ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

মামুনের ভয়ংকর পরিকল্পনার কাছে ‘দৃশ্যম’ সিনেমা যেন দুধভাত

নীলফামারী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পিএম
বায়ে নিহত রাকিব, ডানে অভিযুক্ত মামুন। ছবি: সংগৃহীত

বর্তমানে সিনেমাপ্রেমীদের মধ্যে আলোচনায় আছে সম্প্রতি মুক্তি পাওয়া বলিউড সিনেমা দৃশ্যম-৩। মুক্তির পরই সিনেমাটি নিয়ে হইচই পরে যায়। সিনেমাটির আগের দুই কিস্তিও ব্যাপক সাড়া ফেলে দর্শকদের মধ্যে। এদিকে আলোচনার মধ্যেই বাংলাদেশে ঘটে গেল দৃশ্যম-এর গল্পের সঙ্গে সাদৃশ্যপূর্ণ এক চাঞ্চল্যকর ঘটনা।

ঢাকায় এক যুবককে হত্যার পর মরদেহ নীলফামারীর ডিমলায় নিয়ে নিজ বসতভিটায় পুঁতে রাখার অভিযোগে মামুন নামে এক যুবককে (১৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে মরদেহটি বসতভিটে খনন করে উদ্ধার করেছে পুলিশ।

নিহত রাকিব ইসলাম (১৮) টাঙ্গাইলের গোপালপুর এলাকার খাদেমুল ইসলামের ছেলে। তিনি ঢাকার মিরপুর-১০ এলাকার কাফরুল থানাধীন শ্যাওড়াপাড়ায় অনার্স ভর্তি কোচিং করতে গিয়ে অভিযুক্ত মামুনের সঙ্গে পরিচিত হন।

জানা গেছে, ১৬ সেপ্টেম্বর ঢাকায় মেয়েঘটিত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। এর দুইদিন পরেই মরদেহ নিজ বাড়িতে নিয়ে পুঁতে রাখেন মামুন। এরপর এআই দিয়ে মামুনকে জীবিত দেখিয়ে ভিডিও বানিয়ে নিহতের পরিবারের কাছ থেকে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবী করেন অভিযুক্ত।

অভিযুক্ত মামুন নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বসুনিয়াপাড়া এলাকার বাসিন্দা।

অভিযোগ রয়েছে, হত্যার পর রাকিবের মরদেহ একটি বাক্সে করে ঢাকা থেকে ডিমলায় নিয়ে স্বজনদের পচা মাছ বলে নিজ বসতভিটায় পুঁতে রাখা হয়।

নিহত যুবকের মামা হাফিজুর রহমান বলেন, আমার ভাগিনা অত্যন্ত মেধাবী ছাত্র ছিল। সে মেডিকেলে পড়ার জন্য ঢাকায় কোচিং করতে এসেছিল। এখনো তাকে হত্যার কারণ আমরা জানতে পারিনি। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। আমরা চাই ঘটনার সঙ্গে আরও যারা জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হোক।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রেমিকাকে হত্যার দায়ে যুবকের ফাঁসির আদেশ, বিচার মানতে নারাজ আইনজীবী
রাঙামাটির কাপ্তাইয়ে প্রেমিকাকে হত্যার দায়ে মো. মাহিবুর কামাল মহিবুল্লাহ নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দন্ডিত করা হয়েছে। 
প্রেমিকাকে হত্যার দায়ে যুবকের ফাঁসির আদেশ, বিচার মানতে নারাজ আইনজীবী
দুই চোখ উপড়ে নেওয়ার পর যুবককে বিবস্ত্র করে রাস্তায় নিক্ষেপ
ভোলার বোরহানউদ্দিনে মো. রাজিব (২৮) নামে এক যুবককে মাইক্রোবাসে তুলে নিয়ে দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে। পরে হাত-পা বেঁধে ও উলঙ্গ অবস্থায় তাকে রাস্তায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।  মঙ্গলবার (৬ অক্টোবর) রাজিবের পরিবার পুলিশের সহায়তায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়েছে। গুরুতর আহত রাজিব বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত ফারুক খানের ছেলে। এ ঘটনায় ইমন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়রা জানান, সোমবার রাতে উপজেলার দেউলা এলাকা থেকে কয়েকজন ব্যক্তি রাজিবকে একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে তাকে ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে নিয়ে দুই চোখ উপড়ে ফেলে হাত-পা বেঁধে রেখে যায় তারা। পথচারীরা হাত-পা বাঁধা অবস্থায় রাজিবকে পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে রাত আনুমানিক ২টার দিকে পুলিশ তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসকদের পরামর্শে রাজিবের পরিবার পুলিশের সহায়তায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়। বোরহানউদ্দিন থানার ওসি আস্রাব আলী বলেন, রাজিব নামে এক যুবককে আহত অবস্থায় পাওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। ইমন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে কী কারণে রাজিবের ওপর এ হামলা চালানো হয়েছে, তা তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। আরটিভি/ এসকেডি
দুই চোখ উপড়ে নেওয়ার পর যুবককে বিবস্ত্র করে রাস্তায় নিক্ষেপ
আজান দেওয়ার অপেক্ষা শেষ হলো না মুয়াজ্জিনের
কুমিল্লার চৌদ্দগ্রামে ফজরের আজান দেওয়ার অপেক্ষা করা অবস্থায় মসজিদেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মো. শাহজাহান মিস্ত্রি নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে।
আজান দেওয়ার অপেক্ষা শেষ হলো না মুয়াজ্জিনের
পদ্মায় ধরা ১৭ কেজির পাঙাশ, দাম উঠল যত
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীতে প্রায় ১৭ কেজি ওজনের একটি পাঙাশ মাছ ধরা পড়েছে।
পদ্মায় ধরা ১৭ কেজির পাঙাশ, দাম উঠল যত
কিশোরীর মুখ চেপে নির্জনে নিয়ে যান কাশেম, স্বামীর অপকর্ম লুকাতে বিকল্প প্রস্তাব স্ত্রীর
নেত্রকোনার দুর্গাপুরে বাড়ি থেকে তুলে নিয়ে এক কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগে আবুল কাশেম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
কিশোরীর মুখ চেপে নির্জনে নিয়ে যান কাশেম, স্বামীর অপকর্ম লুকাতে বিকল্প প্রস্তাব স্ত্রীর
আরও পড়ুন
গেজেটে ফিরলেন ইতিহাসে প্রথম হওয়া নীলফামারীর সোহেল রানা
ভুল বুঝতে পেরে থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন মাদকাসক্ত যুবক
পার্কে ‘আবদার’ পূরণের পরই কলেজছাত্রীর সঙ্গে নয়ছয় শুরু মোস্তাকিমের, অতঃপর...
৪৯তম বিসিএসে প্রথম হয়েও বাদ পড়লেন সোহেল রানা