ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বন্দুক হাতে দুই তরুণের ঘোরাঘুরির ভিডিও নিয়ে যা জানা গেল

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ০৬:১৬ পিএম
ছবি: সংগৃহীত

কালো রঙের লম্বা কুর্তা-পায়জামা ও মাথায় টুপি পরা দুই তরুণ। তাদের হাতে কালো রঙের বড় দুটি বন্দুক। কখনো পার্কের ভেতর, কখনো ব্যস্ত সড়কে, আবার কখনো দোকানের সামনে বন্দুক হাতে ঘুরে বেড়াচ্ছেন তারা। সামনে যাকেই পাচ্ছেন, হঠাৎ তার দিকেই বন্দুক তাক করে ধরছেন।

রিকশাচালক, পথচারী, এমনকি শিশুরাও বাদ পড়েনি। কেউ থমকে যাচ্ছেন, কেউ আতঙ্কে সরে যাচ্ছেন, আবার কেউ বিস্মিত হয়ে তাকিয়ে থাকছেন।

এমন ৩৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। অনেকেই এটিকে দেশে অস্ত্রের অবাধ বিস্তারের উদাহরণ হিসেবে তুলে ধরে পোস্ট করেন। কেউ কেউ সরকারের সমালোচনাও করেন।

তবে ভিডিওটি বাস্তব অস্ত্র প্রদর্শনের ঘটনা নয় বলে দাবি করেছেন ভিডিওতে থাকা দুই তরুণের একজন। তার ভাষ্য, মানুষের প্রতিক্রিয়া ধারণের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ভিডিওটি তৈরি করা হয়েছে এবং ব্যবহৃত বন্দুক দুটি ছিল খেলনা।

জানা গেছে, ভিডিওটি নারায়ণগঞ্জের সিটি পার্ক, যা আগে শেখ রাসেল নহর পার্ক নামে পরিচিত ছিল, এর আশপাশের বিভিন্ন এলাকায় ধারণ করা হয়। ভিডিওটির নির্মাতা নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বাসিন্দা লিমন তোহা। তাঁর সঙ্গে ছিলেন ইয়াসিন নামে আরেক তরুণ, যিনি মূলত ক্যামেরাম্যান হিসেবে ভিডিও ধারণে সহযোগিতা করেন।

ভিডিওটি প্রথমে টিকটকের ‘ভাইবোন’ নামের একটি অ্যাকাউন্টে প্রকাশ করা হয়। পরে ‘লিমন সিন্স ২০০৪’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং ‘ওয়াফি লিমন’ নামের ফেসবুক অ্যাকাউন্টেও এটি প্রকাশ করা হয়। লিমনের দাবি, তিনটি অ্যাকাউন্টই তার।

লিমন তোহার ভাষ্য, টিকটকে এ ধরনের ভিডিওর প্রচলন দেখে তিনি কনটেন্টটি তৈরি করেন। তার উদ্দেশ্য ছিল বন্দুক দেখে সাধারণ মানুষের তাৎক্ষণিক প্রতিক্রিয়া ধারণ করা।

তিনি বলেন, এটি মূলত একটি মজার ভিডিও হিসেবে তৈরি করা হয়েছিল। তবে ফেসবুকে ছড়িয়ে পড়ার পর অনেকে বিষয়টিকে নেতিবাচকভাবে প্রচার করছেন। ভিডিওতে মানুষের ভয় পাওয়ার অংশ দেখানো হলেও পরে তারা যে বিষয়টি মজা হিসেবে নিয়েছেন, সেই অংশ প্রকাশ করা হয়নি বলেও দাবি করেন তিনি।

লিমনের দাবি, পাকিস্তানসহ বিভিন্ন দেশের সিনেমা ও নাটক দেখে তিনি এ ধরনের কনটেন্ট তৈরিতে অনুপ্রাণিত হয়েছেন। বিশেষ করে পাকিস্তানি নাটক ও ভিডিওর আদলে তৈরি কনটেন্টে দর্শকদের বেশি সাড়া পাওয়ায় তিনি এ ধরনের ভিডিও তৈরিতে আগ্রহী হয়ে ওঠেন।

তবে এভাবে খেলনা বন্দুক হাতে সাধারণ মানুষকে ভয় দেখানো আইনত বৈধ কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।

ভিডিওতে ব্যবহৃত অস্ত্রগুলো খেলনা দাবি করে লিমন বলেন, ভিডিও ধারণের সময় পুলিশও বিষয়টি দেখেছিল। শুরুতে কেউ কেউ ভয় পেলেও পরে খেলনা বন্দুক বুঝতে পেরে বিষয়টি মজা হিসেবে নিয়েছেন বলেও তার দাবি।

তবে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর রহমান বলেন, এ ধরনের কোনো ভিডিও সম্পর্কে পুলিশ অবগত নয়। এ বিষয়ে থানায় কোনো অভিযোগও পাওয়া যায়নি।

তিনি বলেন, সিটি পার্ক এলাকায় পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন। তবে তাদের কেউ বা পার্ক কর্তৃপক্ষ এ বিষয়ে কিছু জানায়নি। বিষয়টি খতিয়ে দেখা হবে এবং ঘটনার সত্যতা পাওয়া গেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে আইনবিশেষজ্ঞরা বলছেন, বিনোদনের উদ্দেশ্যে হলেও এভাবে অস্ত্র বা অস্ত্রসদৃশ কোনো বস্তু দিয়ে জনসাধারণকে ভয় দেখানো শাস্তিযোগ্য অপরাধ হতে পারে।

আরও পড়ুন

ভিডিওটি নিয়ে এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চললেও, ঘটনাটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কীভাবে মূল্যায়ন করে এবং কোনো ব্যবস্থা নেওয়া হয় কি না, সেটিই এখন দেখার বিষয়।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিতে শুরু করেছে হিমালয়ের দ্বিতীয় উচ্চতম ও পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা।
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
আরও পড়ুন
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
৯ বছরের শিশুকে বলাৎকার, মাদরাসাশিক্ষক গ্রেপ্তার
বেপরোয়া গতিতে চলছিল অটোরিকশা, ধাওয়া করে ধরার পর মিলল চাঞ্চল্যকর তথ্য
‘কোবরা গ্রুপের’ প্রধান সোহেল অস্ত্র-হেরোইনসহ গ্রেপ্তার