ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

সীমান্তে হেরোইনসহ আটক ২

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ), আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ পিএম
ছবি: আরটিভি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৯ গ্রাম হেরোইনসহ দুইজনকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক দুজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল ডগ স্কোয়াডসহ এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, সীমান্ত মেইন পিলার-১৮৪ থেকে আনুমানিক ৭ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের কানসাট গ্রামের মধ্যবাজারের পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় ৯ গ্রাম হেরোইনসহ মো. আতাউর রহমান (৫০) ও মো. নুরুল ইসলাম বাবু (৪২) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। তাদের বাড়ি শিবগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামে।

আটকের পর তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেন। একই সঙ্গে জব্দ করা হেরোইন ধ্বংস করা হয়।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে। পাশাপাশি সীমান্তে সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কচুয়ায় উদ্যোক্তা আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত
‘স্বপ্ন জয়ের পথে কচুয়ার উদ্যোক্তাগণ’ স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের কচুয়ায় উদ্যোক্তা আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
কচুয়ায় উদ্যোক্তা আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত
হলফনামা ও আয়কর রিটার্নে গরমিল, আমির হামজার প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে আবেদন
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার নির্বাচনী হলফনামা ও আয়কর রিটার্নে তথ্যের অসংগতি, তথ্য গোপন এবং মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ উঠেছে।
হলফনামা ও আয়কর রিটার্নে গরমিল, আমির হামজার প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে আবেদন
চাঁদপুরে অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা, আরও ২ জন গ্রেপ্তার
অনলাইনে ইলিশ মাছ বিক্রির নামে প্রতারণার অভিযোগে সক্রিয় চক্রের বিরুদ্ধে চাঁদপুর জেলা পুলিশের ধারাবাহিক অভিযানে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে চক্রটির মোট ১১ জনকে গ্রেপ্তার করল পুলিশ।
চাঁদপুরে অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা, আরও ২ জন গ্রেপ্তার
এনসিপির গায়েবানা জানাজায় পুলিশের সাউন্ড গ্রেনেড, আহত ২০-এর বেশি
গাজীপুরের চান্দনা চৌরাস্তায় শ্রমিক আন্দোলনে নিহত পোশাকশ্রমিক তৌফিক শেখের (২২) গায়েবানা জানাজা কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
এনসিপির গায়েবানা জানাজায় পুলিশের সাউন্ড গ্রেনেড, আহত ২০-এর বেশি
টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ আটক দুই
কক্সবাজারের টেকনাফের হ্নীলা থেকে ১১ লাখ ইয়াবাসহ দুইজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)। এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়। 
টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ আটক দুই
আরও পড়ুন
বালুর নিচে মিলল লুঙ্গিতে মোড়ানো ফুটফুটে নবজাতক
শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা
ধামরাইয়ে ৩ লাখ টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে দুস্থ ও অসহায়দের মধ্যে বিশেষ অনুদান প্রদান