ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

জনবল সংকট ও অব্যবস্থাপনায় বেহাল মঠবাড়িয়ার স্বাস্থ্য কমপ্লেক্স

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ পিএম
ছবি: আরটিভি

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট ও অব্যবস্থাপনার কারণে ব্যাহত হচ্ছে সাধারণ রোগীদের পরীক্ষা-নিরীক্ষা। পরীক্ষা করার জন্য পর্যাপ্ত টেকনিক্যাল স্টাফ না থাকায় রোগীদের বাইরে থেকে অতিরিক্ত খরচে পরীক্ষা করাতে হচ্ছে বলে জানা গেছে। হাসপাতাল থেকে বিভিন্ন অবৈধ ডায়াগনস্টিক সেন্টারে রোগীদের নিয়ে যাওয়ারও অভিযোগ উঠেছে দালাল চক্রের বিরুদ্ধে।

খোঁজ নিয়ে জানা গেছে, হাসপাতালটির ল্যাবরেটরি ৮টি পদের বিপরীতে মাত্র একজন মেডিকেল টেকনোলজিস্ট দিয়ে পরিচালিত হচ্ছে। ল্যাব ও অন্যান্য কারিগরি কাজের জন্য অনুমোদিত ৮টি পদের মধ্যে ৭টিই দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। মাত্র একজন টেকনোলজিস্টের পক্ষে প্রতিদিন শত শত রোগীর রক্ত, মল-মূত্র ও অন্যান্য পরীক্ষা করা অসম্ভব হয়ে পড়েছে।

এ বিষয়ে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. সৌমিত্র সিনহা রায় জানান, প্রতিদিন বহির্বিভাগে ৭০০ থেকে ৮০০ রোগী আসে। একজন চিকিৎসককে গড়ে ১০০ জন রোগী দেখতে হয়। এসব রোগীর পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে মাত্র একজন টেকনিশিয়ান রয়েছেন। একমাত্র এই টেকনিশিয়ান ছুটিতে থাকলে যক্ষ্মা পরীক্ষার জন্য ব্র্যাক থেকে নিয়োজিত ল্যাব সহকারীকে দিয়ে হাসপাতালের পরীক্ষা-নিরীক্ষা চালু রাখা হয়। তাছাড়া বর্তমানে যে টেকনিশিয়ান রয়েছেন, তিনিও এখানে স্থায়ী নন; তাকে নাজিরপুর থেকে নিয়ে আসা হয়েছে।

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জনবল সংকটের বিষয়ে সিভিল সার্জন ডা. মতিউর রহমান বলেন, হাসপাতালের জনবল সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নিয়োগ প্রক্রিয়া শুরু না হলে আমাদের কিছু করার নেই।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাতের আঁধারে বিদ্যালয়ের ১১ ফ্যান গায়েব
পঞ্চগড়ের সদর উপজেলায় রাতের আঁধারে বিদ্যালয়ের তালা ভেঙে ১১টি ফ্যান চুরির ঘটনা ঘটেছে। এ ছাড়া বিদ্যালয়ের একটি সাউন্ড সিস্টেম ও সততা স্টোরের কিছু টাকাও চুরি হয়েছে। তবে চুরির কাজে ব্যবহৃত একটি স্ক্রুড্রাইভার রেখে গেছে চোরেরা।
রাতের আঁধারে বিদ্যালয়ের ১১ ফ্যান গায়েব
কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে পিটুনির অভিযোগ
কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন শাহের মাজার প্রাঙ্গণে পিটুনির শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে পিটুনির অভিযোগ
সহকর্মীর দাফনে গিয়ে মোটরসাইকেল হারালেন ছাত্রদল নেতা
ময়মনসিংহের গৌরীপুরে সহকর্মীর দাফন কাজে অংশ নিতে গিয়ে মোটরসাইকেল খুইয়েছেন ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি জহিরুল ইসলাম। 
সহকর্মীর দাফনে গিয়ে মোটরসাইকেল হারালেন ছাত্রদল নেতা
ছোট ভাইয়ের স্ত্রীর দরজার আড়ালে ওত পেতে ছিলেন জামাল, অতঃপর...
কিশোরগঞ্জের নিকলীতে ছোট ভাইয়ের স্ত্রীকে ছুরি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণচেষ্টার অভিযোগে জামাল উদ্দিন (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
ছোট ভাইয়ের স্ত্রীর দরজার আড়ালে ওত পেতে ছিলেন জামাল, অতঃপর...
মসজিদে জমি দানের সিদ্ধান্ত বৃদ্ধার, বেধড়ক পেটালেন দুই ছেলে-দুই নাতি
রংপুরের পীরগঞ্জে মসজিদের নামে পাঁচ শতক জমি দানের সিদ্ধান্ত নেওয়ায় ৭৫ বছর বয়সী এক বৃদ্ধাকে মারধরের অভিযোগ উঠেছে তার দুই ছেলে ও দুই নাতির বিরুদ্ধে। এ ঘটনায় জোবেদা বেগম নামে ওই নারী থানায় লিখিত অভিযোগ করেছেন।
মসজিদে জমি দানের সিদ্ধান্ত বৃদ্ধার, বেধড়ক পেটালেন দুই ছেলে-দুই নাতি
আরও পড়ুন
গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে হামলা করে লুট: বাবা জখম, ছেলে গুলিবিদ্ধ
এক টুকরো কাশবনে হাজারো মানুষ, নেই পরিকল্পিত বিনোদনকেন্দ্র
পাঠাগারে ‘জ্ঞানের আলো’, তরুণদের কাছে মোবাইলই ভালো!
৪২ লাখ টাকার ‘আলোর প্রকল্প’ অন্ধকারে