ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

আলোর প্রকল্পে অন্ধকার, জ্বলছে না সৌরবাতি

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ১০:৫৪ পিএম
সড়কবাতি। ছবি: আরটিভি

পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার জলবায়ু তহবিল প্রকল্পের আওতায় প্রায় ৫ বছর আগে সড়কে সৌরবিদ্যুৎচালিত ১৫৫টি সড়কবাতি স্থাপন করা হয়। এগুলোর মধ্যে অধিকাংশই বিকল হয়ে আছে। কিছু সড়কবাতি মাঝেমধ্যে জ্বলে-নিভে। এতে ভোগান্তিতে পড়ছেন পথচারীরা। নষ্ট বাতিগুলো সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

পৌরসভা সূত্রে জানা গেছে, জলবায়ু তহবিল প্রকল্পের আওতায় প্রায় ৫ বছর আগে মঠবাড়িয়া পৌরসভার বিভিন্ন সড়কে ১৫৫টি সৌরবিদ্যুৎচালিত সড়কবাতি স্থাপন করা হয়। প্রতিটি সড়কবাতির পেছনে খরচ পড়েছে এক লাখ টাকারও বেশি। সবগুলো সড়কবাতির জন্য খরচ দেখানো হয়েছে এক কোটি ৭৫ লাখ ১৮ হাজার ৪১০ টাকা।

সরেজমিনে দেখা গেছে, মঠবাড়িয়া পৌরসভার দক্ষিণ বন্দর এলাকায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে, ডাকবাংলা এলাকায়, টিএনটি রোড, পেঁয়াজহাটা-সহ বিভিন্ন এলাকায় সড়কবাতি বিকল হয়ে আছে।

স্থানীয় ওষুধ ব্যবসায়ী তারেক মনোয়ার বলেন, সড়কের এসব বাতি দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে আছে। কিছু সড়কবাতি মাঝেমধ্যে জ্বলে আবার নিভে থাকে। দোকান বন্ধ করে বাসায় যাওয়ার সময় অনেক সমস্যা হয় এবং চুরি-ছিনতাইয়ের মতো ঘটনা ঘটে।

আরও পড়ুন

মঠবাড়িয়া বাজারের মেহেদী হাসান বলেন, এখানকার সড়কবাতিটা এক বছর ধরে নষ্ট হয়ে আছে। রাতে চলাচল করতে পথচারীদের ভোগান্তিতে পড়তে হয়। দ্রুত বাতিগুলো সংস্কার করা প্রয়োজন।

পৌরসভার সহকারী প্রকৌশলী মো. হাফিজুর রহমান কাওসার বলেন, কিছু বাতি সচল রয়েছে, কিছু বাকি নষ্ট রয়েছে। পৌরসভা থেকে এখনো সেগুলো সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়নি। এগুলোর মেয়াদ থাকে তিন বছর। সে সময়সীমা শেষ হয়ে গেছে। এখন পৌরসভার উদ্যোগে সেগুলো করতে হবে।

এ ব্যাপারে পৌর নির্বাহী কর্মকর্তা অমল কৃষ্ণ সাহা বলেন, অধিকাংশ বাতি নষ্ট রয়েছে। সড়কবাতি বিভাগের লোকজনের সঙ্গে কথা বলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
নেত্রকোনায় মিথ্যা ধর্ষণ মামলা করে এক ব্যক্তিকে কারাভোগে বাধ্য করার দায়ে লিপি আক্তার (৩৯) নামের এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম এমদাদুল হক এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নুরুল কবির রুবেল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত লিপি আক্তার আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তিনি জেলার বারহাট্টা উপজেলার বিক্রমশ্রী গ্রামের বাসিন্দা। আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালে একই গ্রামের কামাল উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন লিপি আক্তার। মামলায় নিজেকে আট মাসের অন্তঃসত্ত্বা দাবি করলে পুলিশ কামাল উদ্দিনকে গ্রেপ্তার করে। পরে প্রায় দুই মাস কারাগারে থাকতে হয় তাকে। লিপি আক্তারের সন্তান জন্মের পর শিশুটির পিতৃত্ব নির্ধারণে ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষার প্রতিবেদনে কামাল উদ্দিনকে শিশুটির জৈবিক পিতা হিসেবে শনাক্ত করা হয়নি। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৯ সালে আদালত ধর্ষণের অভিযোগ থেকে কামাল উদ্দিনকে খালাস দেন। এরপর মিথ্যা অভিযোগে মামলা করে তাকে কারাভোগে বাধ্য করার প্রতিকার চেয়ে ২০২০ সালে লিপি আক্তারের বিরুদ্ধে পাল্টা মামলা করেন কামাল উদ্দিন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত লিপি আক্তারকে দোষী সাব্যস্ত করে এ দণ্ডাদেশ দেন। আরটিভি/এসকে
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
সিলেটের গোলাপগঞ্জে এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
চট্টগ্রামের রাউজানে পরীক্ষার হলে চুল লম্বা রাখার কারণ জানতে চেয়ে শাসন করায় এক শিক্ষককে কলম দিয়ে একাধিক আঘাত করে রক্তাক্ত করেছে নবম শ্রেণির এক ছাত্র। আহত শিক্ষককে হাসপাতালে নেওয়া হলে তাঁর মাথায় সেলাই দিতে হয়।
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
নওগাঁর মান্দায় বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই সাইফুল ইসলাম ও স্ত্রী সাথী আক্তার আহত হয়েছেন। তাদের মধ্যে সাইফুল ইসলামের মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে।
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
দিনে জীবিকার তাগিদে কাজ করেন এসএস পাইপ মিস্ত্রি হিসেবে। আর অবসর পেলেই মেতে ওঠেন সুপারহিরো হওয়ার স্বপ্ন পূরণের সাধনায়। বোনের পুরোনো বোরকাকে কৃষের পোশাকে রূপ দিয়ে নানা কসরত ও স্টান্ট দেখানোর চেষ্টা করেন তিনি।
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
আরও পড়ুন
ট্রলি ব্যাগে তল্লাশি চালাতেই সামনে এলো ‘চরম সত্য’
পিরোজপুরে প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ
বাড়তি দামেও মিলছে না গ্যাস, খালি হাতে ফিরছেন ক্রেতা
ডাক্তার নেই, নদী পেরিয়ে সদরে যাওয়ার আগেই মরে ‘আদরের পশু’