ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

জলাবদ্ধতায় বিপাকে মান্দার আলুচাষিরা

মান্দা (নওগাঁ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পিএম
ছবি: আরটিভি

নওগাঁর মান্দায় বৃষ্টি ও জলাবদ্ধতায় আলু চাষ নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। বিভিন্ন জমিতে পানি জমে থাকায় রোপণ করা আলু ও বীজ পচে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে নতুন করে জমি প্রস্তুত ও আলু রোপণ করতে হলে দ্বিগুণ খরচ ও পরিশ্রমের মুখে পড়তে হবে বলে আশঙ্কা তাদের। পাশাপাশি নির্ধারিত সময়ে আলু চাষ সম্পন্ন করা নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা।

মান্দা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে মান্দায় ৩ হাজার ৬১০ হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে এ পর্যন্ত ১ হাজার ৫০ হেক্টর জমিতে আলু চাষ সম্পন্ন হয়েছে। তবে সাম্প্রতিক বৃষ্টিতে বিভিন্ন জমিতে পানি জমে যাওয়ায় আলুর আবাদ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

সরেজমিনে উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, অনেক আলু খেতে পানি জমে আছে। কোথাও কোথাও জমির নালা ও আলুর বীজ পানিতে ডুবে রয়েছে। এতে বীজ পচে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।

তাদের ভাষ্য, জমি থেকে দ্রুত পানি নেমে না গেলে রোপণ করা আলু নষ্ট হতে পারে। সেক্ষেত্রে নতুন করে জমি প্রস্তুত ও আলু রোপণ করতে হলে উৎপাদন খরচ অনেক বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

উপজেলার চকরামানন্দ গ্রামের কৃষক মো. আনিসুর রহমান জানান, তিনি দেশি পাকড়ি জাতের আলু দুই বিঘা জমিতে রোপণ করেছেন। কিন্তু বৃষ্টির কারণে সব জমিতেই পানি জমেছে। দ্রুত পানি সরে না গেলে আলু পচে নষ্ট হয়ে যেতে পারে। এতে তার প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। এই খরচের মধ্যে জমি চাষ, বীজসহ অন্যান্য ব্যয় রয়েছে।

তিনি আরও বলেন, এক বিঘা জমি চাষ দিতে খরচ হচ্ছে ১ হাজার ২০০ টাকা। আলু নষ্ট হয়ে গেলে আবার নতুন করে জমি প্রস্তুত ও রোপণ করতে হবে। এতে একই জমিতে দ্বিগুণ খরচের পাশাপাশি বাড়তি পরিশ্রম করতে হবে।

পাঁজরভাঙ্গা গ্রামের কৃষক মো. মতিউর রহমান বলেন, এমনিতেই এবার সারের সংকট রয়েছে। প্রয়োজনমতো সার না পেয়ে খোলাবাজার থেকে বেশি দামে সার কিনে ছয়টি চাষ দিয়ে জমি প্রস্তুত করেছিলেন তিনি। কিন্তু বৃষ্টিতে সেই জমিতে পানি জমেছে। এখন জমি শুকানোর পর মাটি ঝুরঝুরে করতে আবারও কয়েক দফা চাষ দিতে হবে। এতে উৎপাদন খরচ অনেক বেড়ে যাবে।

তিনি বলেন, আলু চাষের জন্য আট থেকে ১০টি চাষ দিতে হয়। বিশেষ করে দেশি পাকড়ি আলুর জন্য মাটি ভালোভাবে ঝুরঝুরে করতে হয়। ২৫ নভেম্বর পর্যন্ত আলু রোপণের উপযুক্ত সময় রয়েছে। এ সময় পার হয়ে গেলে আশানুরূপ ফলন পাওয়া কঠিন হতে পারে। আলু চাষে খরচ বেশি হওয়ায় এবার অনেক কৃষক আলুর পরিবর্তে সরিষা চাষের দিকে ঝুঁকেছেন। জমিতে পানি জমে থাকলে আলুর বীজ পচে যাওয়ার পাশাপাশি নতুন করে জমি প্রস্তুত করতে হবে। এতে দ্বিগুণ খরচের বোঝা বহন করতে হবে কৃষকদের।

