ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে ‘প্রেমিকের’ বাইকে উধাও ভারতীয় তরুণী, অতঃপর... 

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পিএম
ছবি: সংগৃহীত

ভারতে বিয়ের পর স্বামীর সঙ্গে চিড়িয়াখানায় বেড়াতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন ১৮ বছর বয়সি এক তরুণী। স্বামী বাইক রাখতে কিছু দূরে গেলে প্রেমিকের বাইকে চড়ে সেখান থেকে চলে যান তিনি।

ঘটনার ২০ দিন পর তাকে খুঁজে বের করেছে পুলিশ। পরে অক্ষত অবস্থায় তাকে ফিরিয়ে আনা হয়।

তরুণী নিখোঁজ হওয়ার দিনই সিসিটিভি ফুটেজে অন্য এক তরুণের বাইকে চড়ে তাকে চলে যেতে দেখা যায়। ফুটেজটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাইরাল হয়। খবর আনন্দবাজার ডট কমের

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তরুণী নিখোঁজ হওয়ার পর তার স্বামী সন্দেহ প্রকাশ করেছিলেন, স্ত্রী প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছেন। পুলিশ ওই তরুণীকে খুঁজে পাওয়ার পর জানিয়েছে, তিনি নাকি পথ হারিয়ে ফেলেছিলেন! তরুণীর দাবি, সিসিটিভি ফুটেজে দেখা ব্যক্তির কাছ থেকে লিফ্‌ট নিয়েছিলেন তিনি।

তার এই বক্তব্যের পাশাপাশি, পুলিশ সেই ফুটেজটিও খতিয়ে দেখছে। অপর যে ব্যক্তির বাইকে চড়ে তরুণী ঘটনাস্থল ত্যাগ করেছিলেন, তার ভূমিকা নিয়েও পুলিশ তদন্ত করছে। ৬ অক্টোবর শিবপুরী জেলার নারওয়ারের বাসিন্দা ২১ বছর বয়সি এক তরুণ তার স্ত্রীকে নিয়ে গ্বালিয়র চিড়িয়াখানায় ঘুরতে গিয়েছিলেন।

আরও বলা হয়, চিড়িয়াখানায় পৌঁছোনোর পর, তরুণ তার স্ত্রীকে প্রবেশপথের কাছে অপেক্ষা করতে বলে মোটরবাইক পার্ক করতে যান। কিন্তু, কয়েক মিনিট পর ফিরে তিনি দেখেন, তার স্ত্রী সেখানে নেই। এরপর আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেন তিনি। পরবর্তীতে সিসিটিভি ফুটেজে স্ত্রীকে অন্য এক পুরুষের সঙ্গে বাইকের পিছনে বসে চলে যেতে দেখেন। এর পরিপ্রেক্ষিতে তরুণীর স্বামী এক আত্মীয়কে সঙ্গে করে এনে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর তিনি মোটরবাইক চালককে আরমান খান বলে শনাক্ত করেন। তিনি আরও অভিযোগ করেন, স্ত্রী ও আরমানের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।

চিফ সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (সিএসপি) রবিন জৈন জানান, প্রাপ্তবয়স্ক হওয়ায় তরুণী নিজের ইচ্ছামতো যে কোনও জায়গায় যেতে পারেন। যদি না তাকে জোর করে নিয়ে যাওয়া হয়ে থাকে। তাকে খুঁজে পাওয়া গিয়েছে। এর পর আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হবে। সেখানে যে তথ্য উঠে আসবে, তার ভিত্তিতেই পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দারিদ্র্য থেকে মুক্তি, তবু দুবেলা খাবার জোটে না লাখো ভারতীয়দের
দারিদ্র্য কমানোর ক্ষেত্রে বড় সাফল্য অর্জন করেছে ভারত।
দারিদ্র্য থেকে মুক্তি, তবু দুবেলা খাবার জোটে না লাখো ভারতীয়দের
ভোটার তালিকা থেকে নাম বাদ, ভারত থেকে বাংলাদেশে ঠেলে পাঠানোর আশঙ্কা মুসলিমদের
ভারতের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর নাগরিকত্ব নিয়ে প্রশ্নের মুখে পড়ছেন দেশটির বহু মুসলিম। তাদের কেউ আটক হচ্ছেন, আবার কাউকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে। এমন পরিস্থিতিতে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে বাংলাদেশে অবস্থান করছেন ভারতের নাগরিকত্ব দাবি করা অনেকেই।
ভোটার তালিকা থেকে নাম বাদ, ভারত থেকে বাংলাদেশে ঠেলে পাঠানোর আশঙ্কা মুসলিমদের
খাবার চেয়েছিলেন হোটেলে, না পেয়ে কুকুরের মাংস খেলেন ব্যক্তি
ভারতের উড়িষ্যা রাজ্যের সম্বলপুরে সড়ক দুর্ঘটনায় নিহত একটি কুকুরের মাংস খেতে দেখা গেছে এক ব্যক্তিকে। মানেস্বর চকের কাছে ঘটে যাওয়া এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
খাবার চেয়েছিলেন হোটেলে, না পেয়ে কুকুরের মাংস খেলেন ব্যক্তি
ভুয়া আদালতের আদেশে ওয়েবসাইট বন্ধ, কর্মকর্তাকে তলব মোদির
ভুয়া আদালতের আদেশের ভিত্তিতে ১০০টির বেশি ওয়েবসাইট বন্ধের ঘটনায় টেলিযোগাযোগ বিভাগের সচিবকে তলব করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 
ভুয়া আদালতের আদেশে ওয়েবসাইট বন্ধ, কর্মকর্তাকে তলব মোদির
মোদির বিরুদ্ধে ফোনে আড়িপাতার অভিযোগ রাহুল গান্ধীর
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে নিজের ফোনে আড়িপাতার অভিযোগ তুলেছেন দেশটির লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।
মোদির বিরুদ্ধে ফোনে আড়িপাতার অভিযোগ রাহুল গান্ধীর
আরও পড়ুন
সিরিজ জয়ের পরও শাস্তি পেল ভারত
স্ত্রীর পরকীয়া পুঁজি করে ১ লাখ কোটি টাকার মালিক স্বামী!
জামালপুর সীমান্তে ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ
শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে এবার লিগ্যাল নোটিশ