ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

বান্দরবানে নবনির্বাচিত চেয়ারম্যান মাম্যাচিংকে গণসংবর্ধনা

বান্দরবান প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ১০:১৫ পিএম
নবনির্বাচিত চেয়ারম্যান মাম্যাচিং। ছবি: আরটিভি

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মাম্যাচিংকে সংবর্ধনা ঘিরে গণজোয়ার সৃষ্টি হয়েছে। সংবর্ধনা উপলক্ষে আনন্দ মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শুভানুধ্যায়ীরা অংশ নেন।

রোববার (২৩ আগস্ট) বিকেলে জেলা শহরের মুক্তমঞ্চে এই সংবর্ধনা দেন নবনির্বাচিত সদস্য ও স্থানীয় রাজনৈতিক নেতারা।

এর আগে গণসংবর্ধনা উপলক্ষে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। এতে নারী-পুরুষসহ নেতাকর্মীরা অংশ নেন। এ সময় নবগঠিত বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মাম্যাচিংকে ফুলেল শুভেচ্ছা জানান বান্দরবান জেলা সদরসহ সাতটি উপজেলা থেকে আগত বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী। বান্দরবান জেলা বিএনপির সদস্যসচিব মো. জাবেদ রেজা প্রথমে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মাম্যাচিংকে ফুল দিয়ে সংবর্ধনা জানান। এরপর নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য চনুমং, লুসাই মং, জসিম উদ্দীন তুষারসহ অন্যান্য সদস্য এবং দলীয় নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছায় চেয়ারম্যান মাম্যাচিংকে বরণ করে নেন।

এদিকে নবনির্বাচিত চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়ে বক্তারা বলেন, বান্দরবান পার্বত্য জেলার সার্বিক উন্নয়ন, শান্তি-সম্প্রীতি ও জনকল্যাণে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা রয়েছে। বক্তারা আরও বলেন, বান্দরবান পার্বত্য জেলার মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে পার্বত্য জেলা পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা করেন।

নবনির্বাচিত চেয়ারম্যান মাম্যাচিং বলেন, সার্বিক উন্নয়ন, পার্বত্য অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়ন এবং টেকসই অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা তার মূল লক্ষ্য ও অঙ্গীকার। এ ছাড়া পাহাড়ে বসবাসরত সব ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালিদের মধ্যে দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং শান্তি রক্ষায় কাজ করার আশ্বাস দেন তিনি। সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করে পরিষদের সব সেবা প্রদানেরও আশ্বাস দেন।

প্রসঙ্গত, মাম্যাচিংকে চেয়ারম্যান করে আরও ১৪ জনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে গত ২০ আগস্ট বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোঙ্গল চন্দ্র পালের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ পরিষদ পুনর্গঠন করা হয়।

আরও পড়ুন

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মাম্যাচিং বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি ও জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি বিএনপির উপজাতিবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। বান্দরবান তথা পার্বত্য জেলার নারী রাজনীতিবিদদের জন্য রোল মডেল মাম্যাচিং। ক্লিন ইমেজের এই নেত্রী নিজ কর্মগুণে জেলার রাজনীতিতে প্রতিষ্ঠিত।

মাম্যাচিং ১৯৯১ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যের দায়িত্ব পালন করেন। ১৯৯৮ সাল থেকে ২০০৭ সাল এবং ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বান্দরবান জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি জেলা বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বীরশ্রেষ্ঠের ভাস্কর্যে জুতার মালা পরিয়ে চরম অবমাননা, গ্রেপ্তার ১
ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দ্বীপে নির্মাণাধীন জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ বিকৃত ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে অবমাননা করার এক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে।
বীরশ্রেষ্ঠের ভাস্কর্যে জুতার মালা পরিয়ে চরম অবমাননা, গ্রেপ্তার ১
ঘরের আড়া থেকে যুবতীর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা
ঝিনাইদহ শহরের কোরাপাড়ায় শিখা (২২) নামে এক যুবতীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কোরাপাড়া গ্রামের জনৈক মুকুলের ঘর থেকে এক সন্তানের জননী শিখার মৃতদেহ উদ্ধার করেছে।
ঘরের আড়া থেকে যুবতীর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা
দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হেলাফেলা করা যাবে না: ড. মঈন খান
দেশকে উন্নত জাতি হিসেবে গড়ে তুলতে চাইলে এদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কোন প্রকার হেলা ফেলাকরা যাবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হেলাফেলা করা যাবে না: ড. মঈন খান
যৌন নিপীড়নের অভিযোগে টিটিসির কর্মচারী গ্রেপ্তার
নাটোরের নলডাঙ্গায় এক নারীকে যৌন হয়রানি, শ্লীলতাহানি এবং হুমকি-ধামকি দেওয়ার অভিযোগে মো. জাহাঙ্গীর আলম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) তাকে গ্রেপ্তার করা হয়।
যৌন নিপীড়নের অভিযোগে টিটিসির কর্মচারী গ্রেপ্তার
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় ‘যুক্তির আলোয় ডিজিটাল প্রগতি গড়ব মোরা, আগামীর সংহতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
আরও পড়ুন
এশিয়ান গেমসের ভারত–পাকিস্তান ফাইনালে থাকছেন না নাকভি
অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব: ইউপি চেয়ারম্যান
প্রথমবার আইসিসির ডেপুটি চেয়ারম্যান পদে এক জিম্বাবুইয়ান
পেট্রোবাংলার নতুন চেয়ারম্যান মো. আব্দুল মান্নান