ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

নওগাঁয় ধান-চালের বাজার নিয়ন্ত্রণে কঠোর হুঁশিয়ারি

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ পিএম
ছবি: আরটিভি

নওগাঁয় ধান ও চালের মজুদ নিশ্চিতকরণ এবং বাজার মূল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে অবৈধ মজুদ কিংবা সিন্ডিকেট তৈরি করে বাজারে কৃত্রিম অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী তিন মাস কোনো ধরনের চালের দাম বাড়বে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন মিল মালিক প্রতিনিধিরা।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মুহাম্মদ সাইফুল ইসলাম। সভায় অন্যান্যদের মধ্যে জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ফরহাদ খন্দকার, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক রুবেল হোসেন, জেলা মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদারসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

সভায় চলতি মৌসুমে আউশ ধানের দাম কমে যাওয়ার কারণ এবং তা বৃদ্ধির উপায় নিয়ে বিশদ আলোচনা হয়। জেলা প্রশাসক মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ মৌসুমে জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ৬৪ হাজার হেক্টর জমিতে আউশ ধান উৎপাদিত হয়েছে। জেলায় প্রতিদিন ৭০ হাজার মেট্রিক টন চালের চাহিদা রয়েছে। সভায় অটো ও হাস্কিং মিল মালিকদের সতর্ক করে তিনি বলেন, অতিরিক্ত ধান-চাল মজুদ করে বাজারে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আলোচনায় জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ফরহাদ খন্দকার ধানের ন্যায্যমূল্য নিশ্চিতকরণে কিছু বিকল্প প্রস্তাব উপস্থাপন করেন।

তিনি জানান, সরকারি উদ্যোগে জিটুজি (G2G) পদ্ধতিতে সরাসরি কৃষকের ধান রপ্তানির ব্যবস্থা করা গেলে কৃষকরা ধানের অধিক মূল্য পাবেন। এছাড়া ধান, গম, ভুট্টার মতো কার্বোহাইড্রেট সমৃদ্ধ ফসল প্রক্রিয়াজাত করে বায়োফুয়েল (ইথানল ও মিথানল) এবং বিভিন্ন রাসায়নিক উপাদান উৎপাদনের লক্ষ্যে 'রাইস প্রসেসিং ইন্ডাস্ট্রিজ' গড়ে তোলার প্রস্তাব দেন তিনি। একই সাথে সুগন্ধি চাল বিক্রির ক্ষেত্রে মিলার ও ব্যবসায়ীদের কঠোর নজরদারিতে রাখা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

অন্যদিকে মিল মালিকদের পক্ষে জেলা মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার বাজারে ধানের দাম কম থাকার কারণ হিসেবে মোকামে কেনাবেচা না থাকার কথা উল্লেখ করেন। তবে বাজারে স্বস্তি ফেরাতে প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, আগামী তিন মাস কোনো প্রকার চালের দাম বৃদ্ধির সুযোগ নেই। যদি এই সময়ের মধ্যে কোনো ব্যবসায়ী অসাধু উপায়ে চালের দাম বাড়ায়, তবে প্রশাসন যে শাস্তি দেবে তা তারা মাথা পেতে নেবেন।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নওগাঁর উপপরিচালক মো. মনজুর রহমান, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রুবেল আহমেদ জেলা ও উপজেলা পর্যায়ের মিল মালিক এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শৈলকুপায় অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান
ঝিনাইদহের শৈলকুপায় অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য দপ্তর। 
শৈলকুপায় অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান
ড্রাগন বাগানের বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কিশোরের
ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ হোসেন নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
ড্রাগন বাগানের বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কিশোরের
পোল্ট্রি খামারের দুর্গন্ধে খোলা আসমানে শিক্ষার্থীরা, মন গলছে না প্রবাসীর স্ত্রীর
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারপাখিয়া দাখিল মাদরাসার পাশে গড়ে ওঠা পোল্ট্রি মুরগির খামারের দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছে শিক্ষক ও শিক্ষার্থীরা। বিকট দুর্গন্ধের কারণে অধিকাংশ সময় শ্রেণিকক্ষে পাঠদান করানো সম্ভব হচ্ছে না। যে কারণে বাধ্য হয়ে শ্রেণিকক্ষের বাইরে শিক্ষার্থীদের পাঠদান করতে হচ্ছে বলে অভিযোগ মাদরাসাটির সুপারসহ শিক্ষকদের।
পোল্ট্রি খামারের দুর্গন্ধে খোলা আসমানে শিক্ষার্থীরা, মন গলছে না প্রবাসীর স্ত্রীর
নানা সংকটে বিপর্যস্ত শরণখোলার স্বাস্থ্যসেবা
বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গিয়ে নানা ভোগান্তির মুখে পড়ছেন উপকূলের দেড় লাখের বেশি মানুষ। ৫০ শয্যার এই হাসপাতালের মূল ভবনটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ। দেয়াল, ছাদ ও বিমে দেখা দিয়েছে বড়বড় ফাটল। কোথাও কোথাও পলেস্তারা খসে পড়েছে, বেরিয়ে এসেছে রড। বৃষ্টির সময় ছাদ দিয়ে পানি ঢুকে পড়ছে রোগীদের ওয়ার্ড ও বিভিন্ন কক্ষে।
নানা সংকটে বিপর্যস্ত শরণখোলার স্বাস্থ্যসেবা
চলনবিলে অভিযান চালিয়ে অর্ধশতাধিক বক উদ্ধার, তিন শিকারির জেল-জরিমানা
নাটোরের সিংড়া চলনবিলে অভিযান চালিয়ে ৫০টি বক পাখিসহ তিন শিকারিকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। পরে প্রকৃতিতে অবমুক্ত করা হয় বকগুলো।
চলনবিলে অভিযান চালিয়ে অর্ধশতাধিক বক উদ্ধার, তিন শিকারির জেল-জরিমানা
আরও পড়ুন
করলা ক্ষেতে ছাগল প্রবেশকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ৭
করলা গাছ তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের চুরিকাঘাতে কৃষক নিহত
নিম্নমানের ইটে কোটি টাকার সড়ক নির্মাণ, সরানোর আশ্বাস ঠিকাদারের
ছাত্রীর চিৎকারে পালালেন মাদরাসার পরিচালক, অতঃপর...