ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পিএম
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের শূন্যরেখায় অজ্ঞাত পরিচয়ের এক শিশুর মরদেহ পড়ে থাকতে দেখা গেছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর সীমান্তের ভারতীয় অংশের লংকা মোড়া এলাকায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা।

স্থানীয়রা জানান, সীমান্তের শূন্যরেখার কাছে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে তারা বিষয়টি সংশ্লিষ্টদের জানান। তবে শিশুটির পরিচয় কিংবা কীভাবে সেখানে মরদেহটি এসেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, শিশুটির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তের জন্য পুলিশের পাশাপাশি বিজিবিও চেষ্টা করছে।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, কীভাবে ঘটনাটি ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভয়াবহ সংঘর্ষে বাসের নিচে ঢুকে যায় মোটরসাইকেল, মুহুর্তেই সব শেষ
শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার সোনাশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভয়াবহ সংঘর্ষে বাসের নিচে ঢুকে যায় মোটরসাইকেল, মুহুর্তেই সব শেষ
গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২
প্রধানমন্ত্রীর জন্মদিনে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ
শুক্রবার (২০ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের নির্দেশনায় নোয়াখালী শিশু পরিবারে এতিম শিশুদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রীর জন্মদিনে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ
পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেল রেকর্ড ৫১ বস্তা টাকা
সাধারণত তিন মাস পর পর দানবাক্সগুলো খোলা হলেও এবার বিভিন্ন কারণে চার মাস পর দানবাক্স খোলা হয়। এ কারণে এবার নতুন করে বসানো হয়েছিল আরও দুটি দানবাক্স।
পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেল রেকর্ড ৫১ বস্তা টাকা
হতদরিদ্র দিনমজুরের তিন মাসের বিদ্যুৎ বিল ৫০ হাজার টাকা!
কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক হতদরিদ্র দিনমজুরের আবাসিক বিদ্যুৎ মিটারে মাত্র তিন মাসে ৫০ হাজার ৩০ টাকার বিল এসেছে। বাড়িতে একটি বাতি, একটি ফ্যান ও ছোট একটি মিশুক গাড়ি চার্জ দেওয়ার মতো সীমিত বিদ্যুৎ ব্যবহার করেও এমন অস্বাভাবিক বিল আসায় বিপাকে পড়েছে ছয় সদস্যের পরিবারটি।
হতদরিদ্র দিনমজুরের তিন মাসের বিদ্যুৎ বিল ৫০ হাজার টাকা!
আরও পড়ুন
‘বাবা, আমাকে মেরো না’, ৯১১ কলে শোনা গেল শিশুর আর্তনাদ
খাল থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
সীমান্তে বিএসএফকে আবারও ব্যর্থ করে দিলো বিজিবি!
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু