ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ৬ জনকে পুশ ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ০৬:৩৪ পিএম
৬ জনকে পুশ ইনের চেষ্টা। ছবি: আরটিভি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তৎপরতায় তাদের বাংলাদেশে প্রবেশের চেষ্টা ব্যর্থ হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবির রামদাসপুর বিওপি এলাকার সীমান্ত পিলার ২১৬/এমপি-সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে, ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়নের শমসেরনগর ক্যাম্পের সদস্যরা ছয়জনকে বাংলাদেশ সীমান্তের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করেন। বিষয়টি জানতে পেরে রামদাসপুর বিওপির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের গতিবিধি শনাক্ত করে।

এ সময় ওই ছয়জনকে সীমান্তের শূন্যরেখার ভারতীয় অংশে অবস্থান করতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন। তাৎক্ষণিক বাধায় বিএসএফের ওই চেষ্টা ব্যর্থ হয়।

আরও পড়ুন

১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বিএসএফের কাছে প্রতিবাদ জানানো হয়েছে। সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ কিংবা পুশ-ইনের যেকোনো চেষ্টা প্রতিহত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ওমরাহ পালনে গিয়ে মিসাইল হামলায় বাংলাদেশি হাফেজ নিহত
পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরব গিয়ে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মিসাইল হামলায় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামের হাফেজ মুফতি মো. নাসরুল্লাহ বদরপুরি (৪৫) নিহত হয়েছেন।
ওমরাহ পালনে গিয়ে মিসাইল হামলায় বাংলাদেশি হাফেজ নিহত
নারীর সঙ্গে অশ্লীল ভিডিও বানিয়ে চাঁদা দাবি, ছেলের জন্য পাত্রী দেখতে বড় বিপাকে আনোয়ার
নওগাঁর মান্দায় ছেলের জন্য পাত্রী দেখানোর কথা বলে এক বৃদ্ধকে ডেকে নিয়ে জোরপূর্বক অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলায় মো. জাকারিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মান্দা থানা পুলিশ।
নারীর সঙ্গে অশ্লীল ভিডিও বানিয়ে চাঁদা দাবি, ছেলের জন্য পাত্রী দেখতে বড় বিপাকে আনোয়ার
সাঁকোর জায়গায় ১৫০ ফুট মাটির রাস্তা নির্মাণ করলেন ছাত্রদল নেতা
প্রায় দেড় যুগ ধরে দুর্ভোগ ছিল যে পথের নিত্যসঙ্গী, অবশেষে সেখানে তৈরি হলো স্থায়ী চলাচলের পথ। দীর্ঘদিন বাঁশ ও কাঠের সাঁকো দিয়ে পারাপার করতেন স্থানীয় বাসিন্দারা। শ্রীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বেড়াইদেরচালা (আসওয়াদ পোশাক কারখানা সংলগ্ন) এলাকায় টানা ১৮ বছরের সীমাহীন কষ্ট লাঘবে এগিয়ে এসেছেন তরুণ রাজনৈতিক কর্মী ছাত্রদল নেতা রিফাত বেপারী।
সাঁকোর জায়গায় ১৫০ ফুট মাটির রাস্তা নির্মাণ করলেন ছাত্রদল নেতা
অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে ফেরাতে ব্যাকুল শিক্ষার্থীরা
লালমনিরহাটের কালীগঞ্জ করিম উদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক খুরশীদুজ্জামান আহমেদকে পুনরায় দায়িত্ব প্রদানের দাবিতে ক্লাস বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে ফেরাতে ব্যাকুল শিক্ষার্থীরা
ঋণ করে গড়া কলাবাগান এক রাতেই তছনছ, দিশেহারা কৃষক
এক রাতেই ধূলিসাৎ হয়ে গেল এক কৃষকের ঋণ করে গড়া বিশাল কলাবাগান। গাছে গাছে যখন শোভা পাচ্ছিল ফলন্ত কলার ছড়া—ঠিক তখনই শত্রুতাবশত রাতের আঁধারে কেটে ফেলা হলো প্রায় এক হাজার কলাগাছ।
ঋণ করে গড়া কলাবাগান এক রাতেই তছনছ, দিশেহারা কৃষক
আরও পড়ুন
বিজিবিকে ফাঁকি দিয়ে ভারতে চলে যাচ্ছিলেন দুই বাংলাদেশি, অতঃপর...
ঝিনাইদহ সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি
সীমান্তবর্তী যুবকদের স্বাবলম্বী করতে বিজিবির প্রশিক্ষণ
শাকিলের মরদেহ ফেরত দিল বিএসএফ