ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

বাড়ছে পদ্মার পানি, প্লাবিত হচ্ছে রাজশাহীর নিম্নাঞ্চল

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পিএম
প্রতীকী ছবি

রাজশাহীতে পদ্মা নদীর পানি বাড়ায় নদীর চর ও তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। তবে পানি এখনো বিপৎসীমা অতিক্রম করেনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজশাহী পয়েন্টে পদ্মার পানি বিপৎসীমার ১ দশমিক ৩৮ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।

পানি উন্নয়ন বোর্ডের রাজশাহীর গেজ রিডার এনামুল হক নগরের বড়কুঠি পয়েন্টে প্রতিদিন তিনবেলা পদ্মার পানির উচ্চতা রেকর্ড করেন। তিনি জানান, গত মাসের মাঝামাঝি সময় থেকে পদ্মার পানি বাড়ছে। এর মধ্যে কয়েক দফা পানি কমলেও সেপ্টেম্বরে শুধু বেড়েছে, কমেনি।

এর আগে সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৬টায় বড়কুঠি পয়েন্টে পানির উচ্চতা ছিল ১৬ দশমিক ৪৬ মিটার। সন্ধ্যা ৬টায় পানি বেড়ে ১৬ দশমিক ৫৪ মিটার হয়। আর আজ বেলা ৩টায় পানির উচ্চতা হয় ১৬ দশমিক ৬৭ মিটার।

পানি বাড়তে থাকায় রাজশাহী নগরের শ্রীরামপুর ও পঞ্চবটি এলাকার নদীতীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পবা, বাঘা ও গোদাগাড়ী উপজেলার চরাঞ্চলের নিম্নভূমিতেও পানি ঢুকেছে। রাজশাহী নগরের ওপারে সম্প্রতি ‘মিনি সুইজারল্যান্ড’ হিসেবে পরিচিতি পাওয়া চরটিও প্লাবিত হয়েছে। গবাদিপশু নিয়ে বেকায়দায় পড়েছেন চরের বাসিন্দারা।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, চরাঞ্চলে পদ্মার পানির বিপৎসীমা নির্ধারিত নেই। তবে রাজশাহী নগরের জন্য বিপৎসীমা ১৮ দশমিক ০৫ মিটার। পানি এখনো বিপৎসীমার নিচে রয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হুক ছিঁড়ে ৬ বগি লাউয়াছড়ায় রেখে শ্রীমঙ্গল পৌঁছাল ট্রেন
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়ায় সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখী আন্তঃনগর পাহাড়ি এক্সপ্রেসের (৭২০) হুক ছিঁড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
হুক ছিঁড়ে ৬ বগি লাউয়াছড়ায় রেখে শ্রীমঙ্গল পৌঁছাল ট্রেন
ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার মোবারকগঞ্জ রেলস্টেশনের অদূরে বাবরা রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগরীর বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।
বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণ, উদ্ধার ১১টি
চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের প্রস্তুতির সময় দুটি ককটেল বিস্ফোরণে দুইজন আহত হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে ১১টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। আহত দুজনের মধ্যে একজনের হাতের একাংশ বিচ্ছিন্ন হয়েছে বলে জানা গেছে। শুক্রবার (২ অক্টোবর) সকালে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের শেখটোলা পিয়নপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শেখটোলা ও কবিরাজপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা ওদুদ মহরীল ও সাবেক ইউপি সদস্য জালাল মেম্বারের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে দুই পক্ষ সংঘর্ষে জড়ানোর প্রস্তুতি নেয়। এ সময় তাদের হাতে ককটেলসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ছিল বলে পুলিশ জানিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে দুই পক্ষের লোকজন ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করে। এ সময় দুটি ককটেল বিস্ফোরিত হলে সুমেল ও আব্দুল হামিদ আহত হন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে একজনের হাতের একাংশ বিচ্ছিন্ন হয়েছে বলে জানা গেছে। ঘটনার পর ওই এলাকায় অভিযান চালিয়ে ১১টি তাজা ককটেল উদ্ধার করে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। ছোট একটি বিষয়কে কেন্দ্র করে তারা সংঘর্ষে জড়ানোর চেষ্টা করেছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর সদর উপজেলার নারায়ণপুর সীমান্ত এলাকার একটি বাড়িতে একসঙ্গে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আগে গত ১৪ ফেব্রুয়ারি চরবাগডাঙ্গায় ককটেল বিস্ফোরণে দুজন নিহত হন। আরটিভি/টিআর
চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণ, উদ্ধার ১১টি
পাঠাগারে ‘জ্ঞানের আলো’, তরুণদের কাছে মোবাইলই ভালো!
সারিবদ্ধ আলমারিতে বই। তবে পাঠক নেই বললেই চলে। ভবনের বিভিন্ন অংশে অযত্নের ছাপ। একসময় যে পাঠাগারটি ছিল জ্ঞানচর্চার অন্যতম কেন্দ্র, দীর্ঘদিনের অবহেলা ও দখলের কারণে সেটি এখন অনেকটাই পাঠকশূন্য। পিরোজপুরের মঠবাড়িয়া শেরে বাংলা সাধারণ পাঠাগারের চিত্র এমনই।
পাঠাগারে ‘জ্ঞানের আলো’, তরুণদের কাছে মোবাইলই ভালো!
আরও পড়ুন
দেশে উৎপাদনশীলতা বাড়াতে নতুন প্রযুক্তির ব্যবহার হবে: এমপি মিলন
সরকারের গুণী শিক্ষক সম্মাননা পাচ্ছেন রাবির ৩ শিক্ষক
রাজশাহী রেলস্টেশনে হামলাকারীরা রাষ্ট্রের শত্রু: ভূমিমন্ত্রী
বাংলাদেশ শিবির ও পাকিস্তান শিবিরের প্রতি চ্যালেঞ্জ ছুড়লেন আম্মার