
সাতক্ষীরায় মাদকসহ দুই পুলিশ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে শহরের বাইপাস সড়ক থেকে ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ তাদেরকে আটক করা হয়।
আটক দুই পুলিশ সদস্য হলেন সাতক্ষীরা পুলিশ লাইন্সে কর্তব্যরত কনস্টেবল মোস্তাইন বিল্লাহ ও ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কম্পিউটার অপারেটর কনস্টেবল নাজমুল ইসলাম ।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শহরের বাইপাস এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদেরকে সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের কার্যালয় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান সাংবাদিকদের জানান, এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে ।
আরটিভি/আইএম




