ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

আরটিভিতে সংবাদ প্রচারের পর ভুমি অফিসের সেই কর্মচারি বরখাস্ত

ঈশ্বরদী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পিএম
ছবি: আরটিভি

আরটিভিতে সংবাদ প্রচারের পর অবশেষে পাবনার ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়ন ভূমি অফিসের সেই বিতর্কিত অফিস সহায়ক মো: শরিফুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

টানা পাঁচ মাসেরও বেশি সময় ধরে কর্মস্থলে অনুপস্থিতির বিষয়টি প্রাথমিকভাবে সত‍্যতা প্রমাণিত হওয়ায় পাবনার জেলা প্রশাসক (ডিসি) মো. আমিনুল ইসলাম এই শাস্তিমূলক আদেশ জারি করেন।

শনিবার(৫ সেপ্টেম্বর) সকালে আরটিভিকে বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার।

ভুমি অফিস সূত্রে জানা যায়, নিয়মিত অফিস না করার পুরোনো অভিযোগে এর আগেও শরিফুল ইসলামকে ঈশ্বরদী পৌর ভূমি অফিস থেকে মুলাডুলি ইউনিয়ন ভূমি অফিসে বদলি করা হয়েছিল। সেখানে তিনি চলতি বছরের ১২ মার্চ যোগদান করেন। কিন্তু নতুন কর্মস্থলে যোগদানের পর থেকে দীর্ঘ পাঁচ মাস পেরিয়ে গেলেও তিনি আর একদিনের জন্যও অফিসে আসেননি। তবে কর্মস্থলে অনুপস্থিত থাকলেও প্রতি মাসে নিয়মিত সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা ঠিকই তুলে আসছিলেন তিনি। এর আগে, গত ১৭ আগস্ট হঠাৎ একদিন হাজিরা খাতায় স্বাক্ষর করতে শরিফুল অফিসে এলে বিষয়টি নিয়ে গুঞ্জন তৈরি হয়। সে সময় তিনি নিজেকে জেলা প্রশাসক কার্যালয়ের অধিগ্রহণ শাখায় সংযুক্ত আছেন বলে দাবি করে পার পাওয়ার চেষ্টা করেন।

সম্প্রতি এ নিয়ে আরটিভিতে 'কর্মস্থলে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন তুলছেন ভূমি অফিসের এক কর্মচারী' শিরোনামে প্রতিবেদন প্রচার হয়। পরে বিষয়টির সত্যতা প্রমাণিত হওয়ায় 'সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮' অনুযায়ী শরিফুল ইসলামকে চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখা থেকে ইস্যু করা জেলা প্রশাসক আমিনুল ইসলাম স্বাক্ষরিত ওই অফিস আদেশে বলা হয়েছে- যেহেতু, আপনি জনাব মোঃ শরিফুল ইসলাম, অফিস সহায়ক, মুলাডুলি ইউনিয়ন ভূমি অফিস, ঈশ্বরদী গত ১২/০৩/২০২৬ খ্রি. তারিখের পর হতে অনুপস্থিত রয়েছেন এবং বর্ণিত বিষয়ে প্রাথমিক সত্যতা প্রমাণিত হয়েছে; সেহেতু সরকারী কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩ এর উপবিধি (গ) এ বর্ণিত অপরাধে উক্ত বিধিমালার বিধি ১২(১) অনুযায়ী ১৩/০৩/২০২৬ খ্রি. তারিখ হতে আপনাকে চাকুরী হতে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন সময়ে বি এস আর পার্ট-১ এর ৭১ নং বিধি মোতাবেক আপনি খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

