ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

রাতের আঁধারে ডেপুটি স্পিকারের উদ্যোগে লাগানো গাছের চারা ধ্বংস

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ১১:০৯ এএম
ছবি: সংগৃহীত

নেত্রকোনার কলমাকান্দায় সড়কের পাশে রোপণ করা ৩৫টি বিভিন্ন প্রজাতির গাছের চারা ও সুরক্ষাবেষ্টনী উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাতে কলমাকান্দা-নেত্রকোনা আঞ্চলিক সড়কের বাবনি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সড়কের সৌন্দর্য বাড়াতে গত ৫ আগস্ট ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে পাঁচ শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। ওই কর্মসূচিতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়েছিলেন। এর মধ্যে বাবনি এলাকায় রোপণ করা প্রায় ৩৫টি চারা ও সেগুলোর সুরক্ষাবেষ্টনী রাতের আঁধারে উপড়ে ফেলে দুর্বৃত্তরা। বুধবার সকালে বিষয়টি স্থানীয়দের নজরে এলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়।

আরও পড়ুন

কলমাকান্দা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জহিরুল ইসলাম জহির ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, জনস্বার্থের এ উদ্যোগ সহ্য করতে না পেরে একটি মহল এমন কাণ্ড ঘটিয়ে থাকতে পারে। তিনি দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

স্থানীয় বাসিন্দারা জানান, চারাগুলো বড় হলে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি সড়কের সৌন্দর্য বাড়ত। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শরীয়তপুরে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
শরীয়তপুরের জাজিরা উপজেলার টিএনটি মোড় ও কাজিরহাট বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রি ও বিভিন্ন অনিয়মের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ২৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শরীয়তপুরে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
আবরারের খুনিদের শাস্তি কার্যকরের অপেক্ষায় পরিবার
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ৭ বছর পূর্ণ হচ্ছে আজ। ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের নেতা-কর্মীদের নির্যাতনের শিকার হয়ে পরদিন ভোরে মারা যান আবরার। নৃশংস ওই হত্যাকাণ্ডে আদালতে মৃত্যুদণ্ডের রায় হলেও ৭ বছর পরও তা পুরোপুরি কার্যকর হয়নি। পলাতক আসামিদের গ্রেপ্তার ও মৃত্যুদণ্ড কার্যকর না হওয়ায় ক্ষোভ ও হতাশা কাটছে না আবরারের পরিবারের সদস্যদের।
আবরারের খুনিদের শাস্তি কার্যকরের অপেক্ষায় পরিবার
দুর্গাপূজা উপলক্ষে রাজশাহীতে ২৮৯ টন চাল বরাদ্দ
চলতি বছর রাজশাহী জেলার ৪৮৯টি দুর্গাপূজা মণ্ডপের জন্য ২৮৯ টন চাল বরাদ্দ করেছে সরকার।
দুর্গাপূজা উপলক্ষে রাজশাহীতে ২৮৯ টন চাল বরাদ্দ
চট্টগ্রামে বিষধর শঙ্খিনীর ৩ ঘণ্টার অস্ত্রোপচার
চট্টগ্রামের বহদ্দারহাটের এভারকিউর ভেটেরিনারি হসপিটালে লোহার নেটে জড়িয়ে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা সাড়ে ৪ ফুট লম্বা বিষধর শঙ্খিনী সাপের সফল অস্ত্রোপচার হয়েছে।
চট্টগ্রামে বিষধর শঙ্খিনীর ৩ ঘণ্টার অস্ত্রোপচার
‘তোদের জান কালাকালা করি দিমু দাঁড়া’, পুলিশকে শিবির নেতার হুমকি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে তিন মামলার আসামি ফেনী সরকারি কলেজ শাখা শিবিরের সাবেক সভাপতি আতিকুর রহমান ফেসবুকে পুলিশ সদস্যকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘তোদের (পুলিশের) জান কালাকালা করি দিমু দাঁড়া।’
‘তোদের জান কালাকালা করি দিমু দাঁড়া’, পুলিশকে শিবির নেতার হুমকি
আরও পড়ুন
বিদ্যালয়ের মিটিংয়ে শিক্ষিকাকে থাপ্পড় দিলেন শিক্ষক
৪৭ নেতাকর্মীকে ওমরাহ পালনে পাঠালেন লুৎফুজ্জামান বাবর
বিয়ের জন্য ধর্ম বদলানোই এই যুবকের ‘নেশা’, বাবার পরিচয় নিয়ে বিপাকে সন্তানরা
হাতুড়ে চিকিৎসকের ভুলে প্রাণ গেল কিশোরের