ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ‘অ্যাটম অ্যান্ড ফ্রেন্ডস’ সায়েন্স ফেস্টিভ্যাল শুরু

ঈশ্বরদী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ পিএম
ছবি: আরটিভি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অগ্রযাত্রা, পারমাণবিক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে তরুণ প্রজন্মকে জানাতে ‘অ্যাটম অ্যান্ড ফ্রেন্ডস’ সায়েন্স ফেস্টিভ্যাল শুরু হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে ‘দ্য পিপল বিহাইন্ড রূপপুর’ শীর্ষক বিশেষ ক্যারিয়ার সেশন আয়োজনের মধ্য দিয়ে সায়েন্স ফেস্টিভ্যাল শুরু হয়।

রাশিয়ার রোসাটমের ইঞ্জিনিয়ারিং ডিভিশন জেএসসি এটমস্ট্রয়এক্সপোর্ট-এর উদ্যোগে আয়োজিত এ সায়েন্স ফেস্টিভ্যালে সার্বিক সহযোগিতা প্রদান করছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন।

ফেস্টিভ্যালের প্রথম দিনে ঈশ্বরদী সরকারি কলেজে আয়োজিত এ অনুষ্ঠানে দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সেশনে লেকচার প্রদান করেন রাশিয়ার শীর্ষস্থানীয় পারমাণবিক বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় মেফি-এর অ্যাসোসিয়েট প্রফেসর আলেকজান্ডার নাখাবভ। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ, কমিশনিং ও পরিচালনায় প্রয়োজনীয় বিজ্ঞান, প্রকৌশল ও বিভিন্ন পেশাগত দক্ষতা নিয়ে আলোচনা করেন।

পরবর্তীতে শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত প্রশ্নোত্তর ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা, পারমাণবিক বর্জ্য ব্যবস্থাপনা, জ্বালানি ও বিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা প্রশ্ন করেন।

শিক্ষার্থীদের জানাশোনা ও আগ্রহে মুগ্ধ হয়ে আলেকজান্ডার নাখাবভ তাদের প্রশংসা করে বলেন, তাদের প্রশ্নেই পরমাণু বিজ্ঞানের প্রতি গভীর কৌতূহল ও সচেতনতা ফুটে উঠেছে। রূপপুর এনপিপির নির্মাণ প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, গ্রাউন্ডওয়ার্ক থেকে পূর্ণাঙ্গ কনস্ট্রাকশন পর্যন্ত প্রকল্পের কাজে বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এমনকি নির্মাণকাজের প্রায় পুরোটা বাংলাদেশি শ্রমিকরাই সম্পন্ন করেছেন, যেখানে তারা দক্ষতা এবং নিষ্ঠার পরিচয় দিয়েছেন।

অনুষ্ঠানে এটমস্ট্রয়এক্সপোর্টের বিশেষজ্ঞ, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রতিনিধি, পারমাণবিক তথ্যকেন্দ্র, ঈশ্বরদীর প্রতিনিধি এবং ঈশ্বরদী সরকারি কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

আগামী দুইদিন পাবনা জেলার বিভিন্ন স্থানে ‘অ্যাটম অ্যান্ড ফ্রেন্ডস’ সায়েন্স ফেস্টিভ্যালের কার্যক্রম অনুষ্ঠিত হবে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নীলফামারীতে যুবদলের সমাবেশ ও মিছিল
পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে নীলফামারীতে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। 
নীলফামারীতে যুবদলের সমাবেশ ও মিছিল
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের ভগ্নিপতি গ্রেপ্তার
সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভগ্নিপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের ভগ্নিপতি গ্রেপ্তার
জামালপুরে ট্রাক-মোটরসাইকেলের ভয়াবহ সংঘর্ষ, নিহত ৩
জামালপুরের ইসলামপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। 
জামালপুরে ট্রাক-মোটরসাইকেলের ভয়াবহ সংঘর্ষ, নিহত ৩
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা, আটক ২
রংপুরের পীরগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধের চেষ্টাকালে দুইজনকে আটক করেছে পুলিশ। 
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা, আটক ২
ছোট বেলায় হারিয়েছেন বাবা-মাকে, ২৩ বছর পর আবারও শাহাবকে আছাড় দিল হাতি
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় শিশু শাহাব উদ্দিনকে হাতি শুড়ে তুলে আছাড় দিয়েছিল। কিন্তু খড়ের গাদায় পড়ার কারণে ভাগ্যগুণে শাহাব বেঁচে যায়। ২৩ বছর পর আবারও সেই একই ঘটনার মুখোমুখি শাহাব। শুক্রবার (২৭ নভেম্বর) আমুচিয়া ইউনিয়নের গুচ্ছগ্রামে রাতে একটি বন্য হাতি শাহাবকে আছাড় দেয় বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য আবু জাফর। আহত শাহাব উদ্দিন ওই গুচ্ছ গ্রামের বাসিন্দা ও আমুচিয়া পাহাড়ে একটি খামারে চাকরি করেন। ইউপি সদস্য আবু জাফর বলেন, খাবারের সন্ধানে পাশের পাহাড় থেকে প্রায়ই এ অঞ্চলে বন্য হাতির পাল নেমে এসে লোকালয়ে ঢুকে পড়ে। ২০০৩ সালের দিকে হাতির আক্রমণে নিহত হয়েছিলেন শাহাব উদ্দিনের বাবা বাছা মিয়া, মা নূর জাহান ও তার নানী। তিনি বলেন, সে সময় দেড় থেকে দুই বছর বয়সি শিশু শাহাবকেও হাতি শুড়ে তুলে ছুঁড়ে মারে। কিন্তু খড়ের গাদার ওপর পড়ার কারণে প্রাণে বেঁচে যায় সে। পরবর্তীতে শাহাব তার মামা-মামী ও প্রতিবেশীদের কাছে বড় হয়। শুক্রবারের ঘটনা প্রসঙ্গে ইউপি সদস্য জাফর বলেন, আমুচিয়া পাহাড়ে এক ব্যক্তির পেয়ারা বাগান, গরু ও মুরগির খামারে কাজ করেন ও রাতে থাকেন শাহাব। শুক্রবার রাতে গুচ্ছগ্রামের এক বাড়ি থেকে ভাত খেয়ে খামারে যাওয়ার সময় তিনি বন্য হাতির সামনে পড়ে যান। তিনি আরও বলেন, এ সময় হাতি তাকে শুড়ে তুলে আছাড় দিলে তিনি গুরুতর আহত হন। তার চিৎকারে স্থানীয় লোকজন এসে উদ্ধার করে বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে শাহাব সেখানে চিকিৎসাধীন। আরটিভি/এসআর
ছোট বেলায় হারিয়েছেন বাবা-মাকে, ২৩ বছর পর আবারও শাহাবকে আছাড় দিল হাতি
আরও পড়ুন
মহাসড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের
দুই স্ত্রীকে ৬ দিন তালাবদ্ধ করে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান
১৫ ডিগ্রিতে নামল ঈশ্বরদীর তাপমাত্রা, জেঁকে বসছে শীত