একই আদেশে, বরখাস্তকৃত এই কর্মচারীর বিরুদ্ধে অভিযোগনামা ও বিবরণী প্রস্তুত করে পাঠানোর জন‍্য ঈশ্বরদী উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দেওয়া হয়েছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পাচারকারীদের গুলিতে নিহত সেনাসদস্য তিতাসের চিরবিদায়
কক্সবাজারের টেকনাফে মানবপাচার চক্রের সঙ্গে গোলাগুলিতে নিহত সেনাসদস্য তিতাস শেখের দাফন সম্পন্ন হয়েছে।
পাচারকারীদের গুলিতে নিহত সেনাসদস্য তিতাসের চিরবিদায়
মোংলায় নৌপরিবহনমন্ত্রীকে সোনার চাবি উপহার
বাগেরহাটের মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের নবনির্বাচিত প্রতিনিধিদের অভিষেক অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমকে সম্মাননা স্মারক হিসেবে একটি ‘সোনার চাবি’ উপহার দেওয়া হয়েছে।
মোংলায় নৌপরিবহনমন্ত্রীকে সোনার চাবি উপহার
শ্রমিক আন্দোলন: নারায়ণগঞ্জে পুলিশের মামলায় আসামি ৩০০
নারায়ণগঞ্জের ফতুল্লার শিবু মার্কেট এলাকায় পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষের মামলা হয়েছে। মামলায় ৪২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও ২০০-৩০০ জনকে আসামি করেছে পুলিশ।
শ্রমিক আন্দোলন: নারায়ণগঞ্জে পুলিশের মামলায় আসামি ৩০০
বগুড়ায় পুলিশের ওপর ‘মব’, আসামিকেও ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা
বগুড়ার সোনাতলায় পুলিশের ওপর হামলা চালিয়ে প্রতারণা মামলার এক আসামি ছিনিয়ে নেওয়া হয়েছে। এ সময় পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর করেছে।
বগুড়ায় পুলিশের ওপর ‘মব’, আসামিকেও ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা
চাচাতো বোনকে দফায় দফায় ধর্ষণ, গ্রেপ্তার ১
চট্টগ্রাম নগরীর হালিশহরে ১১ বছর বয়সি এক মাদরাসা ছাত্রীকে দফায় দফায় ধর্ষণের অভিযোগে জাকির হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি। ভুক্তভোগী শিশুটি অভিযুক্তের চাচাতো বোন।  পারিবারিক সম্পর্কের সুযোগ নিয়ে ওই ব্যক্তি শিশুটিকে একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার বিষয়ে কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয়া হত বলেও অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার। পরিবারের অভিযোগ, বিষয়টি জানাজানি হওয়ার পরও অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে ভয়ভীতি প্রদর্শন অব্যাহত রাখেন। এমনকি শিশুটির মাদ্রাসায় যাতায়াতের পথেও অবস্থান নিয়ে কাউকে কিছু না বলার জন্য পুনরায় হুমকি দেন।  পরবর্তীকালে পরিবারের সদস্যদের কাছে পুরো ঘটনা প্রকাশ পেলে আত্মীয়স্বজনের উদ্যোগে সামাজিকভাবে একটি বৈঠকের আয়োজন করা হয়। কিন্তু বৈঠক চলাকালে অভিযুক্তের ছোট ভাই অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়লে সেই পরিস্থিতির সুযোগ নিয়ে অভিযুক্ত ব্যক্তি সেখান থেকে পালিয়ে যান। অবশেষে ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে হালিশহর থানায় মামলা দায়ের করেন। এরপর বৃহস্পতিবার (৫ নভেম্বর) অভিযুক্ত জাকির হোসেনকে গ্রেপ্তার করে এসআরবি। সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ জানান, এসআারবি-৭-এর একটি আভিযানিক দল হালিশহর থানাধীন কবির ম্যানশন আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে। পরে ১১ বছর বয়সি শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি মো. জাকিরকে গ্রেপ্তার করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য তাকে চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আরটিভি/এসআর  
চাচাতো বোনকে দফায় দফায় ধর্ষণ, গ্রেপ্তার ১
আরও পড়ুন
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের আরও একটি চালান
অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে ঈশ্বরদীতে মানববন্ধন 
গুনে গুনে ঘুষ নেওয়া হয় পঞ্চগড়ে ভূমি অফিসে!
মাদরাসা প্রতিষ্ঠার স্বপ্ন পূরণ হলোনা নজরুলের