ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

লাইনের মাঝখান দিয়ে হাঁটছিলেন পম্পী, মুহুর্তেই সব শেষ

আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ০২:১৯ পিএম
রেললাইনের পুরনো ছবি

চট্টগ্রামে রেললাইনের মাঝখান দিয়ে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।

রোববার (৩০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে বোয়ালখালী পৌরসভার পূর্ব কালুরঘাটের ১৬ নম্বর পুল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পম্পী বড়ুয়া (২৪) রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের সাধন বড়ুয়ার স্ত্রী।

পুলিশ জানিয়েছে, নিহত নারী দীর্ঘদিন কিডনি রোগে ভুগছিলেন। তার সঙ্গে থাকা ব্যাগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি রোগ বিভাগের একটি ছাড়পত্র পাওয়া যায়, যা গত ২০ জানুয়ারি ইস্যু করা হয়েছিল। ধারণা করা হচ্ছে, ওই নারী হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে পম্পী বড়ুয়া রেললাইনের মাঝখান দিয়ে হাঁটছিলেন। এ সময় কক্সবাজার থেকে ছেড়ে আসা ট্রেনের ধাক্কায় লাইনের ওপর পড়ে মাথার খুলি বিচ্ছিন্ন হয়ে যায় তার। পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

গোমদণ্ডী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার কাঞ্চন ভট্টাচার্য বলেন, কক্সবাজার থেকে ছেড়ে আসা ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়। পরে রেলওয়ে পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর রেললাইন থেকে মরদেহ সরানোর কাজ চলছিল। এ কারণে কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস বিকেল পৌনে ৪টার দিকে এসে দাঁড়িয়ে যায়। লাইন পরিষ্কার করে ট্রেন চলাচল স্বাভাবিক হতে ৪৫ মিনিট সময় লেগে যায়।

এর আগে, শনিবার (২৯ আগস্ট) দুপুরে নগরীর মৌলভীবাজার রেলওয়ে সেকশন এলাকায় জিটু দাশ (৫৪) নামে এক ব্যক্তি ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করেন।

ষোলশহর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অসীম ধর জানান, মৌলভীবাজার সেকশনের ১৩/৩ কিলোমিটার এলাকায় ট্রেনের নিচে কাটা পড়েন জিটু দাশ। ওই ব্যক্তির শরীর ট্রেন লাইনের বাইরে এবং মাথা ট্রেন লাইনের মাঝখানে ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। শুধু শিকারই নয়, নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে এসব মাছ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
আরও পড়ুন
নীলফামারীতে মই থেকে পড়ে বিদ্যুৎকর্মীর মৃত্যু
হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল ১ লাখ
ভারতীয় গরু নিয়ে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষ, গুলিতে ইজারাদারের মৃত্যু