ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

নেত্রকোনায় ছাত্রলীগ-যুবলীগের ১৯ নেতা-কর্মী আটক

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ১০:০৭ পিএম
ছবি: সংগৃহীত

নেত্রকোনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের ১৯ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। জেলার কেন্দুয়া ও পূর্বধলা উপজেলায় মিছিলের প্রস্তুতি ও ঝটিকা মিছিলের অভিযোগে আজ ভোরে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শুক্রবার (২৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম।

পুলিশ জানায়, কেন্দুয়া উপজেলায় ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে পাঁচজনকে আটক করা হয়। ভোর ৫টা ৫০ মিনিটের দিকে কেন্দুয়া ও নেত্রকোনা সদর উপজেলার সীমান্তবর্তী ইটখলা সংলগ্ন কেন্দুয়া-নেত্রকোনা মহাসড়কের পাকা সড়ক থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন রাকিব রায়হান (৪২), রবিন মিয়া (২৭), বিপ্লব হাসান (২৭), বাবু মিয়া (২৯) ও মাহমুদুল হাসান (২০)।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

অন্যদিকে পূর্বধলা উপজেলায় ছাত্রলীগের নেতা-কর্মীদের ঝটিকা মিছিলের অভিযোগে ১৪ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল ৬টার দিকে উপজেলার খলিশাউড় ইউনিয়নের পাবই এলাকায় কমিউনিটি ক্লিনিকের সামনে শ্যামগঞ্জ-জারিয়া সড়কে কয়েকজন ব্যক্তি মিছিলের উদ্দেশ্যে জড়ো হন। বিষয়টি জানতে পেরে স্থানীয় গ্রাম পুলিশ থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সেখানে থাকা ব্যক্তিরা মোটরসাইকেলযোগে বিভিন্ন দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

আরও পড়ুন

পরে শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্র ও পূর্বধলা থানার পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১৩ জনকে আটক করে। পরবর্তী তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে ময়মনসিংহের গৌরীপুর থেকে আরও একজনকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে নেত্রকোনা জেলা ছাত্রলীগের সদস্য মারুফ হোসেন মুন্নাসহ ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী রয়েছেন।

পুলিশের অভিযোগ, জননিরাপত্তা বিঘ্নিত করা, যানবাহন ও সম্পত্তির ক্ষতিসাধন এবং মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ওই ঝটিকা মিছিলের আয়োজন করা হয়েছিল।

