ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

শিশুসহ তিনজনকে গাছে বেঁধে দুই মোটরসাইকেল, টাকা ও তবারকের খিচুড়ি ছিনতাই 

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ পিএম
ছবি: আরটিভি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পৃথক সময়ে দুই মোটরসাইকেল আরোহীকে অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেল, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মুখোশধারী দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ সময় এক ব্যক্তি ও তার দুই শিশুসন্তানকে মারধর করে এবং দুজনকে মেহগনি বাগানের গাছের সঙ্গে গামছা দিয়ে বেঁধে রাখার অভিযোগও পাওয়া গেছে।

সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টা ও রাত ৯টার দিকে উপজেলার ফরিদপুর-গড়চাপড়া সড়কের ঘোড়ামারা ব্রিজ এলাকায় এসব ঘটনা ঘটে।

খবর পেয়ে আলমডাঙ্গা থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ফরিদপুর গ্রামের হারান মন্ডলের ছেলে ভুক্তভোগী বিপ্লব (৩২) জানান, সোমবার মাগরিবের নামাজের পর মোটরসাইকেলে করে গড়চাপড়া গ্রামের দিকে যাচ্ছিলেন তিনি। ফরিদপুর-গড়চাপড়া মাঠের ঘোড়ামারা ব্রিজ এলাকায় পৌঁছালে ছয়জন মুখোশধারী ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তার পথরোধ করেন।

বিপ্লবের অভিযোগ, অস্ত্রের মুখে জিম্মি করে তার ব্যবহৃত হিরো হোন্ডা ১০০ সিসি ডিসকভার মোটরসাইকেল, প্রায় ২ হাজার টাকা ও একটি মুঠোফোন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে তাকে পাশের একটি মেহগনি বাগানে নিয়ে গাছের সঙ্গে গামছা দিয়ে হাত-পা বেঁধে রাখা হয়। সেখানে একজন দুর্বৃত্ত পাহারায় ছিল।

অন্যদিকে গড়চাপড়া গ্রামের বদরুদ্দিনের ছেলে শুকুর আলী (৩০) বলেন, পারকুলা এলাকায় একটি মিলাদ মাহফিল শেষে রাত আনুমানিক ৯টার দিকে দুই শিশুসন্তান সজিব (৫) ও রাজীবকে (৩) সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি। ঘোড়ামারা ব্রিজের কাছে পৌঁছালে দেশীয় অস্ত্রে সজ্জিত প্রায় ৯ জনের একটি দল তাদের পথরোধ করে অস্ত্রের মুখে তার ডায়াং ৮০ সিসি মোটরসাইকেল, সঙ্গে থাকা ৫০ টাকা ও তিন প্যাকেট খিচুড়ি নিয়ে নেয়। এ সময় দুই শিশু কান্নাকাটি শুরু করলে তাকে ও তার সন্তানদের মারধর করা হয়। পরে তাকে একটি মেহগনি বাগানে নিয়ে গামছা দিয়ে বেঁধে রাখা হয়। দুই সন্তানকে পাশে বসিয়ে একজন দুর্বৃত্ত পাহারা দিচ্ছিল।

আরও পড়ুন

শুকুর আলী জানান, প্রায় ১০ মিনিট পর পাহারায় থাকা ব্যক্তি কিছুটা দূরে গেলে কৌশলে হাত-পায়ের বাঁধন খুলে ফেলেন তিনি। পরে দুই সন্তানকে নিয়ে সেখান থেকে পালিয়ে গিয়ে গ্রামবাসীকে ঘটনাটি জানান।

বিপ্লব জানান, তার পাশের গাছে বাঁধা শুকুর আলী পালিয়ে যাওয়ার পর একজন দুর্বৃত্ত এসে তার কাছে শুকুর আলী কোথায় জানতে চান। তিনি পালিয়ে যাওয়ার কথা জানালে ওই ব্যক্তি অন্যদের জানাতে চলে যান। এ সুযোগে তিনিও অনেক কষ্টে বাঁধন খুলে সেখান থেকে পালিয়ে গ্রামবাসীকে বিষয়টি জানান।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। শুধু শিকারই নয়, নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে এসব মাছ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
আরও পড়ুন
এবার পুলিশ ইন্সপেক্টরকে চাপাতি দিয়ে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাই
ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের নাটক! কর্মকর্তাসহ গ্রেপ্তার ৬
নেশার জন্য মায়ের ক্যানসার চিকিৎসার টাকা ছিনতাই ও ভিটা বিক্রির চাপ, অতঃপর...
ছিনতাইকারী ধরতে তরুণদের বাহিনী গঠন, চালায় অভিযান