ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

শীতলক্ষ্যায় তলিয়ে যাওয়া একজনকে উদ্ধারে নেমে নিখোঁজ ৪

নরসিংদী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পিএম
ছবি: সংগৃহীত

নরসিংদীর শিবপুরে শ্বশুরবাড়িতে এসে শীতলক্ষ্যা নদীতে ডুবে জামাই, মেয়ে ও নাতিসহ চারজন নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর শিবপুর উপজেরার চরলাখপুর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে শিবপুর ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযান চালালেও নিখোঁজদের উদ্ধার করা যায়নি।

নিখোঁজ ব্যক্তিরা হলেন- শিবপুর চরলাখপুর এলাকার মজিবুর শেখের বড় মেয়ের জামাই ওবাইদুল্লাহ (৩৫), ছোট মেয়ে শান্তা (২২), নাতি শান্ত (১৭) ও উদ্ধার করতে যাওয়া স্থানীয় সৌরভ (১৫)।

শিবপুর ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ওবাইদুল্লাহ তার স্ত্রী-সন্তান নিয়ে শ্বশুরবাড়ি শিবপুর উপজেরার চরলাখপুর এলাকায় মজিবুর শেখের বাড়িতে বেড়াতে আসেন। তাদের সঙ্গে মজিবুর শেখের অপর দুই মেয়ে শাহিদা ও শাহিনুর তাদের সন্তানদের নিয়ে বেড়াতে আসেন। শুকবার বিকেল ৩টার দিকে ছোট মেয়ে শান্তা গোসল করতে বাড়ির পাশের শীতলক্ষ্যা নদীতে নামেন। ওইসময় তিনি নদীতে তলীয়ে যান।

তাকে উদ্ধার করতে বড় মেয়ে শাহিনুনের জামাই ওবাইদুল্লাহ ও মেজ মেয়ের ছেলে শান্ত নদীতে নামেন। ওইসময় তারাও তলীয় যান। পরে পাশের বাড়ির সৌরভসহ একাধিক ব্যক্তি নিখোঁজদের খুঁজতে নদীতে নামেন। এসময় সৌরভও নদীতে তলীয়ে যান।

খবর পেয়ে সন্ধ্যা ৬টার দিকে শিবপুর ফায়ার সার্ভিস ও শিবপুর থানা পুলিশ নিখোঁজদের উদ্ধার অভিযানে নামেন। রাত হয়ে যাওয়ায় নদী থেকে কাউকে উদ্ধার করা যায়নি।

এলাকার ইউপি সদস্য নাসির উদিন হাওলাদার বলেন, মুজিবর শেখের বাড়িতে তার মেয়ে, মেয়ের জামাইসহ একাধিক স্বজন বেড়াতে আসেন। বিকেলে তার ছোট মেয়ে নদীতে গোসলে গিয়ে নিখোঁজ হন। পরে একে একে বড় মেয়ের জামাই, মেজ মেয়ের ছেলে ও সৌরভ নামের স্থানীয় একজনসহ মোট চারজন নিখোঁজ হয়েছেন। অনেক চেষ্টা করেও তাদের খুঁজে পাওয়া যায়নি।