এ ঘটনায় পূর্বধলা থানার এসআই মোহাম্মদ তাইজুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছেন। মামলায় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ঝটিকা মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে। মামলার অন্য আসামিদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্ত্রীর নামাজরত অবস্থায় যে ভয়াবহ কাণ্ড ঘটালেন স্বামী
বরিশালের বাকেরগঞ্জে আবারও পারিবারিক সহিংসতার ভয়াবহ ঘটনা ঘটেছে। নামাজরত অবস্থায় নিজের স্ত্রী, শ্বশুর ও শাশুড়িকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা চেষ্টা করেছে জামাই। শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোর ৬ টার দিকে উপজেলার ৩নং দাড়িয়াল ইউনিয়নে এ ঘটনা ঘটেছে।   স্থানীয় সূত্রে জানা গেছে, দাড়িয়াল ইউনিয়নের ২নং ওয়ার্ডের মন্টু হাওলাদারের ছেলে উজ্জ্বল হাওলাদার বিয়ে করেন একই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের উত্তমপুর গ্রামের মোঃ মিন্টুর মেয়ে রুমানা আক্তারকে।  বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। এর জেরে প্রায় ২ মাস আগে রুমানা তার বাবার বাড়ি চলে আসেন। গত ২ দিন আগে ওই জামাই উজ্বল শ্বশুর বাড়িতে আসে। আজ ভোর ৬ টার দিকে হঠাৎ ক্ষিপ্ত হয়ে উজ্বল তার স্ত্রী রুমানাকে নামাজরত অবস্থায় চাকু দিয়ে এলোপাতাড়ি কোপায় এসময় মেয়ের চিৎকারের শব্দ পেয়ে শাশুড়ি মাহমুদা বেগম মেয়েকে বাঁচাতে আসলে তাকেও চাকু দিয়ে এলোপাথাড়িক কোপায় এ সময় শ্বশুর মিন্টু এগিয়ে আসলে তাকেও ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাদের মৃত্যু নিশ্চিত করতে ঘরের দরজা বাইরে থেকে তালা লক করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের চিৎকার শুনে তাদের উদ্ধার করে দ্রুত শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম), বরিশালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, অভিযুক্ত উজ্জ্বল হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আরটিভি/টিআর
স্ত্রীর নামাজরত অবস্থায় যে ভয়াবহ কাণ্ড ঘটালেন স্বামী
পাটলাই নদীতে চাঁদাবাজির অভিযোগে আটক ১
সুনামগঞ্জের তাহিরপুরে পাটলাই নদীতে কয়লা ও চুনাপাথরবাহী বাল্কহেড নৌকা থেকে চাঁদাবাজির অভিযোগে তালহা আহমেদ অভি (২৫) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সুলেমানপুর এলাকায় এ ঘটনা ঘটে। আটক তালহা আহমেদ অভি দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সুলেমানপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তালহা আহমেদ অভির বিরুদ্ধে পাটলাই নদীতে কয়লা ও চুনাপাথরবাহী বাল্কহেড নৌকা থেকে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। শনিবার দুপুরে স্থানীয় এক বিএনপি নেতার নৌকা আটকে চাঁদা দাবি করা হলে বিষয়টি নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। পরে বিকেলে সুলেমানপুর এলাকায় স্থানীয়রা তাকে চাঁদাবাজির সময় হাতেনাতে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়। দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়সাল আহমদ বলেন, তালহা দীর্ঘদিন ধরে পাটলাই নদীতে চাঁদাবাজি করে আসছে, এমন অভিযোগ আমরা পেয়েছি। তার বিরুদ্ধে আরও বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আজ এলাকাবাসী তাকে আটক করে পুলিশে দিয়েছে। বিষয়টি উপজেলা নেতৃবৃন্দকে জানানো হয়েছে। তাহিরপুর থানার উপপরিদর্শক (এসআই) হাসনাত চৌধুরী বলেন, চাঁদাবাজির অভিযোগে স্থানীয় এলাকাবাসী তালহা আহমেদ অভিকে আটক করে পুলিশে দেয়। পরে তাকে থানায় নিয়ে আসা হয়েছে। আরটিভি/টিআর
পাটলাই নদীতে চাঁদাবাজির অভিযোগে আটক ১
কিশোর অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
অপ্রতিমের মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীকে ১২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন তারা।
কিশোর অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
বন বিভাগের জমি দখলের অভিযোগে গ্রেপ্তার ২
নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীর বুকে জেগে ওঠা জাগলার চরে বন বিভাগের জমিতে অবৈধভাবে প্রবেশ, বন উজাড় করে দখল, সরকারি জমি ক্রয়-বিক্রয় এবং দাগ বিক্রির নামে অসহায় মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে জাগলার চর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন উপজেলার সুখচর ইউনিয়নের উত্তর শূল্যকিয়া এলাকার মৃত আবুল খায়েরের ছেলে মো. এনায়েত হোসেন ওরফে এনায়েত খলিফা (৫৬) এবং চরকিং ইউনিয়নের কলাপাড়া এলাকার মৃত খবির উদ্দিনের ছেলে মো. রুবেল (৩০)। পুলিশ ও বন বিভাগ সূত্রে জানা গেছে, হাতিয়া থানার সুখচর-সংলগ্ন মেঘনা নদীর বুকে সম্প্রতি জেগে ওঠা জাগলার চরে ম্যানগ্রোভ ফরেস্ট-সংলগ্ন এলাকায় কয়েকজন ব্যক্তি অবৈধভাবে অবস্থান নেন। তারা বন বিভাগের জমিতে গাছপালা উজাড় করে জায়গা দখলের পাশাপাশি