ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ভ্যানে উঠলে শরীরের ‘হাড্ডিসহ নড়ে যায়’ তারাগঞ্জের এই রাস্তায়

আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ০৭:৪৮ পিএম
ছবি: সংগৃহীত

রাস্তাটায় ভ্যানে উঠলে শরীরের হাড্ডিসহ নড়ে। এতটাই ভাঙাচোরা যে চলাচল করাই কষ্টকর হয়ে পড়েছে। এত রাস্তার কাজ হয়, কিন্তু আমাদের রাস্তাটার কাজ আর হয় না। সরকার কি আমাদের কাছ থেকে টাকা নেয় না? রাস্তার কাজ না হওয়ায় ব্যবসায়ও অনেক লোকসান হচ্ছে। আক্ষেপ করে কথাগুলো বলছিলেন রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের অনন্তপুর তেলীপাড়া গ্রামের বাসিন্দা ব্যবসায়ী গোলাম রব্বানী ইসলাম। শুধু তিনিই নন, তার মতো হাজারো মানুষ প্রতিদিন ভাঙাচোরা সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ভোগ পোহাচ্ছেন।

তারাগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ তারাগঞ্জ-বুড়িরহাট সড়কের চিত্র এখন এমনই। প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ সড়কটির চার কিলোমিটার অংশের কার্পেটিং উঠে গেছে। সৃষ্টি হয়েছে অসংখ্য ছোট-বড় গর্ত। কোথাও পিচ উঠে মাটি বেরিয়ে গেছে, কোথাও আবার বড় গর্তে জমে থাকছে পানি। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে যানবাহন ও পথচারীদের।

তারাগঞ্জ এস কে মডেল স্কুলের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী বলে, রাস্তাটা ভাঙাচোরা হওয়ায় স্কুলে যাওয়ার জন্য অটো-ভ্যান পাওয়াও কষ্টকর। সময়মতো স্কুলে যেতে পারি না। এখন তো হেঁটে যাওয়াও কষ্টকর হয়ে গেছে।

সরেজমিন দেখা গেছে, সড়কটির বিভিন্ন অংশে পিচের চিহ্নও নেই। একটির পর একটি গর্ত এড়িয়ে অটোরিকশা, ভ্যান ও মোটরসাইকেল চলাচল করছে। কোথাও গর্ত এতটাই বড় যে যানবাহনের চাকা পড়ে গেলে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীদের দুর্ভোগ চরমে উঠেছে।

এলাকার একাধিক স্থানীয় বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় দিন দিন এটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে।

আরও পড়ুন

বুড়িরহাট, মাছুয়াপাড়া, মাঝাপাড়া, ভাটারপাড়, ফরিদাবাদ, বৈদ্যনাথপুর, বিষ্ণুপুর, মিড্ডারমাল্লি, তেলিপাড়া, অনন্তপুর, ফুলবাড়ি, বড়বাড়ি, মিস্ত্রিপাড়া, হাজীপাড়া, পলাশবাড়ী, খিয়ারচড়া, খানবাড়ির ডাঙ্গা ও ডাঙ্গাপাড়াসহ আশপাশের অন্তত ১৫টি গ্রামের মানুষের উপজেলা সদরের সঙ্গে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম এই সড়ক।

কৃষিপণ্য পরিবহনের ক্ষেত্রেও সড়কটির রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। সময়মতো কৃষকেরা তাদের কুষিপণ্য বাজারে নিয়ে যেতে না পারার কারণে ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছে তারা।

হাজীপাড়া গ্রামের বাসিন্দা আরমান হোসেন বলেন, এই সড়ক দিয়ে এখন পায়ে হেঁটে চলতেও কষ্ট হয়। ভ্যান বা অটোতে যাওয়ার সময় প্রচণ্ড ঝাঁকি দেয়। ভাঙা জায়গাগুলোতে ভ্যান-অটো পড়ে যাওয়ার অবস্থা হয়। রাস্তাটি ভাঙতে ভাঙতে চিকন হয়ে গেছে। প্রায়ই এই রাস্তায় দুর্ঘটনা ঘটে। রাস্তাটার দিকে কারও নজর নেই।

অটোরিকশাচালক মফিজাল ইসলাম বলেন, প্রতিদিন এই রাস্তা দিয়ে গাড়ি চালাতে গিয়ে যন্ত্রাংশ নষ্ট হচ্ছে। রাস্তা ভাঙা থাকায় যাত্রীও ঠিকমতো পাওয়া যায় না। অনেক সময় ভাঙা রাস্তার কারণে দূরের যাত্রীরাও যেতে চান না। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কটির এমন অবস্থা হয়েছে। বর্ষায় দুর্ভোগ আরও বেড়ে যায়। গর্তে পানি জমে থাকায় কোথায় কতটা গভীর গর্ত, তা বোঝা যায় না। ফলে ছোটখাটো দুর্ঘটনা প্রায়ই ঘটছে।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী নাফিউর রহমান বলেন, সড়কটি সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ পেলেই সংস্কারকাজ শুরু হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। শুধু শিকারই নয়, নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে এসব মাছ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
আরও পড়ুন
রংপুরে নকল সার কারখানায় অভিযান
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
রংপুর সিটির উন্নয়নে ১ হাজার ৮১৩ কোটি টাকার প্রকল্প অনুমোদন
বেরোবিতে পদোন্নতি বঞ্চিত কর্মচারীদের অবস্থান কর্মসূচি