ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পিএম
প্রান্তিক খামারিদের স্বার্থরক্ষায় নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন করা হয়েছে। ছবি: আরটিভি

‘খামারি বাঁচলে বাঁচবে দেশ’ এবং ‘সৃষ্টি হবে কর্মসংস্থান, স্বনির্ভর হবে বাংলাদেশ’- এই দুটি জনগুরুত্বপূর্ণ ও সময়োপযোগী স্লোগানকে সামনে রেখে নওগাঁয় বাংলাদেশ পোল্ট্রি খামারি সংগঠনের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টায় সদর উপজেলার মাদরাসা মার্কেটের তৃতীয় তলায় কেক, ফিতা কেটে ও দোয়া মাহফিলের মাধ্যমে এই নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়।

নতুন এই কার্যালয় চালুর ফলে রাজশাহী বিভাগের প্রান্তিক পর্যায়ের পোল্ট্রি খামারিদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পোল্ট্রি খামারি সংগঠনের রাজশাহী বিভাগীয় সমন্বয় কমিটির সভাপতি মো. জিল্লুর রহমান বাবলা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলাম লিটন।

এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন। এছাড়াও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় পোল্ট্রি খামারিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের মূল পর্বে রাজশাহী বিভাগীয় কমিটির পূর্ণাঙ্গ রূপরেখা ও শীর্ষ নেতৃত্বের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। সংগঠনের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলাম লিটন উপস্থিত খামারিদের সর্বসম্মতিক্রমে রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি হিসেবে মো. জিল্লুর রহমান বাবলা, সাধারণ সম্পাদক হিসেবে আব্দুর রশিদ সেন্টু এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. তারিকুল ইসলাম সাজুর নাম ঘোষণা করেন। নতুন এই কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন উপস্থিত খামারিরা।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ পোল্ট্রি খামারি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলাম লিটন দেশের অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তায় পোল্ট্রি খাতের অপরিসীম গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, দেশের সাধারণ মানুষের আমিষের চাহিদা পূরণ এবং গ্রামীণ অর্থনীতিকে সচল রাখতে পোল্ট্রি খামারিরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। প্রান্তিক খামারিদের ন্যায্য অধিকার আদায়, পোল্ট্রি ফিড ও বাচ্চার বাজার নিয়ন্ত্রণ এবং খামারিদের যেকোনো সংকটে ঐক্যবদ্ধভাবে পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই সংগঠন কাজ করে যাচ্ছে। রাজশাহী বিভাগীয় কার্যালয় উদ্বোধনের মাধ্যমে এই অঞ্চলের খামারিদের দীর্ঘদিনের একটি সাংগঠনিক দাবি পূরণ হলো। এই কার্যালয়টি খামারিদের সুখ-দুঃখ ও সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করবে।

বিশেষ অতিথির বক্তব্যে শৈলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পোল্ট্রি শিল্পের প্রসারে স্থানীয় পর্যায়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, পোল্ট্রি খাত দেশের বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠেছে। খামারিরা টিকে থাকলে গ্রামীণ জনপদে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশ অর্থনৈতিকভাবে আরও স্বনির্ভর হয়ে উঠবে।

সভাপতির বক্তব্যে সদ্য ঘোষিত রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি মো. জিল্লুর রহমান বাবলা কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং উপস্থিত সব খামারির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, নওগাঁয় বিভাগীয় কার্যালয় স্থাপিত হওয়ায় এখন থেকে রাজশাহী বিভাগের সব জেলার খামারিরা সহজেই সাংগঠনিক ছায়াতলে আসতে পারবেন।

এ সময় নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সেন্টু এবং সাংগঠনিক সম্পাদক মো. তারিকুল ইসলাম সাজুসহ সবাইকে সঙ্গে নিয়ে খামারিদের স্বার্থরক্ষায় নিরলসভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং দেশের পোল্ট্রি শিল্পের উত্তরোত্তর সমৃদ্ধি ও খামারিদের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাসিলবাগ গ্রামে বিএনপির স্থানীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন
গাজীপুরের শিল্পাঞ্চল স্বাভাবিক হতে শুরু করেছে, ৮০ শতাংশ পোশাক কারখানা খোলা
টানা ১৫ দিনের শ্রমিক আন্দোলন ও উত্তেজনার পর গাজীপুরের শিল্পাঞ্চল স্বাভাবিক হতে শুরু করেছে। খুলে দেওয়া হয়েছে অধিকাংশ তৈরি পোশাক কারখানা।
গাজীপুরের শিল্পাঞ্চল স্বাভাবিক হতে শুরু করেছে, ৮০ শতাংশ পোশাক কারখানা খোলা
পাগলা মসজিদের দানবাক্সে বিদেশগামীর চিঠি, দালালের বিচার চেয়ে আল্লাহর কাছে আকুতি
ইউরোপ যাওয়ার স্বপ্ন নিয়ে দালালের প্রতারণার শিকার হয়েছেন এক বিদেশগামী। হারিয়েছেন লাখ লাখ টাকা। প্রতারণার শিকার হয়ে আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিক যন্ত্রণায় ভুগছেন তিনি।
পাগলা মসজিদের দানবাক্সে বিদেশগামীর চিঠি, দালালের বিচার চেয়ে আল্লাহর কাছে আকুতি
রাতের আঁধারে শ্রমিক দলের কার্যালয়ে আগুন
শুক্রবার (২০ নভেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী বাজারে এ ঘটনা ঘটে।
রাতের আঁধারে শ্রমিক দলের কার্যালয়ে আগুন
গলায় ও শরীরে রশি পেঁচানো অবস্থায় ধানক্ষেতে পড়েছিল রাব্বি
জয়পুরহাটের ক্ষেতলালে নিখোঁজ হওয়ার তিন দিন পর রাব্বি হাসান (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
গলায় ও শরীরে রশি পেঁচানো অবস্থায় ধানক্ষেতে পড়েছিল রাব্বি
আরও পড়ুন
অস্ত্র, দড়ি ও পিকআপসহ নওগাঁয় ৩ ডাকাত গ্রেপ্তার
নওগাঁয় বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ
মহেন্দ্রনগর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নওগাঁয় নবজাতক চুরির ঘটনা তদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য