ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় ২ যুবক নিহত

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ০১:৫৫ পিএম
ছবি: সংগৃহীত

বগুড়ার শাজাহানপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন।

সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার নিশ্চিন্তপুর চারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আশিকুর রহমান (২২) ও মুজাহিদুল ইসলাম সামিউল (৩০)। নিহত আশিকুর রহমান সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের হলিদাবগা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। অপর নিহত সামিউল গাবতলী উপজেলার স্বরধনকুটি এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

আরও পড়ুন

এ বিষয়ে শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, বগুড়া মহানগরীর ২য় বাইপাসের নিশ্চিন্তপুর চারমাথা এলাকায় মহাসড়কের মাঝখানে দুইজনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

তিনি জানান, তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, কোনো যানবাহনের ধাক্কায় তারা নিহত হয়েছেন কিনা, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের পর শ্বশুরবাড়ি গিয়ে লুকান শাহিন, অতঃপর...
পিরোজপুরের মঠবাড়িয়ায় ১৪ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. শাহিন হাওলাদার (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)
প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের পর শ্বশুরবাড়ি গিয়ে লুকান শাহিন, অতঃপর...
কুমিল্লায় মেঘনা-গোমতী সেতুতে ত্রুটি, চট্টগ্রামমুখী লেনে যান চলাচল বন্ধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুরোনো মেঘনা-গোমতী সেতুটির বিয়ারিং প্যাডে ত্রুটি দেখা দিয়েছে।
কুমিল্লায় মেঘনা-গোমতী সেতুতে ত্রুটি, চট্টগ্রামমুখী লেনে যান চলাচল বন্ধ
চাহিদা অনুযায়ী সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে বেদম পেটালেন কৃষকরা
মানিকগঞ্জের সাটুরিয়ায় চাহিদা অনুযায়ী সার না পেয়ে ক্ষুব্ধ হয়ে উঠেছেন কৃষকেরা। এ নিয়ে হট্টগোলের একপর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আরিফুল ইসলামকে মারধরের অভিযোগ উঠেছে কয়েকজন কৃষকের বিরুদ্ধে।
চাহিদা অনুযায়ী সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে বেদম পেটালেন কৃষকরা
টেকনাফে ইজিবাইকের পেছন থেকে ১৩ গ্রেনেড, ৭৬ রাউন্ড গুলি ও ম্যাগাজিন উদ্ধার
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে একটি ব্যাটারিচালিত ইজিবাইকের পেছন থেকে ১৩টি গ্রেনেড, ৭৬ রাউন্ড মেশিনগানের (এমজি) গুলি ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করেছে এসআরবি-১৫-এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)। পরে আদালতের নির্দেশে সেনাবাহিনীর বোম ডিসপোজাল টিম উদ্ধার করা গ্রেনেডগুলো নিরাপদে ধ্বংস ও নিষ্ক্রিয় করে।
টেকনাফে ইজিবাইকের পেছন থেকে ১৩ গ্রেনেড, ৭৬ রাউন্ড গুলি ও ম্যাগাজিন উদ্ধার
হঠাৎ দুধ দিয়ে গোসল করলেন পুলিশ সদস্য, ঘটনা কী
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চার বছরের দাম্পত্য জীবনের বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল করে আর বিয়ে না করার শপথ নিয়েছেন মামুন হোসেন (৩০) নামে এক পুলিশ সদস্য। 
হঠাৎ দুধ দিয়ে গোসল করলেন পুলিশ সদস্য, ঘটনা কী
আরও পড়ুন
ট্রাকের ধাক্কায় গরু ব্যবসায়ীসহ নিহত ২
ভারতে ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষ, একই পরিবারের নিহত ৯
নরসিংদীতে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১
সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী নিহত