ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

রাত নামলেই সেই মাদরাসাশিক্ষকের ‘ভয়ংকর রূপ’ দেখতো শিশুরা, মিলল প্রমাণ

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ পিএম
ছবি: সংগৃহীত

সিলেট সদর উপজেলার পীরেরবাজার এলাকার জামেয়া তাহফিজুল কোরআন মাদরাসার মুহতামিম ফয়জুল হকের বিরুদ্ধে দুই শিশুকে বলাৎকারের অভিযোগ ঘিরে তোলপাড় সৃষ্টি হয়েছে। তবে প্রাথমিক তদন্ত ও অভিভাবকদের বক্তব্যে বেরিয়ে এসেছে আরও ভয়াবহ তথ্য—শুধু দুই শিশু নয়, ওই মাদরাসার আরও অনেক কোমলমতি শিশু এই পাশবিক নির্যাতনের শিকার হয়েছে।

গ্রেপ্তারকৃত শিক্ষক ফয়জুল হক আদালতে তার অপরাধের কথা স্বীকার করেছেন। ঘটনার পর থেকে মাদরাসাটিতে তালা ঝুলিয়ে শিক্ষকরা পালিয়ে গেছেন।

ভুক্তভোগী এক শিশুর বাবা জানান, সম্প্রতি আট বছরের এক শিশুর শরীর অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের কাছে নেওয়া হয়। ডাক্তার জানান, ওই শিশুর শরীরের বিভিন্ন স্থানে কামড়ের চিহ্ন ও আঘাতের স্পষ্ট ক্ষত রয়েছে।

এরপর সন্তানকে মাদরাসায় পাঠাতে অস্বীকৃতি জানালে অভিভাবকরা প্রথমে তাকে মারধর করেন। একপর্যায়ে অসহায় শিশুটি নির্যাতনের রোমহর্ষক বর্ণনা দেয়। সে জানায়, প্রতি রাতেই ১/২ জন শিক্ষার্থীকে হুজুরের কক্ষে ডেকে নিয়ে নির্যাতন চালানো হতো। কাউকে কিছু না বলতে নানা ভয়ভীতি ও হুমকি দেওয়া হতো।

স্থানীয় এক বাসিন্দা জানান, অভিযুক্ত এই শিক্ষকের বিরুদ্ধে এর আগেও শিশুদের সঙ্গে এমন অমানবিক আচরণের গুঞ্জন ছিল। এলাকাবাসী পরিষ্কার জানিয়ে দিয়েছে, তারা আর এই মাদরাসা চলতে দেবে না।

এর আগে শাহপরণ (রহ.) থানা পুলিশ ৮ থেকে ১০ বছর বয়সী দুই শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে মুহতামিম ফয়জুল হককে আটক করে। পরে তাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে তিনি ১৬৪ ধারায় জবানবন্দিতে অপরাধ স্বীকার করেন।

সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম জানান, এই ন্যক্কারজনক ঘটনার সঙ্গে মাদরাসার অন্য কোনো শিক্ষক জড়িত আছেন কিনা, তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আহমদ জানান, গ্রেপ্তারকৃত ফয়জুল হকের বাড়ি জৈন্তাপুর উপজেলায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিকৃত মানসিকতার এই শিক্ষক নিজের অপরাধ স্বীকার করে বলেন, মেয়েদের প্রতি তার কোনো আগ্রহ নেই।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মানিকগঞ্জে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানারে শিক্ষক দিবস পালন, প্রধান শিক্ষক গ্রেপ্তার
মানিকগঞ্জের সাটুরিয়ার তিল্লি উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার ব্যবহারের অভিযোগে প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়াকে ব্যানারসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
মানিকগঞ্জে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানারে শিক্ষক দিবস পালন, প্রধান শিক্ষক গ্রেপ্তার
ঈশ্বরদীতে মাদক মামলার আসামির যাবজ্জীবন
পাবনার ঈশ্বরদী থানার একটি মাদক মামলায় মো. মিজানুর রহমান নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও কারাদণ্ডের কথা রায়ের আদেশে বলা হয়েছে।
ঈশ্বরদীতে মাদক মামলার আসামির যাবজ্জীবন
যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৩
রংপুরের পীরগঞ্জে এক যুবককে অপহরণ করে একটি বাড়িতে আটকে রেখে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ভুক্তভোগী সোহেল রানাকে উদ্ধার করা হয়।
যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৩
ঝিনাইদহে আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার
ঝিনাইদহের কালীগঞ্জ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঝিনাইদহে আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার
অন্ধকারে নিজেকে লুকানোর চেষ্টা ৭ বছরের শিশুর, একান্ত জিজ্ঞাসায় মিলল আপন চাচার নাম 
নড়াইল সদর উপজেলায় আপন চাচার বিরুদ্ধে ৭ বছরের এক ভাতিজিকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে নড়াইল সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।
অন্ধকারে নিজেকে লুকানোর চেষ্টা ৭ বছরের শিশুর, একান্ত জিজ্ঞাসায় মিলল আপন চাচার নাম 
আরও পড়ুন
রোববার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়  
৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেলযোগাযোগ স্বাভাবিক
মাদরাসাছাত্রকে বলাৎকার, শিক্ষককে গাছে বেঁধে পুলিশ ডাকলেন স্থানীয়রা
শিশুর ‘অপূরণীয় ক্ষতি’ করে জিন দিয়ে মেরে ফেলার ভয় দেখান শিক্ষক