ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

স্ত্রীকে ‘কালোজাদু’ করার অভিযোগে শ্বশুরকে কুপিয়ে হত্যা, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ০৫:০১ পিএম
ছবি: সংগৃহীত

গাজীপুরের কালীগঞ্জে স্ত্রীকে ‘কালোজাদু’ করার অভিযোগে শ্বশুরকে কুপিয়ে হত্যা করেছেন মোজাম্মেল হক ওরফে মুজা সরকার (৩৫) নামে এক যুবক। পরে নিজেই তিনি থানায় গিয়ে করেছেন আত্মসমর্পণ।

শনিবার (২৯ আগস্ট) সকালে কালীগঞ্জ থানায় গিয়ে আত্মসমর্পণ করেন মোজাম্মেল হক ওরফে মুজা সরকার।

থানায় হাজির হয়ে তিনি পুলিশকে বলেন, ‘স্যার, আমি মোজাম্মেল। আমার বউকে কালোজাদু করছে আমার শ্বশুর। এ কারণে আমার বউ আমাকে ছেড়ে চলে গেছে। বউয়ের সঙ্গে কথাও বলতে দিত না শ্বশুর। এ রাগেই তাকে কুপিয়ে মেরে ফেলেছি।’

নিহত ব্যক্তির নাম মজিদ মোড়ল (৭০)। শুক্রবার বিকেলে জামাই মোজাম্মেলের হাতে খুন হন তিনি। মজিদ মোড়ল কালীগঞ্জের জামালপুর এলাকার বাসিন্দা ও পেশায় কলা ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে বাড়ি থেকে উপজেলার জামালপুর বাজারের উদ্দেশে বের হন মজিদ। বিকেল সাড়ে চারটার দিকে বাজারের ভাঙারিপট্টির একটি গলিতে মাথায় কলার ছড়া নিয়ে যাচ্ছিলেন তিনি। এ সময় পেছন থেকে ধারালো কুড়াল দিয়ে তার মাথায় কোপ দেন মোজাম্মেল। গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন মজিদ। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

এ ঘটনায় গতকাল রাতেই নিহত ব্যক্তির ছেলে মো. লিটন মোড়ল (২৬) বাদী হয়ে মোজাম্মেলকে আসামি করে থানায় হত্যা মামলা করেন।

নিহত মজিদের প্রতিবেশী সূত্রে জানা গেছে, প্রায় আট বছর আগে মজিদের মেয়ে শাহানারার (২৮) সঙ্গে মোজাম্মেলের বিয়ে হয়। তাদের এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

নিহত মজিদের পরিবারের সদস্যদের অভিযোগ, বিয়ের পর থেকেই মোজাম্মেল স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। শ্বশুরবাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্যও তিনি চাপ দিতেন। কলা বিক্রি করে সংসার চালানো মজিদের পক্ষে জামাতার চাহিদামতো টাকা সব সময় দেওয়া সম্ভব হতো না। এ নিয়ে প্রায়ই শাহানারাকে মারধর করা হতো। প্রায় ১৫ দিন আগে তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন মোজাম্মেল। এরপর থেকে বাবার বাড়িতে অবস্থান করছিলেন তিনি। স্বামীর সংসারে আর ফিরবেন না বলেও জানিয়েছিলেন তিনি।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার পর মোজাম্মেল আত্মগোপনে ছিলেন। কিন্তু শনিবার সকাল ১০টার দিকে তিনি নিজেই কালীগঞ্জ থানায় হাজির হয়ে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আত্মসমর্পণ করেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, অভিযুক্ত মোজাম্মেল থানায় এসে আত্মসমর্পণ করেছেন। তিনি হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৯ ইউনিট
গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় একটি ওষুধ কারখানায় লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট।
গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৯ ইউনিট
মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা
মাগুরার শালিখায় মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন রাকিবুল ইসলাম নামে শালিখা থানা পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই)। এ ঘটনায় অপু (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা
টিকটকে পরিচয়, সম্পর্কের স্বীকৃতি না পেয়ে বিষপানে স্কুলছাত্র ও গৃহবধূর মৃত্যু
গাইবান্ধার সাঘাটায় টিকটকের মাধ্যমে পরিচয় থেকে গড়ে ওঠা সম্পর্কের স্বীকৃতি না পেয়ে কীটনাশকজাতীয় পদার্থ সেবনে এক স্কুলছাত্র ও এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
টিকটকে পরিচয়, সম্পর্কের স্বীকৃতি না পেয়ে বিষপানে স্কুলছাত্র ও গৃহবধূর মৃত্যু
গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন
গাজীপুরের টঙ্গীতে একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন
৮০ বছরের বৃদ্ধার ঘরের পাশে ‘ঘুরঘুর’ করতেন ৬৫ বছরের বৃদ্ধ, অতঃপর...
নেত্রকোনার পূর্বধলায় এক বৃদ্ধাকে (৮০) ধর্ষণের অভিযোগ উঠেছে ৬৫ বছরের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে পূর্বধলা থানায় মামলা করেছেন।
৮০ বছরের বৃদ্ধার ঘরের পাশে ‘ঘুরঘুর’ করতেন ৬৫ বছরের বৃদ্ধ, অতঃপর...
আরও পড়ুন
স্ত্রীকে ‘বোন’ বা স্বামীকে ‘ভাই’ ডাকলে কি বিয়ে ভেঙে যায়?
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
টাকা না পেয়ে স্ত্রীকে বেঁধে নির্যাতনের অভিযোগ
স্ত্রীকে চার টুকরো করে ব্যাগে ভরে রাখেন স্বামী, নেপথ্যে কী?