ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে কেন ঢুকেছিল সেই বিএসএফ সদস্য, জানাল ভারতের কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পিএম
ছবি: সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে অস্ত্রসহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। ঢুকে পড়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। মঙ্গলবার (১৭ মঙ্গলবার) ওই ঘটনার পর তাকে আটক করে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি, যার একটি ভিডিও এতোমধ্যে ছড়িয়ে পড়েছে। পরে দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ছেড়ে দেওয়া হয়।

বাংলাদেশে প্রবেশ করেছিলেন সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রতিবেদন প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে বলা হয়, বিএসএফের ওই জওয়ান হলেন কনস্টেবল জেসি যোগী। সংশ্লিষ্ট বিষয়ে অবগত কর্মকর্তাদের বরাতে জানা গেছে, অনুপ্রবেশকারীদের ধাওয়া করতে গিয়ে অসাবধানতাবশত তিনি বাংলাদেশের অভ্যন্তরে চলে যান।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ঘটনাটি ঘটে দুপুরের দিকে, যখন স্থানীয় বাংলাদেশিদের একটি দল ভারতীয় গ্রামে প্রবেশ করে। এটি এমন একটি সীমান্ত যেখানে কোনো বেড়া নেই এবং সীমান্তের উভয় পাশেই বসতবাড়ি রয়েছে। বিএসএফ জওয়ান অনুপ্রবেশকারীদের ফিরে যাওয়ার নির্দেশ দিলেও তারা তা উপেক্ষা করে। তখন তিনি তাদের ধাওয়া করার চেষ্টা করেন। তার কাছে প্রাণঘাতী ও প্রাণঘাতী নয়- এমন উভয় ধরনের অস্ত্রই ছিল, কিন্তু তিনি সেগুলো ব্যবহার করেননি, বরং পায়ে হেঁটেই তাদের পিছু নেন।

তিরি আরও বলেন, এলাকাটিতে কোনো বেড়া না থাকায় ধাওয়া করার সময় তিনি ভুলবশত প্রতিবেশী দেশে ঢুকে পড়েন। তখনই অনুপ্রবেশকারীরা তাকে ঘিরে ফেলে এবং ধরে ফেলে। এরপর তাকে বিজিবি সদস্যদের হাতে তুলে দেয়া হয়। সিলেটের বিজিবির বিছনাকান্দি ক্যাম্পে নিয়ে যাওয়া হয় যোগীকে। বেশ কিছু ভিডিওতেও তা স্পষ্ট দেখা গেছে।

ঘটনার সময় ওই বিএসএফ জওয়ানের কাছে একটি ইনসাস রাইফেল, একটি ওয়াকি-টকি এবং প্রাণঘাতী নয় এমন একটি পাম্প-অ্যাকশন বন্দুক ছিল। ফ্ল্যাগ মিটিংয়ের পর এই সরঞ্জামগুলো বিএসএফের কাছে ফিরিয়ে দেওয়া হয়। ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় কোম্পানি কমান্ডার পর্যায়ের ফ্ল্যাগ মিটিংয়ে অনুপ্রবেশকারীদের বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের বিষয়ে আপত্তি জানিয়েছে বিএসএফ।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দারিদ্র্য থেকে মুক্তি, তবু দুবেলা খাবার জোটে না লাখো ভারতীয়দের
দারিদ্র্য কমানোর ক্ষেত্রে বড় সাফল্য অর্জন করেছে ভারত।
দারিদ্র্য থেকে মুক্তি, তবু দুবেলা খাবার জোটে না লাখো ভারতীয়দের
ভোটার তালিকা থেকে নাম বাদ, ভারত থেকে বাংলাদেশে ঠেলে পাঠানোর আশঙ্কা মুসলিমদের
ভারতের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর নাগরিকত্ব নিয়ে প্রশ্নের মুখে পড়ছেন দেশটির বহু মুসলিম। তাদের কেউ আটক হচ্ছেন, আবার কাউকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে। এমন পরিস্থিতিতে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে বাংলাদেশে অবস্থান করছেন ভারতের নাগরিকত্ব দাবি করা অনেকেই।
ভোটার তালিকা থেকে নাম বাদ, ভারত থেকে বাংলাদেশে ঠেলে পাঠানোর আশঙ্কা মুসলিমদের
খাবার চেয়েছিলেন হোটেলে, না পেয়ে কুকুরের মাংস খেলেন ব্যক্তি
ভারতের উড়িষ্যা রাজ্যের সম্বলপুরে সড়ক দুর্ঘটনায় নিহত একটি কুকুরের মাংস খেতে দেখা গেছে এক ব্যক্তিকে। মানেস্বর চকের কাছে ঘটে যাওয়া এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
খাবার চেয়েছিলেন হোটেলে, না পেয়ে কুকুরের মাংস খেলেন ব্যক্তি
ভুয়া আদালতের আদেশে ওয়েবসাইট বন্ধ, কর্মকর্তাকে তলব মোদির
ভুয়া আদালতের আদেশের ভিত্তিতে ১০০টির বেশি ওয়েবসাইট বন্ধের ঘটনায় টেলিযোগাযোগ বিভাগের সচিবকে তলব করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 
ভুয়া আদালতের আদেশে ওয়েবসাইট বন্ধ, কর্মকর্তাকে তলব মোদির
মোদির বিরুদ্ধে ফোনে আড়িপাতার অভিযোগ রাহুল গান্ধীর
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে নিজের ফোনে আড়িপাতার অভিযোগ তুলেছেন দেশটির লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।
মোদির বিরুদ্ধে ফোনে আড়িপাতার অভিযোগ রাহুল গান্ধীর
আরও পড়ুন
আবাসিক হোটেলে মিলল নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতা
সীমানা পেরিয়ে বাংলাদেশিদের মারধর, অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক
গভীর রাতে গ্রামীণ ব্যাংকের সিলেট কার্যালয়ে আগুন, পুড়ল গাড়ি-নথিপত্র
হামের উপসর্গ নিয়ে সিলেট ও ময়মনসিংহে ৪ শিশুর মৃত্যু