বিভিন্ন ব্যক্তির মাধ্যমে ভূমিহীন ও অসহায় মানুষকে ওই চরে জমি বন্দোবস্ত দেওয়ার আশ্বাস দেন। কথিত এজেন্টদের মাধ্যমে এসব মানুষকে বন বিভাগের জমির ‘দাগ’ বিক্রির কথা বলে নগদ টাকা নেওয়া হয়। সরকারি বনভূমি ব্যক্তিগতভাবে বিক্রি বা দখল করার কোনো বৈধ সুযোগ না থাকায় এতে সাধারণ মানুষ প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অবৈধভাবে অবস্থানকারীদের সরিয়ে দেওয়ার উদ্যোগ নিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সরকারি দায়িত্ব পালনে বাধা দেওয়া, অপরাধজনক বলপ্রয়োগ, আক্রমণের চেষ্টা এবং হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। পরে বন বিভাগের পক্ষ থেকে প্রায় ২০ জনকে আসামি করে হাতিয়া থানায় মামলা করা হয়। স্থানীয় বাসিন্দারা জানান, নদীর বুকে নতুন চর জেগে ওঠার পর থেকেই সেখানে জমি দখল ও জমি নিয়ে নানা ধরনের তৎপরতা শুরু হয়। বিশেষ করে ভূমিহীন ও দরিদ্র মানুষের একটি অংশ জমি পাওয়ার আশায় বিভিন্ন ব্যক্তির কথায় টাকা দিয়ে দিয়েছেন। বিষয়টি সঠিকভাবে যাচাই না করে টাকা দেওয়ায় অনেকে পরে বিপাকে পড়ছেন। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন বলেন, সরকারি জমি দখল, সরকারি দায়িত্ব পালনে বাধা, হুমকি এবং প্রতারণার অভিযোগে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অপর আসামিসহ তদন্তে আরও কারও সম্পৃক্ততা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, সাধারণ মানুষ যাতে জমি দেওয়ার কথা বলে প্রতারণার শিকার না হন, সে বিষয়েও সতর্ক থাকতে হবে। কোনো ব্যক্তি বা চক্র সরকারি বা বন বিভাগের জমি ব্যক্তিগতভাবে বিক্রি কিংবা বন্দোবস্ত দেওয়ার নামে টাকা চাইলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর পরামর্শ দেন তিনি। স্থানীয়দের দাবি, জাগলার চরের বনভূমি ও ম্যানগ্রোভ ফরেস্ট রক্ষা করা না গেলে ভবিষ্যতে প্রাকৃতিক পরিবেশের ওপরও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। সরকারি জমি দখল ও অবৈধ লেনদেন বন্ধে প্রশাসন ও বন বিভাগের নিয়মিত নজরদারি প্রয়োজন। আরটিভি/টিআর
বন বিভাগের জমি দখলের অভিযোগে গ্রেপ্তার ২
বিরোধী দল দেশকে দাসত্বের মধ্যে রাখতে চায়: আবুল খায়ের ভূঁইয়া
বিরোধী দল কী কারণে, কী দাবি নিয়ে আন্দোলনে নেমেছে, সেটা বোঝা যাচ্ছে না এবং তারা আজীবন দেশকে দাসত্বের মধ্যে রাখতে চায় বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ও ক্লাব সমিতির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মনোনীত হওয়ায় তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। জেলা স্টেডিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিরোধী দলকে উদ্দেশ্য করে আবুল খায়ের ভূঁইয়া বলেন, ‘আমাদের বয়স ৬ মাস, ৭ মাস চলছে। এর মধ্যে আমাদের প্রত্যাশা অনেক। বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা। আমরা মাত্র ঘরে ঢুকেছি। ঘরে কাঠমিস্ত্রি লাগবে, ইলেকট্রিক মিস্ত্রি লাগবে, টাইলস মিস্ত্রি লাগবে, ঠিকঠাক করতে সময় লাগে। এখনই লংমার্চ শুরু করে দিয়েছে, আমাদেরকে সময় বেশি দেওয়া যাবে না, আজব ব্যাপার। তাদের কী দাবি, আমরাও বুঝি না। কী কারণে, কী দাবি করে আন্দোলনে নেমেছে, সেটাও বুঝতে পারছি না। এদের মূল বিষয় হচ্ছে—রাষ্ট্রের কিছু ব্যাপার আছে, তারা এখান থেকে সিদ্ধান্ত নেয় না, বাইরে থেকে সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্ত মোতাবেক তারা আজীবন এ দেশকে দাসত্বের মধ্যে রাখতে চায়।’ তিনি বলেন, বিগত দিনে দেশে অনিয়ম, নিয়মে পরিণত হয়েছে। এখন আমলাদেরকে সাইজ করে নিয়মে আনতে সময় লাগছে। এরপরও অনেকে বোধগম্য হয়নি যে, মানুষের প্রত্যাশা অনুযায়ী দ্রুত যেসব কাজ করা প্রয়োজন, সেভাবে কাজ হচ্ছে না। অনেক বিড়ম্বনা সৃষ্টি হচ্ছে, অনেকে হয়রানির শিকার হচ্ছে। এভাবে মানুষের মধ্যেও আগের মতো ক্ষোভ রয়ে গেছে। আমরা চেষ্টা করছি, ধীরে ধীরে মানুষের মধ্যে ক্ষোভ কমে আসবে এবং পরিসমাপ্তি ঘটবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপির সভাপতিত্বে এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মহসিন কবির স্বপনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন শিক্ষাবিদ প্রফেসর ননী গোপাল ঘোষ, আবুল মোবারক ভূঁইয়া, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য দেলোয়ার হোসেন, আব্দুর রব শামীম এবং জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সোহেল আদনান প্রমুখ। আরটিভি/টিআর
বিরোধী দল দেশকে দাসত্বের মধ্যে রাখতে চায়: আবুল খায়ের ভূঁইয়া
আরও পড়ুন
শেখ হাসিনার রায়ের প্রতিবাদে মধ্যরাতে নিষিদ্ধ যুবলীগের মশাল মিছিল
ঈশ্বরদীর মহাসড়কে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল
মিছিল থেকে ফিরছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের ৩ কর্মী, অতঃপর...
গোপন বৈঠকের সময় ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার