ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

সীমান্তে বিএসএফের অপচেষ্টা রুখে দিল বিজিবি

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬, ০৬:২৪ পিএম
ছবি: আরটিভি

নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে চার ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশইন) একটি বড় অপচেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে উপজেলার সোনাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এই অনুপ্রবেশের চেষ্টা চালায়।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে সাপাহার উপজেলার সোনাডাঙ্গা বিওপি এলাকার বিপরীতে অবস্থিত ভারতের আটিলা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তিনজন পুরুষ ও একজন নারীসহ মোট চারজনকে শূন্যরেখা পেরিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেন। বিষয়টি সোনাডাঙ্গা বিজিবির টহল দলের নজরে আসলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এই অবৈধ অনুপ্রবেশের চেষ্টা সফলভাবে রুখে দেন।

বর্তমানে ওই চার নাগরিক ভারত ও বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ওই এলাকায় বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় সীমান্তজুড়ে সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে।

​এ বিষয়ে নওগাঁ ১৪ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ এহসান হাবীব পিএসসি জানান, বর্তমানে ওই চারজনকে নিরাপদে ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর কার্যক্রম ও প্রচেষ্টা চলছে। সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে টহল আরও জোরদার করা হয়েছে।

তিনি বলেন, দেশের সুরক্ষায় অবৈধভাবে কাউকে একচুলও বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দিনদুপুরে ব্যাংকের দুই কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই
নওগাঁর রাণীনগর উপজেলায় ইসলামী ব্যাংকের একটি এজেন্ট ব্যাংকিং শাখার দুই কর্মকর্তাকে মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। 
দিনদুপুরে ব্যাংকের দুই কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই
খেলনা ভেবে ককটেল হাতে নিতেই বিস্ফোরণ! গুরুতর আহত কিশোর
শরীয়তপুরের জাজিরায় বল সদৃশ ককটেল হাতে নেওয়ার পর আকস্মিক বিস্ফোরণে মো. কামরুল (১৪) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। 
খেলনা ভেবে ককটেল হাতে নিতেই বিস্ফোরণ! গুরুতর আহত কিশোর
মানবেতর জীবন কাটছে একই পরিবারের চার প্রতিবন্ধীর
যে বয়সে হাতে বই-খাতা নিয়ে বিদ্যালয়ে যাওয়ার কথা, সহপাঠীদের সঙ্গে খেলাধুলা আর হাসি-আনন্দে দিন কাটানোর কথা, সেই বয়সেই শারীরিক প্রতিবন্ধকতার কারণে ঘরের চার দেয়ালের মধ্যে বন্দি হয়ে আছে সিয়াম হোসেন (১০) ও রিয়া আক্তার (১২)। চার বছর আগেও স্বাভাবিকভাবে চলাফেরা করে বিদ্যালয়ে যেত দুই ভাই-বোন। কিন্তু সামান্য জ্বরের পরই বদলে যায় তাদের জীবন। ধীরে ধীরে তারা হারিয়ে ফেলে স্বাভাবিকভাবে হাঁটা-চলার সক্ষমতা।
মানবেতর জীবন কাটছে একই পরিবারের চার প্রতিবন্ধীর
ফটিকছড়িতে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু
চট্টগ্রামের ফটিকছড়ির ধর্মপুরে পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে।
ফটিকছড়িতে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু
আরটিভির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করেন চাকরিচ্যুত প্রতিনিধি বাবু
আরটিভির নাম, লোগো, আইডি কার্ড ও ব্যুম ব্যবহার করে নোয়াখালীতে অনিয়ম, চাঁদাবাজি ও হুমকি প্রদর্শনের অভিযোগ উঠেছে চাকরিচ্যুত সাবেক জেলা প্রতিনিধি মনির হোসেন বাবুর বিরুদ্ধে। এ ঘটনায় তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছে আরটিভি কর্তৃপক্ষ। একই সঙ্গে জনসাধারণকে সতর্ক করে বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
আরটিভির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করেন চাকরিচ্যুত প্রতিনিধি বাবু
আরও পড়ুন
দিনদুপুরে ব্যাংকের দুই কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই
ছাগলে পাতা খাওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা
করলা ক্ষেতে ছাগল প্রবেশকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ৭
করলা গাছ তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের চুরিকাঘাতে কৃষক নিহত