ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

৪০ হাজার মানুষের জন্য এক পাতিলে রান্না ১০১ মণ চালের তবারক

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ০৯:২৭ পিএম
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের ঘিওরে ব্যতিক্রমী এক আয়োজন দেখতে ভিড় করেছেন হাজারো মানুষ। প্রায় ৪০ হাজার ভক্ত-আশেকানের জন্য একসঙ্গে বিশাল এক পাতিলে চাল, ডাল ও সবজি দিয়ে রান্না করা হয়েছে তবারক।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) উপজেলার জাবরা ইমামবাড়ি দরবার শরিফের ১০৬তম ওরস মাহফিল উপলক্ষে এ আয়োজন করা হয়। একজন প্রধান বাবুর্চির নেতৃত্বে ৩০ জন মিলে প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে বিশাল পাতিলে তবারক রান্না করেন।

দুপুরের পর থেকে আগত ভক্ত-আশেকান ও দর্শনার্থীদের মধ্যে তবারক বিতরণ শুরু হয়।

দরবারের দায়িত্বপ্রাপ্ত পীর সাহেব মাওলানা আবুল কালাম আল চিশতি জানান, প্রায় নয় বছর আগে নাটোরে এক ভক্তের বাড়িতে অবস্থানকালে রাতে স্বপ্নে এ ধরনের একটি বিশাল পাতিলে তবারক রান্নার বিষয়টি তার মনে আসে। পরে বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে দুই মিস্ত্রির মাধ্যমে প্রায় চার মাস ধরে পাতিলটি তৈরি করা হয়।

তিনি বলেন, ভারতের আজমীর শরিফের খাদেমের ফর্মুলা ও অনুমতি নিয়ে পরে এ পাতিলে তবারক রান্না শুরু হয়।

মাওলানা আবুল কালাম আল চিশতি আরও বলেন, স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি পাতিলটি বানাতে প্রায় সাত লাখ টাকা খরচ হয়েছে। এ ছাড়া পাতিলের জন্য ১২ হাজার ইট দিয়ে নির্মাণ করা হয়েছে বিশেষ বিশাল একটি চুলা। চুলার এক পাশে সুড়ঙ্গের মতো ব্যবস্থা রয়েছে, যেখান দিয়ে জ্বালানি দেওয়া হয়।

বছরে মূলত দুইবার এ পাতিলে তবারক রান্না করা হয় বলে জানান তিনি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ রোগমুক্তি ও মনের আশা পূরণের আশায় এ তবারক গ্রহণ করতে আসেন। এ আয়োজনের খরচও মূলত ভক্তদের অনুদানেই বহন করা হয়।

প্রধান বাবুর্চি সাইফুল ইসলাম জানান, এবার তবারক রান্নায় ব্যবহার করা হয়েছে ৩৬ মণ চাল, ২০ মণ সবজি, ছয় মণ ডাল, আট মণ ঘি, দুই বস্তা লবণ ও প্রয়োজনীয় মসলা। বিশাল পাতিলের মাঝখানে মোটরের সাহায্যে চাল, ডালসহ অন্যান্য উপকরণ মেশানোর বিশেষ ব্যবস্থা রয়েছে।

স্থানীয়দের দাবি, একসঙ্গে এত বিপুল পরিমাণ চাল ও ডাল দিয়ে খিচুড়ি রান্নার জন্য ব্যবহৃত এ পাতিলটিই দেশের সবচেয়ে বড় রান্নার ড্যাগ।

দরবারে আসা কয়েকজন নারী ভক্ত জানান, তাদের কেউ কেউ সন্তান লাভের আশা নিয়ে তবারক গ্রহণ করতে এসেছেন। তাদের মধ্যে কয়েকজনের দাবি, অতীতে এ তবারক খাওয়ার পর তাদের মনের আশা পূরণ হয়েছে। অন্য ভক্তরাও বিভিন্ন রোগ থেকে মুক্তি ও আশা পূরণের বিশ্বাস নিয়ে তবারক গ্রহণ করেন।

আরও পড়ুন

ব্যতিক্রমী এ বিশাল আয়োজনকে কেন্দ্র করে সকাল থেকেই জাবরা ইমামবাড়ি দরবার শরিফ এলাকায় ভক্ত-আশেকান ও সাধারণ মানুষের ব্যাপক সমাগম ঘটে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। শুধু শিকারই নয়, নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে এসব মাছ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
আরও পড়ুন
শ্রেণিকক্ষে অপেক্ষায় শিক্ষার্থীরা, ‘ও বন্ধু লাল গোলাপী’ গানে আনন্দ-উল্লাস করছেন শিক্ষকরা
সারের ডিলারশিপ পাননি যুবদল নেতা, বললেন ‘গুডবাই’
শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ মানুষ হতে হবে: খাদ্যমন্ত্রী
মানিকগঞ্জে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানারে শিক্ষক দিবস পালন, প্রধান শিক্ষক গ্রেপ্তার