ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ছেঁড়া পোশাক ও রক্তাক্ত হয়ে বাড়ি ফেরে স্কুলছাত্রী, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ০৪:৪০ পিএম
আইয়ুব আলী সওদাগর। ছবি: সংগৃহীত

রাঙ্গামাটিতে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের প্রথম রায়ে আইয়ুব আলী সওদাগর নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে তাকে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। দ্বিতীয় শ্রেণির এক ৮ বছর বয়সী স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এ সাজা দেওয়া হয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেন সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মাকসুদা হক।

এর আগে সোমবার (২৪ আগস্ট) ট্রাইব্যুনালের প্রথম রায়ে বিচারক নিশাত সুলতানা এ দণ্ডাদেশ ঘোষণা করেন।

অ্যাডভোকেট মাকসুদা হক জানান, দ্বিতীয় শ্রেণির ওই স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আইয়ুব আলীর বিরুদ্ধে মামলা করা হয়। ২০১৫ সালের ১৪ জানুয়ারি রাঙ্গামাটির কাউখালী উপজেলার কাশখালী বঙ্গটিলা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় এক মারমা পরিবারের শিশুটিকে ধানক্ষেতে নিয়ে ধর্ষণ করেন আসামি আইয়ুব আলী।

এ ঘটনায় মামলা হওয়ার পর দীর্ঘ তদন্ত ও বিচারিক কার্যক্রম শেষে আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। পরে তাকে সর্বোচ্চ শাস্তি হিসেবে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এটি রাঙামাটির শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের প্রথম রায় বলে জানান সংশ্লিষ্টরা।

আদালত সূত্র জানায়, ঘটনার দিন বাড়ির পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ভুক্তভোগী শিশুটিকে একা পেয়ে পাশের ধানখেতে নিয়ে যান আইয়ুব আলী। সেখানে তাকে ধর্ষণ করা হয়। পরে শিশুটি ছেঁড়া পোশাক ও রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরে পরিবারের সদস্যদের কাছে ঘটনার কথা জানায়।

আরও পড়ুন

এরপর ভুক্তভোগী শিশুটির বাবা-মা কাউখালী থানায় মামলা করেন।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যৌতুকের দাবিতে স্ত্রী-সন্তানকে পুড়িয়ে হত্যার চেষ্টা, অতঃপর...
টাঙ্গাইলের মির্জাপুরে যৌতুকের দাবিতে স্ত্রী ও ১৮ মাসের শিশুসন্তানকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার মামলায় মো. রাকিবুল হাসান রাকিব (২৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
যৌতুকের দাবিতে স্ত্রী-সন্তানকে পুড়িয়ে হত্যার চেষ্টা, অতঃপর...
রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন
রাজবাড়ীর বালিয়াকান্দীতে নিজের মেয়েকে ধর্ষণের দায়ে নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের বিচারক শহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন
প্রেমিকাকে হত্যার দায়ে যুবকের ফাঁসির আদেশ, বিচার মানতে নারাজ আইনজীবী
রাঙামাটির কাপ্তাইয়ে প্রেমিকাকে হত্যার দায়ে মো. মাহিবুর কামাল মহিবুল্লাহ নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দন্ডিত করা হয়েছে। 
প্রেমিকাকে হত্যার দায়ে যুবকের ফাঁসির আদেশ, বিচার মানতে নারাজ আইনজীবী
আদালত থেকে আবারও পালালেন সেই আসামি
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে পালিয়ে গেছেন শরিফুল ইসলাম নামে এক আসামি।
আদালত থেকে আবারও পালালেন সেই আসামি
ছিনতাইয়ের পর পোশাককর্মীকে হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড
মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সায়মন নামে এক গার্মেন্টস কর্মীর টাকা, মোবাইল ছিনতাইয়ের পর তাকে হত্যার ঘটনায় তিন জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকার ১৩তম অতিরিক্ত মহানগর দায়রা জজ জাহিদুল ইসলামের আদালত এ রায় দেয়। আসামিরা হলেন- মো. ইউসুফ, ইকবাল খাঁ ও মেহেদী হাসান ও সুজন। আদালতের বেঞ্চ সহকারি সোহেল মিয়া এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রায় ঘোষণার আগে কারাগারে থাকা ইউসুফ, ইকবাল ও মেহেদীকে আদালতে হাজির করা হয়। রায় শেষে তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। সুজন পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানার পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ১১ অক্টোবর রাতে মিরপুর-১ থেকে বাসায় ফেরার পথে সায়মনকে ভয়ভীতি দেখিয়ে রিকশায় করে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এলাকায় নিয়ে যায় তিন ছিনতাইকারী। সেখানে তাকে ছুরি দিয়ে আঘাত করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা। পরে স্থানীয়রা সায়মনকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সায়মন মিরপুর-১-এর একটি গার্মেন্টসে ১০ হাজার টাকা বেতনে চাকরি করতেন। ঘটনার দিন বেতন তুলে দুই সহকর্মীর সঙ্গে কেনাকাটা করতে গিয়েছিলেন তিনি। এ ঘটনায় সায়মনের বাবা শাজাহান শেখ দারুস সালাম থানায় মামলা করেন। তদন্তে ইউসুফ গ্রেপ্তার হওয়ার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে ইকবাল ও মেহেদীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে সায়মনের মোবাইল বিক্রির টাকা উদ্ধার করা হয়। পরে তদন্ত শেষে ২০২৩ সালের ৩১ জানুয়ারি তিনজনের বিরুদ্ধে ছিনতাইয়ের পর হত্যার অভিযোগে এবং সুজনের বিরুদ্ধে চোরাই মাল রাখার অভিযোগে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। এরপর আসামিদের আত্মপক্ষ শুনানি, মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে মঙ্গলবার আদালত থেকে এ রায় দেওয়া হয়। আরটিভি/টিআর
ছিনতাইয়ের পর পোশাককর্মীকে হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড
আরও পড়ুন
স্কুলছাত্রীর ‘সর্বনাশ’ করে বাড়ির সামনে ফেলে যান রুবেল, অতঃপর...
কোটি টাকা ব্যয়ে নির্মিত বৈদ্যুতিক বেড়া অকেজো, লোকালয়ে বন্যহাতি
পানিতে ডুবে প্রাণ গেল স্কুলছাত্রীর
পরিবারের সঙ্গে মধুর সম্পর্ক গড়ে স্কুলছাত্রীর ‘সর্বনাশ’ করেন ইউসুফ, অতঃপর...