ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

রংপুরে ৪ হত্যা: সিসি ক্যামেরা থাকার সন্দেহে কাটা হয় বিদ্যুতের লাইন

রংপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ১০:২৬ এএম
ছবি: সংগৃহীত

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের চার সদস্যকে নির্মমভাবে হত্যার পর ঘটনা আড়াল করতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। বাড়িতে সিসি ক্যামেরা থাকার সন্দেহে নিচতলায় গিয়ে মিটারের তার কেটে দেন আসামি সিদ্ধার্থ দাস।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপুলিশ কমিশনার (ডিসি) সনাতন চক্রবর্তী।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা ও মেয়ে আগামীকে নির্মমভাবে শ্বাসরোধে হত্যার পর দুই আসামি সিদ্ধার্থ ও মুগ্ধ দাস নিচে নেমে আসেন। তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। এ সময় ঘুম থেকে উঠে বিছানায় বসে ছিল গণপতি চক্রবর্তীর ছোট ছেলে আয়ুস চক্রবর্তী প্রিয়ম। সিদ্ধার্থকে চিনে ফেলায় কোনো আলামত না রাখতে ঘুমন্ত শিশু প্রিয়মকেও হত্যা করা হয় বলে জবানবন্দিতে জানানো হয়েছে।

এরপর বাসায় সিসি ক্যামেরা থাকার সন্দেহে সিদ্ধার্থ একটি পুরোনো প্লাস দিয়ে নিচতলায় গিয়ে মূল বৈদ্যুতিক মিটারের তার কেটে দেন। এতে শর্টসার্কিট হয়ে পুরো বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিদ্যুৎ সংযোগ কাটার সময় আসামি মুগ্ধ ওপরতলায় অবস্থান করছিলেন বলে ডিবিকে জানান সিদ্ধার্থ।

মহানগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, লাশ উদ্ধারের পরপরই স্থানীয়দের সহযোগিতায় ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সিদ্ধার্থ ও মুগ্ধ দাসকে আটক করা হয়। এ ঘটনা নিয়ে বাইরে থেকে অনেকে নানাভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন, যা অনুচিত।

তিনি আরও স্পষ্ট করেন, অভিযুক্ত সিদ্ধার্থ ও মুগ্ধ দাস প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে ছোটখাটো কিছু বিষয় গোপন করতে চেয়েছিল, কিন্তু পরবর্তীতে আদালতে তারা পুরো ঘটনার সত্যতা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। এতে বিভ্রান্ত হওয়ার কিছু নেই।

আরও পড়ুন

তদন্তের অগ্রগতি নিয়ে ডিবির এই ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, পুলিশ অত্যন্ত স্বচ্ছ ও সঠিক প্রক্রিয়ায় তদন্ত কার্যক্রম পরিচালনা করছে। আশা করা যাচ্ছে, দ্রুততম সময়ের মধ্যে মামলার বিচারিক চার্জশিট (অভিযোগপত্র) আদালতে দাখিল করা সম্ভব হবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বীরশ্রেষ্ঠের ভাস্কর্যে জুতার মালা পরিয়ে চরম অবমাননা, গ্রেপ্তার ১
ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দ্বীপে নির্মাণাধীন জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ বিকৃত ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে অবমাননা করার এক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে।
বীরশ্রেষ্ঠের ভাস্কর্যে জুতার মালা পরিয়ে চরম অবমাননা, গ্রেপ্তার ১
ঘরের আড়া থেকে যুবতীর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা
ঝিনাইদহ শহরের কোরাপাড়ায় শিখা (২২) নামে এক যুবতীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কোরাপাড়া গ্রামের জনৈক মুকুলের ঘর থেকে এক সন্তানের জননী শিখার মৃতদেহ উদ্ধার করেছে।
ঘরের আড়া থেকে যুবতীর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা
দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হেলাফেলা করা যাবে না: ড. মঈন খান
দেশকে উন্নত জাতি হিসেবে গড়ে তুলতে চাইলে এদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কোন প্রকার হেলা ফেলাকরা যাবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হেলাফেলা করা যাবে না: ড. মঈন খান
যৌন নিপীড়নের অভিযোগে টিটিসির কর্মচারী গ্রেপ্তার
নাটোরের নলডাঙ্গায় এক নারীকে যৌন হয়রানি, শ্লীলতাহানি এবং হুমকি-ধামকি দেওয়ার অভিযোগে মো. জাহাঙ্গীর আলম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) তাকে গ্রেপ্তার করা হয়।
যৌন নিপীড়নের অভিযোগে টিটিসির কর্মচারী গ্রেপ্তার
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় ‘যুক্তির আলোয় ডিজিটাল প্রগতি গড়ব মোরা, আগামীর সংহতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
আরও পড়ুন
ধানক্ষেতে মিলল গলাকাটা মরদেহ
যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৩
পুনঃখনন ও বনায়নে প্রাণ ফিরেছে ভারাড়দহ বিলে, বেড়েছে জীববৈচিত্র্য
মসজিদে জমি দানের সিদ্ধান্ত বৃদ্ধার, বেধড়ক পেটালেন দুই ছেলে-দুই নাতি