ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

৫৮ বছর পর ১০ একর ভিপি জমি উদ্ধার

পাইকগাছা প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ০২:০৩ পিএম
রাজস্ব ফাঁকি দিয়ে বিভিন্ন ব্যক্তির দখলে থাকা উদ্ধার ভিপি জমি : ছবি আরটিভি

খুলনার পাইকগাছায় দীর্ঘ ৫৮ বছর রাজস্ব ফাঁকি দিয়ে বিভিন্ন ব্যক্তির দখলে থাকা সরকারি ১০ দশমিক ৬০ একর ভিপি (অর্পিত) জমি উদ্ধার করে ইজারা দিয়েছে উপজেলা ভূমি অফিস। উদ্ধার করা ওই জমি ইজারা দেওয়ার মাধ্যমে সরকারি কোষাগারে এককালীন ৩ লাখ ৪৬ হাজার ৩৫৬ টাকা রাজস্ব জমা হয়েছে।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার লতা ইউনিয়নের হাড়িয়া মৌজায় ১৯৪/৬৭-৬৮ নম্বর ভিপি লিজ মামলার আওতাধীন ১১৭ ও ১১৯ নম্বর খতিয়ানের ৪১২, ৬৩১, ৬৮১সহ অন্যান্য দাগে মোট ১০ দশমিক ৬০ একর জমি ‘ক’ তফসিলভুক্ত সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত রয়েছে। দীর্ঘদিন ধরে ওই জমি বিভিন্ন ব্যক্তি রাজস্ব ফাঁকি দিয়ে দখলে রেখে ধান ও মাছ চাষ করে আসছিলেন।

ভূমি অফিস সূত্র জানিয়েছে, ২০২৫ সালে খুলনা বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের নির্দেশনা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শে সরকারি ভিপি ও খাসজমি উদ্ধারে কার্যক্রম শুরু করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি। এর ধারাবাহিকতায় উপজেলার বিভিন্ন মৌজায় থাকা ভিপি জমির ‘ক’ তফসিলভুক্ত সম্পত্তির সেন্সর তালিকা যাচাই করে হাড়িয়া মৌজার জমিটি উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়।

আরও পড়ুন

পরে সংশ্লিষ্ট জমি উদ্ধার করে সরকারি সার্ভেয়ার দিয়ে পরিমাপ করা হয়। পরিমাপ শেষে জমিতে সরকারি সাইনবোর্ড স্থাপন করা হয়। এভাবে দীর্ঘদিনের দখলমুক্ত করে জমিটি সরকারের নিয়ন্ত্রণে নেওয়া হয়।

ভূমি অফিসের পক্ষ থেকে সরকারি সম্পত্তি উদ্ধারের পর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে চলতি বছর জমিগুলো ইজারা দেওয়া হয়। ইজারা গ্রহীতারা হলেন মেহেরুন নেছা, জাহিদ হাসান নয়ন, শেখ সওকত হোসেন, ফাতেমা আক্তার, শাহিলা আক্তার, হোসনেয়ারা বেগম, মুনসুর আলী মোড়ল, রেজাউল মোড়ল, হাফিজুর রহমান ও গোপাল চন্দ্র সরকার।

ইজারা গ্রহীতারা বাংলা ১৩৭৫ থেকে ১৪৩২ সাল পর্যন্ত নির্ধারিত মেয়াদের জন্য এককালীন মোট ৩ লাখ ৪৬ হাজার ৩৫৬ টাকা সরকারি রাজস্ব জমা দিয়ে জমির দখল বুঝে নিয়েছেন। সরকারি শর্ত বজায় রাখায় ১৪৩৩ সনের ইজারা গ্রহণ করে সংশ্লিষ্ট ইজারাদারগণ শান্তি পূর্ণ ভাবে ভোগদখলেও আছেন।

আরও পড়ুন

ইজারাদার রেজাউল মোড়ল জানান, সরকারি সকল শর্ত ও নিয়ম মেনে আমরা ইজারাকৃত জমিতে শান্তিপূর্ণ ভাবে ভোগ দখলে আছি। কিন্তু কতিপয় অবৈধ দখলে থাকা লোকজন উক্ত সম্পত্তি থেকে আমাদের উচ্ছেদ করতে বিভিন্ন ভাবে হয়রানি করছে। বেদখল করা সহ জানমালের ক্ষয়ক্ষতি করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

পাইকগাছা উপজেলা সহকারী কমিশনার ভূমি ফজলে রাব্বি জানান, সরকারি সম্পত্তি উদ্ধার ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে একদিকে দীর্ঘদিনের অবৈধ দখলমুক্ত করা সম্ভব হয়েছে, অন্যদিকে এসব জমি ইজারা দেওয়ার মাধ্যমে সরকার নিয়মিত রাজস্ব আদায়ের সুযোগ পেয়েছে। উপজেলার বিভিন্ন মৌজায় সরকারি ভিপি সম্পত্তি উদ্ধারের কাজ চলমান রয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শর্ট সার্কিটের আগুনে পুড়ে ছাই বিধবার শেষ সম্বল
রাজশাহীর বাগমারায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে রজুপা নামে এক বিধবা নারীর বসতবাড়ি পুড়ে ভস্মীভূত হয়েছে।
শর্ট সার্কিটের আগুনে পুড়ে ছাই বিধবার শেষ সম্বল
মিরসরাইয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩
চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন, সার চোরাচালান, ডাকাতির প্রস্তুতি, পরোয়ানাভুক্ত আসামি ও মাদক সেবনের অভিযোগে মোট ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় চারটি ট্রাকে ৮০০ ঘনফুট বালু জব্দ করা হয়।
মিরসরাইয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩
জিএমপির নতুন কমিশনার হলেন জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে থাকা আশিক সাঈদ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে জনগণের পক্ষে থাকা উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আশিক সাঈদ। তিনি সদ্য সাবেক কমিশনার ইসরাইল হাওলাদারের স্থলাভিষিক্ত হলেন। 
জিএমপির নতুন কমিশনার হলেন জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে থাকা আশিক সাঈদ
কিশোরের লুঙ্গিতে রক্তের দাগ থেকে মিলল মতিনের নাম, বেধড়ক পিটুনি
রংপুরে বাক প্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগে আব্দুল মতিন (৬১) নামে এক ব্যক্তিকে বেধড়ক পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
কিশোরের লুঙ্গিতে রক্তের দাগ থেকে মিলল মতিনের নাম, বেধড়ক পিটুনি
নওগাঁয় ট্রাকচাপায় ব্যাংক কর্মচারী নিহত
নওগাঁর বদলগাছী উপজেলায় পাথরবোঝাই ট্রাক ও রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবৈধ যানের ধাক্কায় আব্দুল হান্নান (৪১) নামে এক ব্যাংক কর্মকর্তা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
নওগাঁয় ট্রাকচাপায় ব্যাংক কর্মচারী নিহত
আরও পড়ুন
ভ্যাট রিটার্ন জমার সময় বাড়াল এনবিআর
মোংলা বন্দরের রাজস্ব আয়ে নতুন রেকর্ড
জনস্বাস্থ্য বিবেচনায় ফ্লেভারিং ক্যাপসুল সিগারেট বিক্রিতে কড়াকড়ি
জে-ক্রিয়েশনের ৩ কোটি ৭৬ লাখ টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন