ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরায় যুবদলের নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ পিএম

সাতক্ষীরা জেলা যুবদলের পাঁচ সদস্যবিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।

রোববার (২০ সেপ্টেম্বর) নতুন কমিটি ঘোষণার পর জেলার বিভিন্ন স্থানে নেতা-কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একদিকে নবগঠিত কমিটির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছেন, অন্যদিকে কমিটি বাতিলের দাবিতে কলারোয়ায় বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে।

কমিটি অনুমোদনের খবর ছড়িয়ে পড়ার পর ২০ সেপ্টেম্বর ২০২৬ রোববার বিকেলে নতুন কমিটি প্রত্যাখ্যান করে কলারোয়ায় বিক্ষোভ করেছেন যুবদল নেতা মমতাজুল ইসলাম চন্দন-সমর্থিত নেতা-কর্মীরা। কমিটি বাতিলের দাবিতে তারা কলারোয়া সরকারি কলেজ মোড় বাসস্ট্যান্ডে প্রধান সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান। পরে একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করেন তারা।

বিক্ষোভ মিছিল থেকে বর্তমান কমিটি বাতিল করে মমতাজুল ইসলাম চন্দনের নেতৃত্বে নতুন কমিটি গঠনের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এ সময় যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কের উভয় পাশে যান চলাচল ব্যাহত হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সড়কে বিভিন্ন যানবাহনের দীর্ঘ লাইন দেখা যায়।

খবর পেয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি তার সমর্থকদের বিক্ষোভ কর্মসূচি বন্ধ করার অনুরোধ জানান। পরে কর্মী-সমর্থকেরা বিক্ষোভ কর্মসূচি স্থগিত ঘোষণা করলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অবশেষে বাঁধের কাজের অর্থ আত্মসাতকারীর পরিচয় মিলল
হাওরের বোরো ফসলরক্ষা ডুবন্ত বাঁধ নির্মাণ কাজের প্রকল্পের স্টেশনারি মালামাল ক্রয় ও আপ্যায়ন খরচসহ আনুষাঙ্গিক বিল বাবদ ১ পারসেন্ট (ভাগ) টাকার একটি চেকের আড়াই লাখের বেশি টাকা বাহক ও সংশ্লিষ্ট কর্মকর্তার অগোচরেই উত্তোলন ও আত্মসাতের অভিযোগ উঠেছে। সম্প্রতি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় এই ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।
অবশেষে বাঁধের কাজের অর্থ আত্মসাতকারীর পরিচয় মিলল
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদীর পানির নিচ দিয়ে ইয়াবা পাচারের অভিনব কৌশলের সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে ভোলার মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে র‍্যালি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের একটি মহড়া চলাকালে দলটির চরম অব্যবস্থাপনা, দায়িত্বহীনতা ও সরঞ্জামের বেহাল দশা ফুটে উঠেছে।
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন পৌরসভার নতুন ব্লিডিংয়ের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও তিন শ্রমিক আহত হন।
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
আরও পড়ুন
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদলের দুই দিনব্যাপী কর্মসূচি
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, পালালেন শিক্ষকসহ ৩ জন
স্বামীর মোটরসাইকেলে স্কুলে যাচ্ছিলেন শিক্ষিকা, মুহূর্তেই পিষে দিলো ট্রাক