ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

রংপুরে ৪ খুনের ঘটনাস্থল পরিদর্শন করলেন ত্রাণমন্ত্রী

রংপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ০৩:২৪ পিএম
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।ছবি: আরটিভি

রংপুরের আলোচিত গণপতি চক্রবর্তী পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করে গভীর ক্ষোভ ও শোক প্রকাশ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

রোববার (৩০ আগস্ট) দুপুরে নগরীর মাছুয়াপাড়ায় নিহতদের বসতবাড়িতে পৌঁছান মন্ত্রী। এ সময় তিনি নিহতদের শোকার্ত স্বজনদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি সমবেদনা জানান।

ঘটনাস্থল পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, এটি অত্যন্ত লোমহর্ষক ও মর্মান্তিক একটি হত্যাকাণ্ড। প্রাথমিক তদন্তে মাদকের সূত্র ধরে ঘটনার শুরু বলে মনে হচ্ছে।

ইতোমধ্যে ঘটনার সাথে জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে তিনি জোর দিয়ে বলেন, জঘন্য এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়, তা নিশ্চিত করা হবে।

একই সাথে এই চাঞ্চল্যকর হত্যা মামলাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি বা গুজব না ছড়ানোর আহ্বান জানান মন্ত্রী। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অন্যতম প্রধান কারণ ‘মাদক’ উল্লেখ করে সমাজ থেকে মাদক নির্মূলে সাধারণ জনগণ ও আইনশৃঙ্খলা বাহিনীকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

এর আগে সকালে রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে প্রশিক্ষিত যুবদের কর্মসংস্থান ও স্বাবলম্বনের লক্ষ্যে উপকরণ ও চাকরি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার দেশের তরুণ যুবসমাজকে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে প্রতিশ্রুতিবদ্ধ। মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মুক্ত উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে যুবকদের অগ্রণী ভূমিকা রাখার তাগিদ দেন তিনি।

আরও পড়ুন

ইউরোপিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (ইআইটি) রংপুরের পরিচালক মোঃ নাজমুল আলম নাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) ড. নাজনীন কাউসার চৌধুরী এবং রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ দেলোয়ার হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। শুধু শিকারই নয়, নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে এসব মাছ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
আরও পড়ুন
রংপুরে নকল সার কারখানায় অভিযান
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
রংপুর সিটির উন্নয়নে ১ হাজার ৮১৩ কোটি টাকার প্রকল্প অনুমোদন
বেরোবিতে পদোন্নতি বঞ্চিত কর্মচারীদের অবস্থান কর্মসূচি