ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বিধবার ‘সর্বনাশ’ করতে রান্নাঘরে ঢোকেন মোস্তফা, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ১১:৪৪ পিএম
এআই দিয়ে তৈরি করা প্রতীকী ছবি

নাটোরের লালপুরে রান্নাঘরে কাজ করার সময় নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে মোস্তফা আলী নামে এক যুবকের বিরুদ্ধে। এ সময় বাধা দিতে গেলে ওই নারীর ভাগ্নেকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে ওই যুবক। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার পালিদেহা গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগীর স্বজন লালপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, পালিদেহা গ্রামের মো. মোস্তফা আলী (৩০) দীর্ঘদিন ধরে একই গ্রামের সংখ্যালঘু বিধবা নারীকে (৪১) কুপ্রস্তাব দিয়ে যাচ্ছিলেন। স্বামীর মৃত্যুর পর একা থাকায় তাকে প্রায়ই বিরক্ত ও উত্ত্যক্ত করতেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ঘটনার দিন ওই নারী রান্নাঘরে কাজ করছিলেন। এ সময় মোস্তফা আলী হাঁসুয়া হাতে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন এবং ভয়ভীতি দেখান। নারীর চিৎকারে তার ভাগ্নে এগিয়ে গিয়ে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত মোস্তফা ওই নারীর ভাগ্নের পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে হাঁসুয়া দিয়ে কোপ দেন।

স্থানীয়রা আহত কিশোরকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তার শরীরে ২০ থেকে ২৫টি সেলাই দেন। তিনি লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

ভুক্তভোগী নারী বলেন, অনেক দিন ধরেই আমাকে বিরক্ত করত। রোববার (৩০ আগস্ট) জোর করে ঘরে ঢুকে খারাপ কাজ করতে চায়। আমি চিৎকার করলে আমার ভাগ্নে বাঁচাতে এলে তাকে কুপিয়ে আহত করে।

থানায় অভিযোগকারী ওই নারীর স্বজন বলেন, আমরা সংখ্যালঘু হওয়ায় তারা দীর্ঘদিন ধরে আমাদের ওপর অত্যাচার করছে।

স্থানীয় কয়েকজন জানান, অভিযুক্ত মোস্তফা আলীর বিরুদ্ধে আগেও এমন নানা অভিযোগ রয়েছে। তিনি এলাকায় প্রভাব খাটিয়ে চলাফেরা করেন।

এ বিষয়ে অভিযুক্ত মোস্তফা আলীর মোবাইল ফোনে একাধিকবার কল দিলে বন্ধ পাওয়া যায়।

আরও পড়ুন

এ বিষয়ে লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিতে শুরু করেছে হিমালয়ের দ্বিতীয় উচ্চতম ও পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা।
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
আরও পড়ুন
অসহায় মেয়েদের বিয়ের ব্যবস্থা করাই রুবেলের শখ
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
বিয়ের চার মাস পর জানলেন ‘স্ত্রী’ একজন পুরুষ
মেয়ে সেজে ইতালি প্রবাসীকে বিয়ে, এর পর যা হলো