ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

শিশু মাদরাসাছাত্রকে বলাৎকার করলেন শিক্ষক, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ১১:৩৪ পিএম
ছবি : সংগৃহীত

ময়মনসিংহের তারাকান্দায় ১১ বছরের এক মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে মো. মিজানুর রহমান (২৫) নামের এক শিক্ষককে আটক করেছে পুলিশ। শনিবার (২২ আগস্ট) রাতে ওই ছাত্রকে ভয়ভীতি দেখিয়ে বলাৎকার করার অভিযোগ উঠেছে ওই শিক্ষকের বিরুদ্ধে।

রোববার (২৩ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মধুপুর বটতলা জামিয়াতুল আবরার আল হুসাইনিয়া তুল কওমি মাদরাসা থেকে স্থানীয় লোকজনের কাছ থেকে অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে হেফাজতে নেয় পুলিশ।

অভিযুক্ত শিক্ষক মিজানুর রহমান তারাকান্দা থানার নলদীঘি এলাকার বাসিন্দা। তিনি প্রায় তিন বছর ধরে মধুপুর বটতলা জামিয়াতুল আবরার আল হুসাইনিয়া তুল কওমি মাদরাসায় শিক্ষকতা করছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত আনুমানিক ১১টার দিকে মাদরাসার ১১ বছর বয়সী ওই ছাত্রকে ভয়ভীতি দেখিয়ে বলাৎকার করার অভিযোগ ওঠে শিক্ষক মিজানুর রহমানের বিরুদ্ধে। পরে রোববার বিকেলে শিশুটি বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানায়।

আরও পড়ুন

বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন মাদরাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করেন। এ সময় সেখানে উত্তেজনা তৈরি হয় এবং কয়েকজন তাকে মারধর করেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারাকান্দা থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ৮টার দিকে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাশিদ বলেন, মাদরাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষককে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে ভোলার মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে র‍্যালি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের একটি মহড়া চলাকালে দলটির চরম অব্যবস্থাপনা, দায়িত্বহীনতা ও সরঞ্জামের বেহাল দশা ফুটে উঠেছে।
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন পৌরসভার নতুন ব্লিডিংয়ের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও তিন শ্রমিক আহত হন।
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
বান্দরবানে নবাগত জেলা প্রশাসক মিজ নাজনীন সুলতানার সঙ্গে জেলার কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
ধামরাইয়ে নির্বিঘ্নে পূজা উদযাপনে কাজ করবে ‘কুইক রেসপন্স টিম’: এসপি শামীমা পারভীন
ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন জানিয়েছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন-শৃঙ্খলা রক্ষার্থে এবার মাঠে সক্রিয় থাকবে বিশেষ ‘কুইক রেসপন্স টিম’। একই সঙ্গে ট্রাফিক নিয়ন্ত্রণ, মাদক, কিশোর গ্যাং এবং মোটরসাইকেলের বিশৃঙ্খলা রোধে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।
ধামরাইয়ে নির্বিঘ্নে পূজা উদযাপনে কাজ করবে ‘কুইক রেসপন্স টিম’: এসপি শামীমা পারভীন
আরও পড়ুন
বাবার একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা ১৩ বছরের মেয়ে, অতঃপর... 
৯ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে অর্ধশত মৃত্যু
‘আগে প্রশাসনের শুদ্ধি অভিযান চালান’, সারের লাইসেন্স নিয়ে এমপি বাবুর ফেসবুক পোস্ট
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু