ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

২৫ দিন ধরে নলকূপ থেকে বের হচ্ছে গ্যাস, এলাকায় কৌতূহল

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ এএম
ছবি: আরটিভি

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের নয়ারচর গ্রামে একটি গভীর নলকূপ বসানোর পর তা থেকে গ্যাসের মতো পদার্থ নির্গত হচ্ছে। এতে দিয়াশলাই ধরাতেই জ্বলছে আগুন। প্রায় ২৫ দিন ধরে এমন অবস্থা চলায় এলাকায় তৈরি হয়েছে কৌতূহল।

জানা গেছে, প্রায় এক মাস আগে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ কামাল তার বাড়িতে গভীর নলকূপ বসান। একরাত ও একদিন ধরে নলকূপ স্থাপনের কাজ চলার সময় পাশে তৈরি হয় একটি কূপ। সেখান থেকেই প্রথম গ্যাসের মতো পদার্থ নির্গত হতে দেখা যায়।

কামালের দাবি, নলকূপের ভেতর এবং ওই কূপে বুদবুদ দেখা যায়। পরে দিয়াশলাই দিয়ে পরীক্ষা করলে জ্বলে ওঠে আগুন।

প্রায় ২৫ দিন ধরে একই অবস্থা থাকায় বিষয়টি দেখতে সেখানে ভিড় করছেন স্থানীয়রা। এমনকি ওই আগুনে রান্নাবান্না করতেও দেখা গেছে।

বিষয়টি প্রথমে ইউনিয়ন পরিষদ এবং পরে উপজেলা প্রশাসনকে জানান মোহাম্মদ কামাল। তার প্রত্যাশা, এটি প্রাকৃতিক গ্যাস হয়ে থাকলে রাষ্ট্রীয় সম্পদ হিসেবে বিষয়টি গুরুত্ব দিয়ে পরীক্ষা করা হোক।

তবে নলকূপের পাশের কূপ থেকে নির্গত পদার্থটি সত্যিই প্রাকৃতিক গ্যাস কি না, তা এখনো নিশ্চিত নয়। বিশেষজ্ঞদের পরীক্ষা-নিরীক্ষার পরই জানা যাবে এর প্রকৃত রহস্য।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদ মন্ত্রী
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে উদ্দেশ্য করে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দত্তপাড়া ইউনিয়ন ও ওয়ার্ড মহিলা দলের নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট যারা পালিয়ে গেছে, তাদের সংগঠনটি ১৭ বছরের অপকর্মের কারণে নিষিদ্ধ হয়েছে। তাদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই। বিচ্ছিন্ন-বিক্ষিপ্তভাবে তারা কিছু অপকর্ম করার চেষ্টা করে। এ ব্যাপারে আমরা একটু সজাগ ও সতর্ক থাকব। বিরোধী দলকে উদ্দেশ্য করে পানিসম্পদমন্ত্রী বলেন, বিরোধী দলে যারা আছেন, তাদের চিন্তা করতে হবে যে বিএনপি সরকারি দল, ছয় মাসে সব কাজ করা সম্ভব নয়। তাহলে বিরোধী দল এখন কথায় কথায় মিছিল করবে, মিটিং করবে, লংমার্চ ও রোডমার্চ করবে—এটা কি মানানসই? এ্যানি বলেন, নির্বাচনের আগে উনারা বলেছেন, উনারা আল্লাহর দল। উনারা আপনাদের জান্নাত দিতে পারবেন। তাঁরা এ ধরনের বক্তব্য দিয়ে দুর্বল জায়গায় আঘাত করে আমাদের মা-বোনদের ভোট নেওয়ার চেষ্টা করেছেন। প্রকৃতপক্ষে কোনো দল কি জান্নাত দিতে পারে? জান্নাত সম্পূর্ণ ঈমান ও আকিদার ব্যাপার। এটা আল্লাহর হুকুম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এম বেল্লাল হোসেন, মহিলা দল নেতা ছকিনা বেগম, তাজনেহার বেগম, নাজমুন নাহার ও রাবেয়া বেগম প্রমুখ উপস্থিত ছিলেন। আরটিভি/টিআর
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদ মন্ত্রী
প্রতিটি উপজেলায় স্টেডিয়াম, ইউনিয়নে খেলার মাঠ তৈরি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে ঢাকার ধামরাইয়ে আরাফাত রহমান কোকোর স্মরণে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
প্রতিটি উপজেলায় স্টেডিয়াম, ইউনিয়নে খেলার মাঠ তৈরি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
কয়েলের আগুনে পুড়ে ছাই বসতবাড়ি
পাবনার ঈশ্বরদীতে কয়েলের আগুন থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে শামিম হোসেন নামে এক ব‍্যক্তির বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। 
কয়েলের আগুনে পুড়ে ছাই বসতবাড়ি
৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেলযোগাযোগ স্বাভাবিক
প্রায় ৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে। আজ বিকেল সাড়ে ৫টার পরে লাউয়াছড়া বনে পড়ে থাকা আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেসের ৯টি বগি উদ্ধার করার পর রেল চলাচল স্বাভাবিক হয়। 
৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেলযোগাযোগ স্বাভাবিক
হুক ছিঁড়ে ৬ বগি লাউয়াছড়ায় রেখে শ্রীমঙ্গল পৌঁছাল ট্রেন
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়ায় সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখী আন্তঃনগর পাহাড়ি এক্সপ্রেসের (৭২০) হুক ছিঁড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
হুক ছিঁড়ে ৬ বগি লাউয়াছড়ায় রেখে শ্রীমঙ্গল পৌঁছাল ট্রেন
আরও পড়ুন
দস্যুতার অভিযোগে ৯ জেলে আটক
স্কুল চলাকালে অসুস্থ হয়ে পড়ল একের পর এক শিক্ষার্থী, ঘটনা কী
পবিপ্রবিতে ছাত্রীদের উদ্দেশ্যে অশালীন অঙ্গভঙ্গি, ভিডিও ভাইরাল হওয়ার পর পলাতক যুবক
‘আব্বা’ ডেকেও রেহাই পেলেন না ছাত্রদল নেতা