ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ এএম
ছবি: সংগৃহীত

রাজশাহীর নন্দনগাছী এলাকায় রেললাইনে ভাঙন দেখা দেওয়ায় রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজশাহী রেলওয়ে স্টেশনে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ও সিল্কসিটি এক্সপ্রেসসহ বিভিন্ন গন্তব্যের কয়েকটি ট্রেন আটকা পড়ে। এতে নির্ধারিত সময়ে যাত্রা করতে না পেরে ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী।

পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, সকাল ৬টার দিকে আড়ানী-আব্দুলপুর অংশের পুরোনো রেললাইন ও তীব্র গরমের কারণে কয়েকটি স্থানে এই ভাঙন দেখা দেয়। বিষয়টি জানতে পেরে রেলওয়ের প্রকৌশল বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের কাজ শুরু করেন।

আড়ানী-আব্দুলপুর অংশটি রাজশাহীর সঙ্গে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের গুরুত্বপূর্ণ রেল যোগাযোগের অন্যতম সংযোগস্থল। এই পথে নিয়মিত একাধিক আন্তঃনগর ট্রেন চলাচল করায় রেললাইনে ত্রুটি দেখা দেওয়ার প্রভাব পড়ে পুরো রুটের ট্রেন চলাচলে।

আরও পড়ুন

এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ আহমেদ বলেন, রেললাইনে ত্রুটি শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই মেরামতের উদ্যোগ নেওয়া হয়। যাত্রী ও ট্রেনের নিরাপত্তার কথা বিবেচনা করে ত্রুটিপূর্ণ অংশ দিয়ে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মজুরি কমিশন গঠনের পর যারা আন্দোলন করছে তারা কেউ শ্রমিক নয়: ঢাকা রেঞ্জের ডিআইজি
ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেছেন মজুরি কমিশন গঠনের পর যারা আন্দোলন করছে, তারা কেউ শ্রমিক নয়, এরা বিশৃঙ্খলা সৃষ্টিকারী।
মজুরি কমিশন গঠনের পর যারা আন্দোলন করছে তারা কেউ শ্রমিক নয়: ঢাকা রেঞ্জের ডিআইজি
মুড়ির প্যাকেট খুলতেই বিস্ফোরণ, জামায়াত নেতা আহত
খুলনার দিঘলিয়ায় মুড়ির প্যাকেটে রাখা বোমাসদৃশ বস্তু বিস্ফোরণে জামায়াত নেতা এম এম মনিরুল ইসলাম (৬৩) আহত হয়েছেন।
মুড়ির প্যাকেট খুলতেই বিস্ফোরণ, জামায়াত নেতা আহত
অন্তঃসত্ত্বা নারীকে সেনাবাহিনীর সহায়তা, গাড়িতেই জন্ম নিল কন্যাসন্তান
বান্দরবনের রুমা উপজেলায় প্রসবজনিত জটিলতায় পড়া এক অন্তঃসত্ত্বা নারীকে হাসপাতালে নেওয়ার পথে সেনাবাহিনীর গাড়িতেই জন্ম নিয়েছে এক কন্যাসন্তান। বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ রয়েছেন।
অন্তঃসত্ত্বা নারীকে সেনাবাহিনীর সহায়তা, গাড়িতেই জন্ম নিল কন্যাসন্তান
আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, একাধিক কারখানায় ছুটি ঘোষণা
আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিকদের বিক্ষোভের মুখে মঙ্গলবারও (৩ নভেম্বর) স্বাভাবিক হয়নি তৈরি পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম।
আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, একাধিক কারখানায় ছুটি ঘোষণা
শ্রমিক আন্দোলন ঘিরে গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
গাজীপুরের নাওজোর এলাকায় বেতন-ভাতাসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
শ্রমিক আন্দোলন ঘিরে গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
আরও পড়ুন
রাজশাহীতে সাদিকুর রহমান আজহারীর তাফসির মাহফিলে বিশৃঙ্খলার অভিযোগ
আন্তর্জাতিক তায়কোয়ানডোয় রাবির সাফল্য, দুটি সোনাসহ ৬ পদক
ভারত, নেপাল ও বাংলাদেশিদের অংশগ্রহণে তিন দিনব্যাপী বাংলা উইকিসম্মেলন
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম, প্রজ্ঞাপন জারি