এ বিষয়ে মান্দা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছা. রুমেলা খাতুন বলেন, জমিতে পানি জমে আলু ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি সরেজমিনে পরিদর্শন এবং সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণে উপজেলার ১৪টি ইউনিয়নের তথ্য একত্র করতে হবে। ক্ষতির পরিমাণ বেশি হলে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা সরকারের পক্ষ থেকে ভর্তুকি কিংবা সহায়তার সিদ্ধান্ত এলে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
খুলনায় তিন রাস্তার মোড়ে ককটেল ফাটিয়ে পালালো দুর্বৃত্তরা
খুলনায় দিঘলিয়ায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা।
খুলনায় তিন রাস্তার মোড়ে ককটেল ফাটিয়ে পালালো দুর্বৃত্তরা
১০ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস করিয়ে দেন ৩ কর্মচারী!
চট্টগ্রামে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ১০ বিষয়ে অকৃতকার্য এক শিক্ষার্থীর নম্বর পরিবর্তন করে পাস করানোর অভিযোগে বোর্ডের প্রোগ্রামারসহ তিন কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত বুধবার (১৮ নভেম্বর) রাতে সিআইডির ঢাকা সিরিয়াস ক্রাইম শাখার একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।  গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— বোর্ডের স্ক্যানিং বিভাগের কর্মচারী ফরহাদুল ইসলাম (২৯), শহিদুল আলম জিসান (২৭) এবং কম্পিউটার বিভাগের প্রোগ্রামার মো. আবদুল মালেক (৫৬)।  গ্রেপ্তারের পর আসামিদের সাময়িকভাবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ(সিএমপি) পাঁচলাইশ থানা হেফাজতে রাখা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে ঢাকার সিআইডি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সিআইডির তদন্ত কর্মকর্তা পরিদর্শক মো. রাসেল বলেন, ফল জালিয়াতিতে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় ফলাফল প্রস্তুতের দায়িত্বে থাকা কম্পিউটার বিভাগের তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আসামি পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করা হচ্ছে।  এ ছাড়াও সিআইডি সূত্রে জানা গেছে, মামলাটি সিআইডিতে স্থানান্তরের পর শিক্ষা বোর্ডের কম্পিউটার সেলে গিয়ে দুই দিন ধরে তদন্ত চালানো হয়। এ সময় চারটি কম্পিউটারে ফল জালিয়াতির সংশ্লিষ্টতা পাওয়া যায়। পাশাপাশি জালিয়াতিতে কম্পিউটার প্রোগ্রামার মো. আবদুল মালেকেরও প্রাথমিক সংশ্লিষ্টতা পাওয়া যায়। মামলার এজহারভুক্ত আসামি স্ক্যানিং অপারেটর মো. রাশেদুল ইসলাম (৩০) আগেই আদালত থেকে জামিন নিয়েছেন। মামলার অন্য তিনজন এজহারভুক্ত আসামি স্ক্যানিং অপারেটর ইমতিয়াজ আহমেদ চৌধুরী (২৮), কম্পিউটার অপারেটর (সলভার) নূর হোসেন রায়হান (৩২) এবং অভিযুক্ত শিক্ষার্থী হাসিবুল আলী শোভন (১৭)কে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে সিআইডি। মামলার এজাহার অনুযায়ী, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ১০ বিষয়ে অকৃতকার্য এক শিক্ষার্থীর নম্বর পরিবর্তন করে তাকে পাস করানো হয়। বাংলার প্রথম পত্রে ২৩ নম্বরকে ৩৩ এবং দ্বিতীয় পত্রে ২৪-কে ৬২ করা হয়। ইংরেজির প্রথম পত্রে ৩৩-এর পরিবর্তে ৮৩ এবং দ্বিতীয় পত্রে ২০-এর পরিবর্তে ৮২ নম্বর বসানো হয়। এ ছাড়া গণিতে ৯-এর পরিবর্তে ৬৬, ইসলাম শিক্ষায় ৭-এর পরিবর্তে ৬৪, উচ্চতর গণিতে শূন্যের পরিবর্তে ৪৬, পদার্থবিজ্ঞানে শূন্যের পরিবর্তে ৪৫, রসায়নে ১-এর পরিবর্তে ৪৬, জীববিজ্ঞানে ১-এর পরিবর্তে ৪৬ এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে ৪-এর পরিবর্তে ৬৫ নম্বর দেওয়া হয়। আরটিভি/এসআর
১০ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস করিয়ে দেন ৩ কর্মচারী!
এবার পাগলা মসজিদের দানবাক্সে মিলল সোনার চামচ ও বাটি
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে নগদ টাকার পাশাপাশি পাওয়া গেছে সোনার চামচ ও বাটি। শনিবার (২১ নভেম্বর) সকালে দানবাক্স খোলার পর টাকা ও অন্যান্য সামগ্রী গণনার সময় এসব স্বর্ণসামগ্রীর সন্ধান মেলে।
এবার পাগলা মসজিদের দানবাক্সে মিলল সোনার চামচ ও বাটি
সাজেকে সন্ত্রাসীদের সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলি
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের মাচালং ১৪ কিলোমিটার নামক এলাকায় সেনাবাহিনীর সঙ্গে আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) গোলাগুলির খবর পাওয়া গেছে। 
সাজেকে সন্ত্রাসীদের সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলি
প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আ.লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে সংবিধান সংশোধন করে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে। সরকার ও বিরোধী দল ঐকমত্যের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেবে।
প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আ.লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম
আরও পড়ুন
নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন
অস্ত্র, দড়ি ও পিকআপসহ নওগাঁয় ৩ ডাকাত গ্রেপ্তার
নওগাঁয় বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ
নওগাঁয় নবজাতক চুরির ঘটনা তদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য