ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

রংপুরে ৪ হত্যা: মৃতদেহে বীর্য পাওয়ার দাবির যে ব্যাখ্যা দিল পুলিশ

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ০৩:৩৩ পিএম
ছবি: সংগৃহীত

রংপুর নগরের মাছুয়াপাড়ায় হত্যাকাণ্ডের শিকার অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, তার স্ত্রী ও দুই সন্তান মরদেহের ময়নাতদন্তে ধর্ষণ বা ধর্ষণের চেষ্টার কোনো আলামত পাওয়া যায়নি। ময়নাতদন্তে বীর্য পাওয়ার যে বিষয়টি সামনে এসেছে, সেটিও মৃতদেহের স্বাভাবিক শারীরিক প্রক্রিয়ার অংশ বলে ব্যাখ্যা দিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সংবাদ সম্মেলনে এ ঘটনার ব্যাখ্যা দিয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিশনার (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদ।

তিনি বলেন, আসামিদের পুলিশের কাছে দেওয়া প্রাথমিক বক্তব্য এবং আদালতে দেওয়া জবানবন্দিতে অনেক বিষয় আরও স্পষ্ট হয়েছে। ময়নাতদন্তের যে প্রতিবেদন আমরা পেয়েছি, তাতে চারজনকে শ্বাসরোধ করে হত্যার বিষয়টি প্রমাণিত হয়েছে।

দুই নারী ভুক্তভোগী আগামী চক্রবর্তী ও প্রীতিলতা চক্রবর্তীর বিষয়ে তিনি বলেন, মৃতদের প্রতি সম্মান রেখে বলছি, তাদের ভ্যাজাইনাল সোয়াব সংগ্রহ করা হয়েছিল। তবে সেখানে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। শ্বাসরোধ বা অ্যাসফিক্সিয়ার ক্ষেত্রে মৃতদেহে কিছু শারীরিক পরিবর্তন দেখা যায়। এ সময় বীর্য, মলমূত্র বের হয়ে আসতে পারে। ময়নাতদন্তে যে বীর্যের কথা এসেছে, সেটি মৃতদেহের স্বাভাবিক শারীরিক প্রক্রিয়ার অংশ। এটি বাইরের কোনো ব্যক্তির বীর্য নয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় একজন ডোমের বক্তব্য নিয়ে যে কথা প্রচার হয়েছে, সেখানেও মৃতদেহ থেকে বীর্য বের হওয়ার কথা বলা হয়েছে। শ্বাসরোধের ক্ষেত্রে গলায় ফাঁসের চিহ্ন এবং চোখ কিছুটা বেরিয়ে আসার মতো শারীরিক লক্ষণ দেখা যেতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদনে এসব বিষয়ও স্পষ্ট হয়েছে।

এর আগে, বুধবার (২৬ আগস্ট) রংপুর মেডিক্যাল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক বাবলু কিশোর বিশ্বাস বলেন, লাশের পরীক্ষায় যৌন নির্যাতনের কোনও চিহ্ন পাওয়া যায়নি। ল্যাবরেটরিতে পাঠানো নমুনাতেও ধর্ষণের পক্ষে কোনো প্রমাণ মেলেনি।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পাঁচ বছর পর যেভাবে পুলিশের জালে ধরা পড়লেন নজরুল ইসলাম
রাজবাড়ীর বালিয়াকান্দিতে কিশোর ওমর আলী হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
পাঁচ বছর পর যেভাবে পুলিশের জালে ধরা পড়লেন নজরুল ইসলাম
লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 
‘ক্রীড়া কেবল চরিত্র তৈরি করে না, এটি চরিত্র প্রকাশও করে’—এই প্রতিপাদ্যকে ধারণ করে রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ মিনি স্টেডিয়ামে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 
চেক ডিজঅনার মামলায় ‘বড় খেসারত’ দিলেন ব্যবসায়ী
ঋণখেলাপির কারণে শেরপুর শাখার ইসলামী ব্যাংকের গ্রাহক ও ব্যবসায়ী আলহাজ মো. জয়নাল আবেদীনের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় তাকে এক বছরের কারাদণ্ড এবং চেকে বর্ণিত ৩ কোটি ৯ লক্ষ ৯৯ হাজার ১শ ২৩ টাকার অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
চেক ডিজঅনার মামলায় ‘বড় খেসারত’ দিলেন ব্যবসায়ী
পাবনার সুজানগরে তরুণ নিখোঁজ: অনুসন্ধানে পরিবারের আকুতি
পাবনার সুজানগর এলাকা থেকে মো. রাবিব সরদার নামের এক মানসিক ভারসাম্যহীন তরুণ নিখোঁজ হয়েছেন। গত ২৬ সেপ্টেম্বর আনুমানিক সকাল প্রায় ৯টা ৪০-এর দিকে সুজানগর থানার অধীনস্থ সুজানগর বাজারের ভেতর থেকে তিনি নিখোঁজ হন।
পাবনার সুজানগরে তরুণ নিখোঁজ: অনুসন্ধানে পরিবারের আকুতি
নিষেধাজ্ঞা ঘিরে দুশ্চিন্তায় হাতিয়ার জেলেরা
দেশের সমুদ্র ও নদীগুলোতে আবারও শুরু হচ্ছে মাছ ধরার ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। মা ইলিশের বাঁধাহীন প্রজনন নিশ্চিতের লক্ষ্যে বুধবার (৭ অক্টোবর) দিবাগত মধ্যরাত থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর করতে যাচ্ছে সরকার।
নিষেধাজ্ঞা ঘিরে দুশ্চিন্তায় হাতিয়ার জেলেরা
আরও পড়ুন
বেরোবিতে পদোন্নতি বঞ্চিত কর্মচারীদের অবস্থান কর্মসূচি
ধানক্ষেতে মিলল গলাকাটা মরদেহ
যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৩
পুনঃখনন ও বনায়নে প্রাণ ফিরেছে ভারাড়দহ বিলে, বেড়েছে জীববৈচিত্র্য