ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

বাইকে দুই তরুণের মাঝে বসে ভাইরাল, থানায় এসে যা বললেন সেই তরুণী

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ০৪:০০ পিএম
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন মোটরসাইকেলে অচেতন অবস্থায় ভাইরাল হওয়া সেই তরুণী। ছবি: আরটিভি

রাজধানীর আব্দুল্লাহপুর-টঙ্গী সড়কে গভীর রাতে দুই তরুণের মাঝে মোটরসাইকেলে অচেতন অবস্থায় বসে থাকা তরুণীকে ব্যাপক আলোচনা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এই ঘটনার রহস্যের জট খুলতে নিজেই থানায় হাজির হন সেই তরুণী, জানিয়েছেন তিনি নিজেই মদ খেয়েছিলেন।

শনিবার (২৯ আগস্ট) দুপুরের পর টঙ্গী পশ্চিম থানায় পুলিশের মুখোমুখি হওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তরুণী বলেন, হ্যাঁ, আমি নিজেই মদ খেয়েছি। কেউ তো খাওয়ায় দেয় নাই। ওই লোকগুলো (বাইকের) আসছে আমাকে সাহায্য করতে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শফিকুল ইসলাম গণমাধ্যমকর্মীদের বলেন, ‘আমরা মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করেছি। জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, পারিবারিকভাবে বিভিন্ন সমস্যায় মানসিক চাপে ছিল। সে নিজ বাড়িতে গিয়ে মদ পান করে।

আরও পড়ুন

তিনি বলেন, পরবর্তীতে মদ্যপ অবস্থায় ওই তরুণদের সঙ্গে যায়। আমরা মোটরসাইকেলে থাকা দুইজনকে খুঁজছি। তারা হয়তো ভয়ে সামনে আসছে না। তাদেরও জিজ্ঞাসাবাদ করা হবে।

ডিসি শফিকুল ইসলাম আরও জানান, তরুণীটিকে আপাতত তার বোনের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তিকে শনাক্ত করে তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করছে পুলিশ।

এদিকে জিজ্ঞাসাবাদে ওই তরুণী পুলিশ ও গণমাধ্যমকর্মীদের কাছে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন। তার দাবি, তিনি পারিবারিকভাবে বিভিন্ন সমস্যার কারণে মানসিক চাপে ছিলেন। সেই মানসিক অশান্তি থেকেই তিনি নিজ বাড়িতে গিয়ে মদ পান করেন। পরে মদ্যপ অবস্থায় অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন।

তরুণীর ভাষ্য অনুযায়ী, মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তিকে তিনি তার চাচা হিসেবে চিনতেন। অচেতন হয়ে পড়ার পর তাদের দেখতে পেয়ে তিনি তাদের ফোন করেন। ফোন পেয়ে ওই দুই ব্যক্তি এসে তাকে উদ্ধার করে নিয়ে যান বলে দাবি করেন তিনি।

তিনি বর্তমানে টঙ্গীতে থাকেন বলেও জানিয়েছেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয়ভাবে ছড়িয়ে পড়া তার একাধিক বিয়ের তথ্যকে তিনি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন।

তরুণীর দাবি, তার সাবেক স্বামী শাহরিয়ার তাকে বিপদে ফেলতে বিভিন্ন মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। এসব কারণে তিনি মানসিকভাবে অশান্তিতে ছিলেন বলেও গণমাধ্যমকর্মীদের কাছে দাবি করেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোরে মাদরাসাতুল মাদীনা-বগুড়ার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মনোয়ার হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো পোস্ট করেন। তিনি জানান, উমরার সফর শেষে বগুড়া ফেরার পথে গাড়ি থেকে দৃশ্যটি দেখেন এবং ছবি তোলেন।

পোস্টে তিনি লেখেন, ‘এটা কি লাশ নিয়ে যাচ্ছে? আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ থাকলে বিষয়টি দ্রুত অ্যাকশন নেন। ৩টা ১৫ থেকে ২০ মিনিটের দিকে আমি টঙ্গী পর্যন্ত সর্বশেষ দেখেছি। রাত তিনটা। উত্তরার আব্দুল্লাহপুর পার হয়ে টঙ্গী পর্যন্ত একটি মোটরসাইকেল ফলো করলাম। একজন যুবক ড্রাইভ করছেন। মাঝখানে একজন তরুণী। তাঁর পা খালি ছিল এবং নিচের দিকে ঝুলছিল।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, বিষয়টি আমাদের নজরে আসার পর এটি নিয়ে আমরা তদন্ত করেছি। আমরা সিসিটিভি ক্যামেরা চেক করে দেখতে পেয়েছি মটরসাইকেলটি আমাদের থানা এরিয়া ক্রস করে গাজীপুর গাছা থানার দিকে গিয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার (লজিস্টিকস্ এন্ড ট্রান্সপোর্ট) এস এম শফিকুল ইসলাম বলেন, আমরা বিষয়টি নিয়ে কাজ শুরু করেছি। আমাদের টিমকে বলা হয়েছে এটি দেখতে। যেহেতু মোটরসাইকেলের নম্বর প্লেট আছে তাহলে আমাদের খুঁজতে সমস্যা হবে না। আশা করছি খুব দ্রুতই আমরা রহস্য উদঘাটন করতে পারব।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সব পদ স্থগিত
ভোলায় ব্যক্তিগত আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা দক্ষিণ জেলা শাখার সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দিনের সব সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে দলটি।
আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সব পদ স্থগিত
ময়মনসিংহে বিজিবির গুলিতে যুবকের মৃত্যু, এলাকায় চরম উত্তেজনা
বিজিবির দাবি, চোরাচালানবিরোধী অভিযানের সময় চোরাকারবারিদের হামলার মুখে তারা আত্মরক্ষার্থে গুলি চালালে নোমান গুলিবিদ্ধ হন। তবে, নিহতের পরিবারের অভিযোগ, তর্কবিতর্কের একপর্যায়ে তাকে গুলি করা হয়েছে।
ময়মনসিংহে বিজিবির গুলিতে যুবকের মৃত্যু, এলাকায় চরম উত্তেজনা
অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ ফোন স্বামীর, অতঃপর...
গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে অন্তঃসত্ত্বা স্ত্রী সীমা রানী দাসকে (২৫) কুপিয়ে ও গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামী উদ্ভব দাসের বিরুদ্ধে।
অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ ফোন স্বামীর, অতঃপর...
১২ বছর আগের সোনা চুরির রহস্য উন্মোচন
রাঙামাটির লংগদু উপজেলায় দীর্ঘ ১২ বছর আগে ঘর থেকে চুরি হয়ে যাওয়া সোনার গহনা চট্টগ্রামের একটি জুয়েলার্স থেকে উদ্ধার ও বন্ধক রাখার চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে লংগদু থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
১২ বছর আগের সোনা চুরির রহস্য উন্মোচন
খেজুরের বিচি, শসা ও গামছায় মিলল দুই আসামির ডিএনএ
রংপুরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও দুই সন্তানকে হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডিএনএ মিলেছে ঘটনাস্থল থেকে সংগ্রহ করা বিভিন্ন আলামতে।
খেজুরের বিচি, শসা ও গামছায় মিলল দুই আসামির ডিএনএ
আরও পড়ুন
সাঁকোর জায়গায় ১৫০ ফুট মাটির রাস্তা নির্মাণ করলেন ছাত্রদল নেতা
খেলতে গিয়ে পুকুরে পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু
বিয়ের আশ্বাসে নারীকে একাধিকবার একাধিক স্থানে নিয়ে যান আলমাছ, অতঃপর...
প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট