ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

দিনদুপুরে ব্যাংকের দুই কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ পিএম
ছবি: আরটিভি

নওগাঁর রাণীনগর উপজেলায় ইসলামী ব্যাংকের একটি এজেন্ট ব্যাংকিং শাখার দুই কর্মকর্তাকে মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার আবাদপুকুর-আদমদীঘি সড়কের পারইল ব্রিজ সংলগ্ন টাওয়ার এলাকায় এই ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার আহত দুই ব্যাংক কর্মকর্তা হলেন— আবাদপুকুর ইসলামী ব্যাংক এজেন্ট শাখার কর্মকর্তা মো. নাজমুল (৩২) ও রাসেল (২৮)। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত আদমদীঘি হাসপাতালে ভর্তি করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে সান্তাহার ইসলামী ব্যাংক শাখা থেকে ৩০ লাখ টাকা এবং নিজস্ব তহবিল থেকে আরও ৪ লাখ টাকাসহ মোট ৩৪ লাখ টাকা একটি মোটরসাইকেলে করে রাণীনগরের আবাদপুকুরে নিয়ে যাচ্ছিলেন ওই দুই কর্মকর্তা। পথিমধ্যে আবাদপুকুর-আদমদীঘি সড়কের পারইল ব্রিজের পাশে টাওয়ার এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে করে আসা চারজন হেলমেট পরিহিত দুর্বৃত্তরা তাদের পথরোধ করে।

এ সময় ছিনতাইকারীরা লোহার রড দিয়ে ওই দুই কর্মকর্তাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে এবং তাদের কাছে থাকা ৩৪ লাখ টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। আবাদপুকুর ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার স্বত্বাধিকারী ফিরোজ হোসেন জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বিষয়টি রাণীনগর থানা পুলিশকে জানানো হয়েছে।

এ বিষয়ে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মণ্ডল জানান, ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িত ছিনতাইকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং লুট হওয়া টাকা উদ্ধারে জোরালো অভিযান চলছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজান দেওয়ার অপেক্ষা শেষ হলো না মুয়াজ্জিনের
কুমিল্লার চৌদ্দগ্রামে ফজরের আজান দেওয়ার অপেক্ষা করা অবস্থায় মসজিদেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মো. শাহজাহান মিস্ত্রি নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে।
আজান দেওয়ার অপেক্ষা শেষ হলো না মুয়াজ্জিনের
পদ্মায় ধরা ১৭ কেজির পাঙাশ, দাম উঠল যত
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীতে প্রায় ১৭ কেজি ওজনের একটি পাঙাশ মাছ ধরা পড়েছে।
পদ্মায় ধরা ১৭ কেজির পাঙাশ, দাম উঠল যত
কিশোরীর মুখ চেপে নির্জনে নিয়ে যান কাশেম, স্বামীর অপকর্ম লুকাতে বিকল্প প্রস্তাব স্ত্রীর
নেত্রকোনার দুর্গাপুরে বাড়ি থেকে তুলে নিয়ে এক কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগে আবুল কাশেম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
কিশোরীর মুখ চেপে নির্জনে নিয়ে যান কাশেম, স্বামীর অপকর্ম লুকাতে বিকল্প প্রস্তাব স্ত্রীর
মামুনের ভয়ংকর পরিকল্পনার কাছে ‘দৃশ্যম’ সিনেমা যেন দুধভাত
বর্তমানে সিনেমাপ্রেমীদের মধ্যে আলোচনায় আছে সম্প্রতি মুক্তি পাওয়া বলিউড সিনেমা দৃশ্যম-৩। মুক্তির পরই সিনেমাটি নিয়ে হইচই পরে যায়। সিনেমাটির আগের দুই কিস্তিও ব্যাপক সাড়া ফেলে দর্শকদের মধ্যে। এদিকে আলোচনার মধ্যেই বাংলাদেশে ঘটে গেল দৃশ্যম-এর গল্পের সঙ্গে সাদৃশ্যপূর্ণ এক চাঞ্চল্যকর ঘটনা।
মামুনের ভয়ংকর পরিকল্পনার কাছে ‘দৃশ্যম’ সিনেমা যেন দুধভাত
খেলনা ভেবে ককটেল হাতে নিতেই বিস্ফোরণ! গুরুতর আহত কিশোর
শরীয়তপুরের জাজিরায় বল সদৃশ ককটেল হাতে নেওয়ার পর আকস্মিক বিস্ফোরণে মো. কামরুল (১৪) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। 
খেলনা ভেবে ককটেল হাতে নিতেই বিস্ফোরণ! গুরুতর আহত কিশোর
আরও পড়ুন
সীমান্তে বিএসএফের অপচেষ্টা রুখে দিল বিজিবি
ইসরায়েলকে টার্গেট করাই ছিল দুবাইয়ের বিমান ছিনতাইয়ের আসল লক্ষ্য
অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, যুবককে আটক করে গণপিটুনি
ছাগলে পাতা খাওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা