ঢাকা রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

মাইকেল বি জর্ডানের সিনেমার শুটিংয়ের পাশে ছুরিসহ যুবক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ১০:৪৬ এএম
যুক্তরাষ্ট্রের ব্রুকলিনে মাইকেল বি জর্ডান অভিনীত সিনেমার শুটিংস্থলের কাছে। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে হলিউড অভিনেতা মাইকেল বি জর্ডান ও অস্টিন বাটলার অভিনীত ‘মায়ামি ভাইস ’৮৫’ সিনেমার শুটিংস্থলের কাছে ছুরি প্রদর্শনের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ আহত হননি।

পুলিশ জানায়, গ্রেপ্তার যুবকের নাম অ্যালেক্স পেরেজ। তার বয়স ২৩ বছর। তিনি ব্রুকলিনের বাসিন্দা। স্থানীয় সময় রাত ১১টার কিছু পর অ্যাভিনিউ এন ও ম্যাকডোনাল্ড অ্যাভিনিউ এলাকায় অন্য এক ব্যক্তির সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে ছুরি প্রদর্শনের অভিযোগে তাকে আটক করা হয়।

নিউইয়র্ক নগর পুলিশ বিভাগ জানায়, কোনো ধরনের বাধা ছাড়াই পেরেজকে আটক করা হয় এবং তার কাছ থেকে ছুরিটি উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে ভয় দেখানো এবং অবৈধভাবে অস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে। তার পক্ষে কোনো আইনজীবী নিয়োগ করা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

হলিউড অভিনেতা মাইকেল বি জর্ডান । ছবি: সংগৃহীত

ঘটনার সময় ওই এলাকায় ‘মায়ামি ভাইস ’৮৫’ সিনেমার শুটিং চলছিল। ওয়াশিংটন কবরস্থানের কাছে বে পার্কওয়ে ও ম্যাকডোনাল্ড অ্যাভিনিউ এলাকায় সিনেমাটির দৃশ্য ধারণ করা হচ্ছিল।

জনপ্রিয় গোয়েন্দা নাটক মায়ামি ভাইসের নতুন সংস্করণ এই সিনেমাটি পরিচালনা করছেন জোসেফ কোসিনস্কি। এতে অভিনয় করছেন মাইকেল বি জর্ডান ও অস্টিন বাটলার।


সূত্র: এনবিসি নিউজ

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চতুর্থবার ফিরছেন অস্টিন পাওয়ার্স, চিত্রনাট্য লিখছেন মাইক মায়ার্স
দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে সুখবরটি নিশ্চিত করেছেন হলিউড অভিনেতা মাইক মায়ার্স।
চতুর্থবার ফিরছেন অস্টিন পাওয়ার্স, চিত্রনাট্য লিখছেন মাইক মায়ার্স
আট বছর পর পর্দায় ফিরছেন জনি ডেপ
প্রায় আট বছর পর বড় পর্দায় ফিরছেন জনপ্রিয় হলিউড অভিনেতা জনি ডেপ।
আট বছর পর পর্দায় ফিরছেন জনি ডেপ
ধর্ষণ-যৌন নিপীড়নের দায়ে রাসেল ব্র্যান্ডের ১০ বছরের কারাদণ্ড
ব্রিটিশ কৌতুক অভিনেতা ও উপস্থাপক রাসেল ব্র্যান্ডকে ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে ১০ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাজ্যের আদালত। 
ধর্ষণ-যৌন নিপীড়নের দায়ে রাসেল ব্র্যান্ডের ১০ বছরের কারাদণ্ড
মারা গেলেন ‘স্টার ট্রেক’ ও ‘এক্স-মেন’ তারকা প্যাট্রিক স্টুয়ার্ট
ব্রিটিশ অভিনেতা স্যার প্যাট্রিক স্টুয়ার্ট আর নেই। বুধবার (২৮ অক্টোবর) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
মারা গেলেন ‘স্টার ট্রেক’ ও ‘এক্স-মেন’ তারকা প্যাট্রিক স্টুয়ার্ট
নৈশক্লাবে হামলা করে জেল এড়ালেন মার্কিন সংগীতশিল্পী ক্রিস ব্রাউন
লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় কারাগারে যেতে হচ্ছে না গ্র্যামি পুরস্কারজয়ী মার্কিন সংগীতশিল্পী ক্রিস ব্রাউনকে। 
নৈশক্লাবে হামলা করে জেল এড়ালেন মার্কিন সংগীতশিল্পী ক্রিস ব্রাউন
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে বিমান চলাচল স্বাভাবিক হচ্ছে রোববার
যে কারণে যুক্তরাষ্ট্রজুড়ে বাতিল ২০ হাজারের বেশি ফ্লাইট
হাম নিয়ে নতুন উদ্বেগ
তদন্তের মুখে সাবেক সিআইএ প্রধানের ছেলে