ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

বিক্রেতা ছাড়াই জমজমাট বেচাকেনা, ঘটনা কী

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ০৫:৫৭ পিএম
ছবি: আরটিভি

বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর -এমন প্রবাদ বা আস্থার চর্চাকে বাস্তবে রূপ দিয়ে এক দৃষ্টান্ত স্থাপন করেছেন ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার এক চা বিক্রেতা।

নিত্যদিনের অনাস্থা ও অবিশ্বাসের ভিড়ে সেখানে গড়ে উঠেছে এক অনন্য দৃষ্টান্ত। যেখানে চায়ের দোকানে মালামাল রেখে বিক্রেতা নিজের অন্য কাজে চলে যান, আর ক্রেতারাই নিজ দায়িত্বে কেনাবেচা সামলান।

হরিণাকুণ্ডু উপজেলার চারাতলা বাজারের রাস্তার পাশে অবস্থিত এই ব্যতিক্রমী টং দোকানটিতে দিনভর থাকে ক্রেতাদের উপচে পড়া ভিড়। দোকানে বিক্রি হয় চা, পান, কলা, বিস্কুটসহ নানারকম খাবার। দোকানটিতে কেনাবেচার জন্য কোনো নির্দিষ্ট বিক্রেতা থাকেন না। ক্রেতারাই সেখানে চা বা পান তৈরি করে নেন, নিজেরা খান এবং অন্যদেরও পরিবেশন করেন। কেনাকাটা শেষে নির্ধারিত ক্যাশ বাক্সে পণ্যের সঠিক দাম রেখে যান তারা। প্রতি মুহূর্তে দোকানদার বদলায়, বদলায় ক্রেতাও; তবে বদলায় না সততা ও বিশ্বাসের হিসাব।

ব্যতিক্রমী এই উদ্যোগের কারণে স্থানীয়রা দোকানটির নাম দিয়েছেন সৌদি দোকান বা ভরসার দোকান। দোকানটির মূল মালিক ভালকি গ্রামের বাসিন্দা শমসের মণ্ডল (৬৭)। তার পাঁচ সদস্যের পরিবারের যাবতীয় খরচ চলে এই দোকানের আয় থেকে। সম্পূর্ণ পারস্পরিক আস্থা ও সৃষ্টিকর্তার ওপর ভরসা করেই ২৪ ঘণ্টা খোলা থাকে এই দোকান।

দোকানে যাওয়া বিল্লাল হোসেন নামের এক ক্রেতা জানান, তারা নিজেরাই চা বানিয়ে পান করেন এবং ইচ্ছামতো টাকা পরিশোধ করে রেখে যান।

একই গ্রামের বাসিন্দা শাহিনুর রহমান বলেন, মালিকবিহীন এমন দোকানে প্রতিদিন ক্রেতারা নিজেদের প্রয়োজন অনুযায়ী নিত্যপণ্য নিজ হাতে মেপে নিতে পারেন। শমসের মণ্ডলের এই ব্যতিক্রমী উদ্যোগ বিশ্বাস, বিশ্বস্ততা ও সততার এক অনন্য বাস্তবতা।

আরও পড়ুন

দোকানমালিক শমসের মণ্ডল সন্তুষ্টি প্রকাশ করে বলেন, সবাই যার যার পণ্য নিজ দায়িত্বে নিয়ে যান এবং ঠিকমতো টাকা রেখে যান।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কিশোরীর মুখ চেপে নির্জনে নিয়ে যান কাশেম, স্বামীর অপকর্ম লুকাতে বিকল্প প্রস্তাব স্ত্রীর
নেত্রকোনার দুর্গাপুরে বাড়ি থেকে তুলে নিয়ে এক কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগে আবুল কাশেম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
কিশোরীর মুখ চেপে নির্জনে নিয়ে যান কাশেম, স্বামীর অপকর্ম লুকাতে বিকল্প প্রস্তাব স্ত্রীর
মামুনের পরিকল্পনার কাছে ‘দৃশ্যম’ সিনেমা যেন দুধভাত
বর্তমানে সিনেমাপ্রেমীদের মধ্যে আলোচনায় আছে সম্প্রতি মুক্তি পাওয়া বলিউড সিনেমা দৃশ্যম-৩। মুক্তির পরই সিনেমাটি নিয়ে হইচই পরে যায়। সিনেমাটির আগের দুই কিস্তিও ব্যাপক সাড়া ফেলে দর্শকদের মধ্যে। এদিকে আলোচনার মধ্যেই বাংলাদেশে ঘটে গেল দৃশ্যম-এর গল্পের সঙ্গে সাদৃশ্যপূর্ণ এক চাঞ্চল্যকর ঘটনা।
মামুনের পরিকল্পনার কাছে ‘দৃশ্যম’ সিনেমা যেন দুধভাত
দিনদুপুরে ব্যাংকের দুই কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই
নওগাঁর রাণীনগর উপজেলায় ইসলামী ব্যাংকের একটি এজেন্ট ব্যাংকিং শাখার দুই কর্মকর্তাকে মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। 
দিনদুপুরে ব্যাংকের দুই কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই
খেলনা ভেবে ককটেল হাতে নিতেই বিস্ফোরণ! গুরুতর আহত কিশোর
শরীয়তপুরের জাজিরায় বল সদৃশ ককটেল হাতে নেওয়ার পর আকস্মিক বিস্ফোরণে মো. কামরুল (১৪) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। 
খেলনা ভেবে ককটেল হাতে নিতেই বিস্ফোরণ! গুরুতর আহত কিশোর
সীমান্তে বিএসএফের অপচেষ্টা রুখে দিল বিজিবি
নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে চার ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) একটি বড় অপচেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সীমান্তে বিএসএফের অপচেষ্টা রুখে দিল বিজিবি
আরও পড়ুন
ঝিনাইদহে প্রধান শিক্ষক পিয়ার মোহাম্মদের বিরুদ্ধে যত অভিযোগ
ঝিনাইদহে আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার
বেঁচে থাকতেই কবর খুঁড়ে ‘চল্লিশার’ আয়োজন, এলাকায় চাঞ্চল্য
শৈলকুপায় অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান