ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

স্বামীর মৃত্যুর পর ১৫ বছর ‘স্বেচ্ছাবন্দী’, অবশেষে হাসপাতালে ভর্তি

আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ০৬:১০ পিএম
মানসিক ভারসাম্যহীন সালেহা বেগমের জরাজীর্ণ বসতঘর : ছবি সংগৃহীত

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর অবশেষে জরাজীর্ণ বসতঘরের দীর্ঘ ১৫ বছরের বন্দিদশা থেকে মুক্ত করা হয়েছে মানসিক ভারসাম্যহীন সালেহা বেগমকে। উপজেলা প্রশাসনের সহায়তায় চিকিৎসার জন্য তাকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের নাচনাপাড়া এলাকার চরম ঝুঁকিপূর্ণ বসতঘর থেকে ছেলে জিয়াউর রহমান তাকে বের করে আনেন। এ সময় উদ্ধার কার্যক্রমে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম।

স্থানীয় বাসিন্দারা জানান, স্বামী আবুল কালামের মৃত্যুর পর থেকেই এই জরাজীর্ণ ঘরে নিজেকে গুটিয়ে নেন সালেহা। দীর্ঘ ১৫ বছরে তিনি একবারের জন্যও ঘরের বাইরে পা রাখেননি, কথা বলেননি কারও সঙ্গে। চরম অস্বাস্থ্যকর পরিবেশে কাটানো এই দীর্ঘ সময়ে তিনি কীভাবে দৈনন্দিন কাজ বা গোসল সারতেন, তা-ও জানা ছিল না প্রতিবেশী বা স্বজনদের।

আরও পড়ুন

দীর্ঘদিন ধরে তার মেয়ে লাকী বেগম তাকে খাবার দিয়ে আসছিলেন। অন্যদিকে ছেলে জিয়াউর রহমান নিজে যক্ষ্মায় আক্রান্ত হওয়ায় সাধ্য থাকা সত্ত্বেও মায়ের দেখাশোনা করতে পারছিলেন না।

সালেহা বেগমকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর খবর ছড়িয়ে পড়লে স্বস্তি প্রকাশ করেন স্থানীয়রা। দীর্ঘদিন ধরে নিঃশব্দে চলা এই অমানবিক অধ্যায়ের অবসানে সন্তোষ জানানোর পাশাপাশি তারা সালেহার উন্নত চিকিৎসা এবং স্থায়ী বসবাসের জন্য একটি নতুন ঘর নির্মাণের দাবি জানান।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সালেহা বেগমের যাবতীয় চিকিৎসার ব্যয়ভার বহন ও সহায়তা প্রদান করা হবে। চিকিৎসার পাশাপাশি তার নিরাপদ বসবাসের সুবিধার্থে একটি নতুন ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে ভোলার মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে র‍্যালি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের একটি মহড়া চলাকালে দলটির চরম অব্যবস্থাপনা, দায়িত্বহীনতা ও সরঞ্জামের বেহাল দশা ফুটে উঠেছে।
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন পৌরসভার নতুন ব্লিডিংয়ের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও তিন শ্রমিক আহত হন।
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
বান্দরবানে নবাগত জেলা প্রশাসক মিজ নাজনীন সুলতানার সঙ্গে জেলার কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
ধামরাইয়ে নির্বিঘ্নে পূজা উদযাপনে কাজ করবে ‘কুইক রেসপন্স টিম’: এসপি শামীমা পারভীন
ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন জানিয়েছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন-শৃঙ্খলা রক্ষার্থে এবার মাঠে সক্রিয় থাকবে বিশেষ ‘কুইক রেসপন্স টিম’। একই সঙ্গে ট্রাফিক নিয়ন্ত্রণ, মাদক, কিশোর গ্যাং এবং মোটরসাইকেলের বিশৃঙ্খলা রোধে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।
ধামরাইয়ে নির্বিঘ্নে পূজা উদযাপনে কাজ করবে ‘কুইক রেসপন্স টিম’: এসপি শামীমা পারভীন
আরও পড়ুন
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
টাকা না পেয়ে স্ত্রীকে বেঁধে নির্যাতনের অভিযোগ
স্ত্রীকে চার টুকরো করে ব্যাগে ভরে রাখেন স্বামী, নেপথ্যে কী?
স্ত্রী হত্যায় সাবেক ‘আমেরিকান আইডল’ প্রতিযোগীর যাবজ্জীবন