ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

প্রবাসীর স্ত্রীকে জোর করে ঘরে নিয়ে যান ইয়ামিন, অতঃপর...

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ০৩:৫৬ পিএম
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চর হুগলা এলাকায় এক প্রবাসীর স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ, গোপনে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় দুই ব্যক্তির বিরুদ্ধে।

এ ঘটনায় সোমবার (৩১ আগস্ট) দুপুরে ভুক্তভোগী গৃহবধূ (২১) সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করে ধর্ষকের বিচারের দাবিতে সোনারগাঁ থানা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।

অভিযোগে অভিযুক্তরা হলেন-উপজেলার চর হুগলা এলাকার মৃত নুরু মিয়ার ছেলে মো. ইয়ামিন (৩৫) ও একই এলাকার আসলাম ফকিরের মো. ইব্রাহিম খলিল (৩০)।

আরও পড়ুন

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর স্বামী প্রায় দেড় বছর ধরে বিদেশে রয়েছেন। এই সুযোগে অভিযুক্তরা তাকে প্রায়ই কু-প্রস্তাব ও কুরুচিপূর্ণ কথা বলত। কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গত ৫ জানুয়ারি রাতে আনুমানিক সাড়ে ১১টার সময় অভিযুক্তরা পূর্ব-পরিকল্পিতভাবে ঘরে প্রবেশ করে ইয়ামিন জোরপূর্বক তাকে ধর্ষণ করে এবং ইব্রাহিম খলিল তা মোবাইল ফোনে ভিডিও করে রাখে।

পরবর্তীতে ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ ৮ মাস ধরে ইয়ামিন তাকে একাধিকবার ধর্ষণ করে। একপর্যায়ে ভুক্তভোগী নারী ৮ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে অভিযুক্ত ইয়ামিন তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায় এবং গর্ভপাত ঘটানোর জন্য চাপ দেয়। এতে রাজি না হওয়ায় তাকে কিল-ঘুসি মেরে ও পিস্তল উঁচিয়ে গুলি করে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।

ভুক্তভোগী নারী জানান, বর্তমানে তিনি ৩টি সন্তান নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারিক জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি,মামলার কার্যক্রম প্রক্রিয়াধিন রয়েছে এবং আসামীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘরের দরজা খুলে বাবা দেখলেন দুই মেয়ে আর নেই
ময়মনসিংহের ভালুকায় বসতঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদর বোনের মৃত্যু হয়েছে। 
ঘরের দরজা খুলে বাবা দেখলেন দুই মেয়ে আর নেই
ক্লাসরুম যেন মরণফাঁদ
হবিগঞ্জের মাধবপুরে কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষের ছাদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ছাদের পলেস্তারা খসে পড়ছে, কোথাও কোথাও বেরিয়ে এসেছে মরিচা ধরা রড। যে-কোনো সময় ছাদের অংশ ধসে পড়ার আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এসব কক্ষে পাঠদান চলছে। 
ক্লাসরুম যেন মরণফাঁদ
হেমন্তের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের ভিড়
হেমন্তের নির্মল আকাশে ধরা দিয়েছে হিমালয়ের অপরূপ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে খালি চোখেই দেখা মিলছে বরফে ঢাকা এই পর্বতশৃঙ্গের।
হেমন্তের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের ভিড়
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রতন ও সাকিল আহমেদ নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থাকা ১৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
টাঙ্গাইলে আন্ডারপাস নির্মাণের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। 
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
আরও পড়ুন
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
৯ বছরের শিশুকে বলাৎকার, মাদরাসাশিক্ষক গ্রেপ্তার
বেপরোয়া গতিতে চলছিল অটোরিকশা, ধাওয়া করে ধরার পর মিলল চাঞ্চল্যকর তথ্য
‘কোবরা গ্রুপের’ প্রধান সোহেল অস্ত্র-হেরোইনসহ গ্রেপ্তার