
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের মাচালং ১৪ কিলোমিটার নামক এলাকায় সেনাবাহিনীর সঙ্গে আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) গোলাগুলির খবর পাওয়া গেছে।
শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে সাড়ে ১২টা পর্যন্ত থেমে থেমে এই গোলাগুলির ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন বলেন, মাচালংয়ের ১৪ কিলোমিটার নামক এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল অভিযান পরিচালনাকালে জেএসএসের সশস্ত্র সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় সেনাবাহিনীও পালটা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে থেমে থেমে গোলাগুলির ঘটনা ঘটে। তবে ঘণ্টাখানেক ধরে কোনো গুলির শব্দ পাওয়া যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আরটিভি/এমএইচজে