এ বিষয়ে শিবপুর ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ টিম লিডার ইসলাম খান বলেন, নদীতে নেমে চারজন নিখোঁজ হয়েছেন। আমরা এসে নদীতে অনেক খুঁজাখুঁজি করেছি। তবে কাউকে পাইনি। কাল সকালে ঢাকা থেকে ডুবুরিদল এলে পুনরায় উদ্ধার অভিযান চালাবো।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সুন্দরবনে মিলল নতুন ৭ প্রজাতির মাছের সন্ধান
প্রায় ছয় হাজার ১৭ বর্গকিলোমিটার আয়তনের সুন্দরবনের ৩১ শতাংশ এলাকাই জলাভূমি। স্থলভাগের গাছপালা, র‍য়্যাল বেঙ্গল টাইগারসহ বন্যপ্রাণীর বিশাল সম্ভারের বিষয়ে অনেকেই জানেন। বনের পানির নিচেও রয়েছে প্রাকৃতিক জলজ সম্পদের সমৃদ্ধ ভান্ডার।
সুন্দরবনে মিলল নতুন ৭ প্রজাতির মাছের সন্ধান
প্রস্তুত গাছিরা, যশোরে শুরু হচ্ছে খেজুরের রস ও গুড় তৈরির মৌসুম
যশোরে বাজতে শুরু করেছে শীতের আগমনী সুর। শীত মৌসুমকে সামনে রেখে এখন জেলার গাছিদের ব্যস্ত সময় পার হচ্ছে। কুড়াল, হাসুয়া ও দা হাতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত তারা—ছেঁটে পরিষ্কার করা হচ্ছে খেজুরগাছ।
প্রস্তুত গাছিরা, যশোরে শুরু হচ্ছে খেজুরের রস ও গুড় তৈরির মৌসুম
নামাজে গিয়ে বাড়ি ফেরা হলো না স্কুলছাত্রের
নোয়াখালীর চাটখিল ও লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কচুয়া বাজারে রাস্তা পার হওয়ার সময় মাইক্রোবাসের চাপায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
নামাজে গিয়ে বাড়ি ফেরা হলো না স্কুলছাত্রের
স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, ঘরবন্দী রাখতে দেওয়া হয় পাহারা
গাজীপুরের শ্রীপুরে স্বামীকে পাশের কক্ষে আটকে রেখে এক গার্মেন্টসকর্মীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে চার যুবকের বিরুদ্ধে। নির্যাতনের পর আসামিদের হুমকি ও সার্বক্ষণিক পাহারা দেওয়ার কারণে দুই দিন ধরে ভুক্তভোগী পরিবার ঘরবন্দী হয়ে ছিল বলে জানা গেছে। পরবর্তীতে স্বজনদের সহায়তায় তারা থানায় এসে আইনের আশ্রয় নিয়েছেন তিনি।
স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, ঘরবন্দী রাখতে দেওয়া হয় পাহারা
তিন দিন ধরে নিখোঁজ বান্দরবানের ৩ কিশোরী, খোঁজা হচ্ছে সিসিটিভি ফুটেজ
বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন থেকে নিখোঁজ হওয়া তিন কিশোরীর তিন দিনেও সন্ধান মেলেনি। রোববার (১১ অক্টোবর) বিদ্যালয় থেকে নিবন্ধন কার্ড নিয়ে আসার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল তারা। এর পর থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। বুধবার পুলিশ ও পরিবারের সদস্যরা এ তথ্য জানিয়েছেন। নিখোঁজ তিন কিশোরীর বয়স ১৪ থেকে ১৫ বছর। তারা ফাঁসিয়াখালী ইউনিয়নের একই পাড়ার বাসিন্দা এবং পরস্পরের ঘনিষ্ঠ আত্মীয়। তাদের মধ্যে ১৫ বছর বয়সী কিশোরী চকরিয়ার মানিকপুর এলাকার একটি বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ে। অন্য দুজন স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। পরিবারের সদস্যরা জানান, রোববার সকাল সাড়ে নয়টার দিকে তিন কিশোরী চকরিয়ার মানিকপুরে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। ১৫ বছর বয়সী কিশোরী বিদ্যালয় থেকে নিবন্ধন কার্ড আনতে যাচ্ছিল। তবে তারা বিদ্যালয়ে পৌঁছেছিল কি না, তা নিশ্চিত হতে পারেননি পরিবারের সদস্যরা। এক কিশোরীর মা জানান, তিনজনের কারও কাছে মুঠোফোন থাকার কথা নয়। তবে যে অটোরিকশায় তারা চকরিয়ায় গিয়েছিল, সেই চালক পরিবারের সদস্যদের জানিয়েছেন, কিশোরীদের হাতে একটি অ্যান্ড্রয়েড মুঠোফোন দেখেছেন। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান না পেয়ে মঙ্গলবার থানায় সাধারণ ডায়েরি করেন পরিবারের সদস্যরা। লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ জানান, চকরিয়া বাসস্ট্যান্ডে একটি মুঠোফোনসহ তিন কিশোরীকে স্থানীয় কয়েকজন দেখেছেন বলে তথ্য পাওয়া গেছে। তবে সেখান থেকে তারা কোন দিকে গেছে, তা জানা যায়নি। নিখোঁজ কিশোরীরা চকরিয়া অথবা কক্সবাজারের কোথাও থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। ওসি কাইছার হামিদ আরও জানান, কিশোরীদের সন্ধানে চকরিয়া থেকে কক্সবাজার পর্যন্ত বিভিন্ন স্থানে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। আরটিভি/এসএস
তিন দিন ধরে নিখোঁজ বান্দরবানের ৩ কিশোরী, খোঁজা হচ্ছে সিসিটিভি ফুটেজ