ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ০৭:৪২ পিএম
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিজের ১৭ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে নুরুল হক (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে গ্রেপ্তার নুরুল হককে আদালতে সোপর্দ করে ঈশ্বরগঞ্জ থানা-পুলিশ।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৯ আগস্ট দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে বসতঘরের বারান্দার একটি কক্ষে ঘুমিয়ে থাকা কিশোরীর ওপর তার বাবা নুরুল হক ঝাঁপিয়ে পড়েন এবং তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে। ঘটনার তিন দিন পর কিশোরী বিষয়টি তার মাকে জানায়।

পরে ঘটনাটি জানাজানি হলে নুরুল হক তার স্ত্রী ও মেয়েকে ভয়ভীতি দেখান বলেও মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ১১টার দিকে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে স্বামী নুরুল হককে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় মামলা করেন।

এরপর বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ঈশ্বরগঞ্জ পৌর শহরের মুক্তিযোদ্ধা মোড় সংলগ্ন হাসপাতাল রোড এলাকা থেকে নুরুল হককে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার নুরুল হক উপজেলার উত্তর কাকনহাটি গ্রামের মৃত হাচেন আলীর ছেলে।

পুলিশ জানায়, নুরুল হকের বিরুদ্ধে ঢাকার বাড্ডা থানায় দস্যুতার একটি মামলায় দণ্ডবিধির ৩৯৪ ধারায় গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে। ওই মামলাতেও তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আরও পড়ুন

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বাড্ডা থানার একটি মামলার ওয়ারেন্টও রয়েছে। দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। শুধু শিকারই নয়, নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে এসব মাছ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
আরও পড়ুন
বাবার একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা ১৩ বছরের মেয়ে, অতঃপর... 
৯ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে অর্ধশত মৃত্যু
‘আগে প্রশাসনের শুদ্ধি অভিযান চালান’, সারের লাইসেন্স নিয়ে এমপি বাবুর ফেসবুক পোস্ট
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু