ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

জমি দখলকে কেন্দ্র করে লংগদুতে তুমুল মারামারি, অতঃপর...

লংগদু প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ পিএম
ছবি: আরটিভি

রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদম চাইল্যাতলী এলাকায় জমি দখলকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে ধারালো অস্ত্রের আঘাতে একই পরিবারের একাধিক সদস্য আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী সরদার তারেক (৪১) অভিযোগ করেন, সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৫টার দিকে মহরম খান (৬০) ও তার ছেলেরা জোরপূর্বক তাদের বাবার পৈতৃক জমি দখলের চেষ্টা চালায়। তারা বাধা দিলে মহরম খান, নয়ন খান বাবু (৩৫), সোহেল খান (৩০), মনি খান (২৮) ও মুন্না খান (২২) সহ অন্যান্যরা তাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং লাঠি ও ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে।

এই হামলায় সরদার তারেক ছাড়াও তার বোন মাফরুজা বেগম (৩৫), মনিরা জাহান নাজমা (৩৯) ও তারিন আক্তার (২৫) গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগ অস্বীকার করে মহরম খান দাবি করেন, বিরোধপূর্ণ জমিটি মূলত তাদের। তারেকসহ অন্যরা প্রথম তাদের ওপর হামলা চালিয়েছে।

তবে স্থানীয় বাসিন্দারা জানান, জমি দখল করাকে কেন্দ্র করেই এই সংঘর্ষের সূত্রপাত। অন্যদিকে ভাসান্যাদম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী মুঠোফোনে জানান, বিরোধকৃত জমিটি দীর্ঘদিন ধরে তারেকদের দখলেই ছিল। সেখানে মহরম ও তার আত্মীয়রা জোরপূর্বক ঘর তোলার চেষ্টা করলে তারেকরা বাধা দেয়, আর তখনই তাদের ওপর এই হামলা চালানো হয়।

লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসকরা জানান, গত ৭ সেপ্টেম্বর (সোমবার) আঘাতপ্রাপ্ত কয়েকজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তারা চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে লংগদু থানা পুলিশ জানায়, মারামারির ঘটনায় উভয় পক্ষ থেকেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দোকানের বিস্কুট খাওয়ায় বিড়াল হত্যা, ব্যবসায়ীকে ৬ মাস পথ কুকুর-বিড়ালকে খাওয়ানোর নির্দেশ
দিনাজপুরের ঘোড়াঘাটে দোকানের বিস্কুট খাওয়ায় ফাঁদ পেতে একটি পথ বিড়ালকে হত্যার অভিযোগে সারোয়ার হোসেন নামে এক ব্যবসায়ীকে বাজারের সব পথ কুকুর ও বিড়ালকে ৬ মাস খাবার প্রদানের নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দোকানের বিস্কুট খাওয়ায় বিড়াল হত্যা, ব্যবসায়ীকে ৬ মাস পথ কুকুর-বিড়ালকে খাওয়ানোর নির্দেশ
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তেও কঠোর সতর্ক অবস্থানে বিজিবি
ভারতে পলাতক আসামিসহ যে কোনো অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে দেশের বিভিন্ন সীমান্তের মতো ব্রাহ্মণবাড়িয়া সীমান্তেও কঠোর সতর্ক অবস্থান নিয়েছে বিজিবি। সেইসঙ্গে দ্বিগুণ করা হয়েছে বাহিনীটির জনবল।
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তেও কঠোর সতর্ক অবস্থানে বিজিবি
সন্তান না হওয়ায় ভাঙল ইতির সংসার, পেলেন ৩০০ বিয়ের প্রস্তাব
বরিশালের হিজলায় সন্তান না হওয়ার অভিযোগে সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে হয়েছে ইতি আক্তারকে। স্বামীর সংসার টিকিয়ে রাখতে কেঁদে আকুতি জানিয়েও শেষ রক্ষা হয়নি।
সন্তান না হওয়ায় ভাঙল ইতির সংসার, পেলেন ৩০০ বিয়ের প্রস্তাব
ভারত থেকে আনা ১৮ রেলকোচ হস্তান্তর, চলবে ঢাকা-পাবনা রুটে
‎নীলফামারীর সৈয়দপুর কারখানায় ভারত থেকে আমদানি করা ১৮টি রেলকোচের কারিগরি পরীক্ষা-নিরীক্ষা ও ট্রায়াল রান সম্পন্ন করে রেলওয়ের পাকশী ট্রাফিক বিভাগকে হস্তান্তর করা হয়েছে।
ভারত থেকে আনা ১৮ রেলকোচ হস্তান্তর, চলবে ঢাকা-পাবনা রুটে
বিষ প্রয়োগে অর্ধশতাধিক কবুতর হত্যা
পটুয়াখালীর রাঙ্গাবালীতে প্রতিবেশীর ধানক্ষেতে ছড়িয়ে রাখা বিষ মেশানো ডাল খেয়ে অর্ধশতাধিক কবুতরের মৃত্যুর অভিযোগ উঠেছে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কবুতর খামারি অদুদ হাওলাদার।
বিষ প্রয়োগে অর্ধশতাধিক কবুতর হত্যা
আরও পড়ুন
সাজেকে একপক্ষের অবরোধ প্রত্যাহার, কার্বারী অ্যাসোসিয়েশনের কমিটি বিলুপ্ত
রাঙ্গামাটিতে গভীর রাতে সরকারি অফিস, আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠানে তালা
সাজেকে অবরোধে বাতিল কঠিন চীবর দানোৎসব
১০ দিন পর শিথিল হচ্ছে সাজেকের অবরোধ