ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

সবজি ক্ষেতে উপুড় হয়ে পড়েছিলেন পরী হাজরা, কাছে যেতেই ‘চোখ উঠল কপালে’

গোপালগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ পিএম
মরদেহ দেখতে স্থানীয়দের ভিড়। ছবি: আরটিভি

গোপালগঞ্জে নিখোঁজের তিন দিন পর বাড়ির পাশ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার সাতপাড় বেদভিটা গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত পরী হাজরা (৬৫) ওই গ্রামের তুলশি হাজরার স্ত্রী ছিলেন।

জানা গেছে, শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে নিখোঁজ ছিলেন পরী হাজরা। পরে আজ সকালে নিজ বাড়ির উঠানের সামনে সবজি ক্ষেতের মধ্যে উপুড় হয়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় বাড়ির লোকজন।

পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

নিহতের ছেলে মৃণাল হাজরা বলেন, তিন দিন ধরে আমার মা নিখোঁজ ছিলেন। সকালে ক্ষেতের পাশ থেকে দুর্গন্ধ বের হলে এগিয়ে গিয়ে মায়ের মরদেহ দেখতে পাই। কে বা কারা আমার মাকে হত্যা করে এখানে ফেলে গেছে। মায়ের কান ও নাকে স্বর্ণালংকার ছিল, তাকে মেরে সবকিছু লুট করে নিয়ে গেছে।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাটির অবয়বে ফুটছে দেবীর রূপ, দুর্গোৎসবের প্রস্তুতি তুঙ্গে
শারদীয় দুর্গাপূজাকে ঘিরে ফরিদপুরের সদরপুরে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। দুর্গোৎসবের দিন যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে উৎসবের আমেজ। উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে প্রতিমা নির্মাণ, মণ্ডপ তৈরি, সাজসজ্জা ও আলোকসজ্জার কাজে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পী ও কারিগররা।
মাটির অবয়বে ফুটছে দেবীর রূপ, দুর্গোৎসবের প্রস্তুতি তুঙ্গে
পটুয়াখালীর চর বিজয় দ্বীপে দেখা মিললো দৃষ্টিনন্দন ভেরডিটার ফ্লাইক্যাচার পাখি
পটুয়াখালীর কুয়াকাটার কাছে বঙ্গোপসাগরে জেগে ওঠা চর বিজয় দ্বীপে দেখা মিলেছে দৃষ্টিনন্দন নীল-সবুজ রঙের পরিযায়ী পাখি ভেরডিটার ফ্লাইক্যাচারের। স্থানীয়ভাবে পাখিটি নীল কটকটিয়া বা অম্বর চুটকি নামেও পরিচিত।
পটুয়াখালীর চর বিজয় দ্বীপে দেখা মিললো দৃষ্টিনন্দন ভেরডিটার ফ্লাইক্যাচার পাখি
নদী দিয়ে ভেসে যাচ্ছিল মাথাবিহীন নারীর মরদেহ
মানিকগঞ্জের সদর উপজেলার ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
নদী দিয়ে ভেসে যাচ্ছিল মাথাবিহীন নারীর মরদেহ
রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্ট শুরু
রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৩১তম রাজশাহী ইন্টারন্যাশনাল (অনূর্ধ্ব-১৮) জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ।
রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্ট শুরু
পিরোজপুরে ৯ মাসে ডেঙ্গু আক্রান্ত ৩ হাজারের বেশি
পিরোজপুরে দিন দিন বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত নয় মাসে জেলায় ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে ৩ হাজার ছাড়িয়েছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা, সেইসঙ্গে বাড়ছে সাধারণ মানুষের উদ্বেগ।
পিরোজপুরে ৯ মাসে ডেঙ্গু আক্রান্ত ৩ হাজারের বেশি
আরও পড়ুন
সার কারখানা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
মুন্সীগঞ্জে দুই মরদেহ উদ্ধার
পঞ্চগড়ে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, পকেটের চিরকুটে লেখা ‘আমি বাঁচতে চেয়েছিলাম’
রাস্তার পাশে শিয়ালের জটলা, কাছে যেতেই ‘চোখ কপালে’ সানাউল্লাহর