ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

গাছের সাদা কষেই বদলাচ্ছে পাহাড়ি জনপদের অর্থনীতি! 

সাইফুল ইসলাম, ঝিনাইগাতী (শেরপুর), আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ০১:৫৯ পিএম

গাছ থেকে ফোঁটায় ফোঁটায় ঝরে পড়ছে সাদা কষ। যা বদলে দিয়েছে শেরপুরের পাহাড়ি জনপদের অর্থনীতির গল্প। ভোর হতেই গারো পাহাড়ের এসব রাবার বাগানে শুরু হয় শ্রমিকদের ব্যস্ততা। ঝিনাইগাতী উপজেলা সদর থেকে প্রায় ৮ কিলোমিটার উত্তরে, মেঘালয় সীমান্তঘেঁষা পাহাড়ে গড়ে উঠেছে এই রাবার প্রকল্প। প্রায় ৮০ একর জমিতে শুরু হওয়া এই বাগানে এখন রয়েছে প্রায় ৮ হাজার গাছ। যেখান থেকে প্রতিদিন সংগ্রহ হয় প্রায় ১৮০ থেকে ২০০ কেজি কষ।

১৬ জন স্থায়ী কর্মীর পাশাপাশি এই রাবার বাগানে প্রতিদিন কাজ করেন আরও অনেক শ্রমিক। অনেকের সংসারই চলে এই কষ সংগ্রহের আয় দিয়ে। তবে বিদেশি রাবারের কারণে দেশীয় রাবার উৎপাদনে পিছিয়ে পড়ছে বলে অভিযোগ উদ্যোক্তাদের। তাদের আশা, সরকারি সহায়তা ও প্রশিক্ষণ মিললে এই সবুজ পাহাড় একদিন রাবার শিল্পের পাশাপাশি হয়ে উঠতে পারে পর্যটনের নতুন গন্তব্য।

আরও পড়ুন

সারি সারি রাবার গাছের পাশাপাশি কাছ থেকে কষ সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণ দেখার সুযোগ রয়েছে এখানে। তাই পাহাড়ি প্রকৃতিকে ঘিরে পর্যটনকেন্দ্র গড়ে উঠলে তৈরি হতে পারে নতুন সম্ভাবনা। এতে একদিকে বাড়বে দর্শনার্থী অন্যদিকে কর্মসংস্থান হবে স্থানীদের।

সঠিক পৃষ্ঠপোষকতা, বাজার নিশ্চিতকরণ আর পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে গারো পাহাড়ের এই রাবার বাগান হয়ে উঠতে পারে অর্থনীতি, কর্মসংস্থান ও পর্যটনের এক নতুন ঠিকানা।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। শুধু শিকারই নয়, নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে এসব মাছ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
আরও পড়ুন
অর্থনীতিতে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
‘২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে এগোচ্ছে সরকার’
বৈদেশিক খাতে শক্তিশালী বাংলাদেশ, অর্থনীতির তিন সূচকে উন্নতি
ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি, ঋণমান সূচকে বাংলাদেশের উন্নতি