ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

রংপুরে ৪ হত্যা: প্রয়োজনে দেশের যেকোনো প্রান্তে যাব’ বললেন নতুন তদন্ত কর্মকর্তা

রংপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ১০:৩৩ এএম
ছবি: সংগৃহীত

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের চার সদস্যকে নির্মমভাবে হত্যার ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন ও নেপথ্যে জড়িতদের শনাক্তে মামলার তদন্তভার কোতোয়ালি থানা থেকে মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) মামলার নতুন তদন্তকারী কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিন্নাত আলী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

প্রয়োজনে দেশজুড়ে চলবে আলামত পরীক্ষা ও তদন্ত: নতুন তদন্ত কর্মকর্তা জিন্নাত আলী বলেন, চাঞ্চল্যকর এই চার খুনের প্রকৃত রহস্য বের করতে এবং কারা কারা জড়িত, তা উদঘাটনে যা করা দরকার সবই করা হবে। প্রয়োজনে আলামত পরীক্ষা ও তদন্তের স্বার্থে বাংলাদেশের যেখানে যেখানে যাওয়া দরকার, আমরা সেখানে যাব।

তিনি আরও ইঙ্গিত দিয়ে বলেন, মামলার তদন্তে নতুন মাত্রা যোগ করার প্রক্রিয়া চলছে। বুধবার (২৬ আগস্ট) আপনারা আরও একটি ভালো খবর পেতে পারেন।

মহানগর পুলিশের সিদ্ধান্তের কথা জানিয়ে ওসি জিন্নাত আলী বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাষ্ট্রপক্ষ মনে করেছে আমাকে দায়িত্ব দিলে তদন্ত আরও সুসংহত হবে। দায়িত্ব পাওয়ার পরই প্রথম তদন্ত কর্মকর্তার সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার প্রথম দিন থেকেই ডিবির সদস্য হিসেবে আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম, তাই মামলার প্রাথমিক সূত্রগুলো আমার জানা রয়েছে।

তিনি জানান, ইতোমধ্যে স্থানীয় লোকজন, গ্রেপ্তার হওয়া দুই আসামি সিদ্ধার্থ ও মুগ্ধর পরিবারের সদস্য, সাক্ষী ও প্রতিবেশীদের সঙ্গে নিবিড়ভাবে কথা বলা হয়েছে। সাধারণ মানুষের বিচার চাওয়ার আকুলতার বিষয়টি মাথায় রেখেই দ্রুততম সময়ে আদালতে সুষ্ঠু তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।

গ্রেপ্তার দুই আসামির ১৬৪ ধারার জবানবন্দি প্রসঙ্গে নতুন আইও জানান, সাধারণত আদালতে অভিযুক্তরা নিজেদের বাঁচাতে অন্যদের ফাঁসানোর চেষ্টা করেন। কিন্তু এই মামলায় তারা দুজনই নিরপেক্ষভাবে অপরাধে যুক্ত থাকার বিষয়ে জবানবন্দি দিয়েছেন। পুলিশ যা প্রত্যাশা করেছিল, তার চেয়েও স্পষ্ট জবানবন্দি তারা দিয়েছেন।

আরও পড়ুন

তবে দুই আসামির দেওয়া বক্তব্যের বাইরেও চার হত্যাকাণ্ডে অন্য কোনো মাস্টারমাইন্ড বা সহযোগী জড়িত রয়েছে কি না, তাও গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে বলে নিশ্চিত করেন ডিবির এই কর্মকর্তা। সকালে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে তদন্তের দিকনির্দেশনা গ্রহণ করেছেন বলেও জানান তিনি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বীরশ্রেষ্ঠের ভাস্কর্যে জুতার মালা পরিয়ে চরম অবমাননা, গ্রেপ্তার ১
ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দ্বীপে নির্মাণাধীন জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ বিকৃত ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে অবমাননা করার এক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে।
বীরশ্রেষ্ঠের ভাস্কর্যে জুতার মালা পরিয়ে চরম অবমাননা, গ্রেপ্তার ১
ঘরের আড়া থেকে যুবতীর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা
ঝিনাইদহ শহরের কোরাপাড়ায় শিখা (২২) নামে এক যুবতীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কোরাপাড়া গ্রামের জনৈক মুকুলের ঘর থেকে এক সন্তানের জননী শিখার মৃতদেহ উদ্ধার করেছে।
ঘরের আড়া থেকে যুবতীর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা
দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হেলাফেলা করা যাবে না: ড. মঈন খান
দেশকে উন্নত জাতি হিসেবে গড়ে তুলতে চাইলে এদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কোন প্রকার হেলা ফেলাকরা যাবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হেলাফেলা করা যাবে না: ড. মঈন খান
যৌন নিপীড়নের অভিযোগে টিটিসির কর্মচারী গ্রেপ্তার
নাটোরের নলডাঙ্গায় এক নারীকে যৌন হয়রানি, শ্লীলতাহানি এবং হুমকি-ধামকি দেওয়ার অভিযোগে মো. জাহাঙ্গীর আলম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) তাকে গ্রেপ্তার করা হয়।
যৌন নিপীড়নের অভিযোগে টিটিসির কর্মচারী গ্রেপ্তার
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় ‘যুক্তির আলোয় ডিজিটাল প্রগতি গড়ব মোরা, আগামীর সংহতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
আরও পড়ুন
ধানক্ষেতে মিলল গলাকাটা মরদেহ
যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৩
পুনঃখনন ও বনায়নে প্রাণ ফিরেছে ভারাড়দহ বিলে, বেড়েছে জীববৈচিত্র্য
মসজিদে জমি দানের সিদ্ধান্ত বৃদ্ধার, বেধড়ক পেটালেন দুই ছেলে-দুই নাতি